Breaking News

প্রকাশিত উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল, জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে নদিয়া! কত নম্বরে কলকাতা?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রকাশিত হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল |শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ফল ঘোষণা করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এরপর বেলা ৩টে থেকে সংসদের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ফলাফল দেখতে পেরেছেন পরীক্ষার্থীরা। এদিন ফলপ্রকাশ উপলক্ষে সাংবাদিক বৈঠক করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অসিত মণ্ডল।
প্রতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিন মেধাতালিকা প্রকাশ করা হয়। তবে এবার তৃতীয় সেমিস্টারের ফলাফলের সঙ্গে কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। ফলে রাজ্যের সেরা পরীক্ষার্থীদের নাম এদিন জানা যায়নি। সংসদের তরফে জানানো হয়েছে, পরবর্তী সেমিস্টারের ফলপ্রকাশের সময় রাজ্যস্তরের মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে এদিন জেলাভিত্তিক পাশের হার ও ফলাফলের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।জেলাভিত্তিক ফলাফলে এবার নজর কেড়েছে নদিয়া। পাশের হারে রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে এই জেলা। নদিয়ায় পাশের হার ৯৫.৫৮ শতাংশ। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর, সেখানে পাশের হার ৯৫.০৯ শতাংশ। মাত্র ০.০১ শতাংশের ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে হাওড়া। এই জেলায় পাশের হার ৯৫.০৮ শতাংশ।
চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে পাশের হার ৯৫.০৭ শতাংশ। পঞ্চম স্থানে হুগলি, পাশের হার ৯৪.৬১ শতাংশ। ষষ্ঠ স্থানে উত্তর ২৪ পরগনা, এই জেলায় পাশের হার ৯৪.৫৪ শতাংশ। অন্যদিকে, ৯৩.৮৪ শতাংশ পাশের হার নিয়ে সপ্তম স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। তালিকায় অষ্টম স্থানে কলকাতা। মহানগরে পাশের হার ৯৩.৪৫ শতাংশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *