Breaking News

শিক্ষা

এসএসসি মামলায় রাজ্যের বড় জয়!২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে কোনও হস্তক্ষেপ নয়, জানাল সুপ্রিম কোর্ট

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসসি-র নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে দায়ের মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। এদিন ২০১৬ সালের বিধিতে নতুন পরীক্ষা করানোর দাবি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের মামলা খারিজ করে দিল ২ বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে মামলাকারীদের ভর্ৎসনা করে বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। বিচারপতি …

Read More »

আইএআইএম ধর্ষণ কাণ্ডে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা!তৃতীয় দিনেও জবানবন্দি দিতে এলেন না নির্যাতিতা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আদালতে এখনও গোপন জবানবন্দি নেওয়া যায়নি আইআইএম জোকা-র সেই ‘নির্যাতিতা’র। শনিবার আদালতে একথা জানান বিচারক। এই নিয়ে সওয়াল করেন অভিযুক্তের আইনজীবী। তিনি জানান, তারিখ নির্ধারণ করা হলেও ‘নির্যাতিতা’ আদালতে আসেননি। তাঁর মেডিকো-লিগাল পরীক্ষাও হয়নি। যেখানে অভিযুক্তের মেডিকো লিগ্যাল পরীক্ষা করানো হয়েছে বলে জানান তিনি। সরকারি আইনজীবী …

Read More »

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি নিয়ে কী ভাবছে রাজ্য?কলকাতা হাইকোর্টকে দু’সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কী ভাবছে রাজ্য? জানাতে হবে দু’সপ্তাহের মধ্যে, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে পর্যবেক্ষণ ও নির্দেশ বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চের।শুধু তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি গঠনে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার নির্দেশও দিয়েছে আদালত। …

Read More »

এসএসসি মামলায় জয় পেল রাজ্য সরকার,নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা সব মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসি মামলায় বড় জয় রাজ্যের। বয়স এবং নম্বর ছাড় সংক্রান্ত নয়া বিধি চ্যালেঞ্জ মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাই কোর্ট। তবে সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের নির্দেশ মোতাবেক পরীক্ষায় বসতে পারবে না ‘চিহ্নিত অযোগ্য’রা।এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাই কোর্টে মামলা হয়েছিল। বুধবার দুপুর ২টো নাগাদ মামলার …

Read More »

নবান্ন অভিযানে দফায় দফায় উত্তেজনা, শিবপুর পুলিশ লাইনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে চাকরিহারাদের প্রতিনিধি দল!

নিজস্ব সংবাদদাতা কলকাতা :-সকাল থেকে ‘যোগ্য’ চাকরিহারাদের নবান্ন অভিযান উত্তাপ বাড়িয়েছিল। দীর্ঘ সময় পর চাকরিহারারা দাবি করেছিলেন তাঁদের নবান্নে প্রবেশ করার অনুমতি মিলেছে। সেই প্রেক্ষিতে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে ২০ জনের প্রতিনিধি দল তৈরি হয়েছিল। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, নবান্ন নয়, শিবপুর পুলিশ লাইনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করছে চাকরিহারাদের …

Read More »

আইআইএম জোকায় ধর্ষণের অভিযোগে নতুন মোড়! ‘ধর্ষণের কিছু হয়নি’ বিস্ফোরক বয়ান নির্যাতিতার বাবার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-IIM জোকার ছাত্রদের হস্টেলে বহিরাগত তরুণীকে ধর্ষণের ঘটনায় নয়া মোড়। শুক্রবার রাতের ওই ঘটনায় তদন্তে অসহযোগিতার অভিযোগ খোদ অভিযোগকারিনীর বিরুদ্ধে, এমনই খবর সংবাবমাধ্যম সূত্রে। ওদিকে অভিযোগকারিনীর বাবা জানিয়েছেন, তাঁর মেয়ের সঙ্গে এমন কোনও ঘটনা ঘটেনি। শুক্রবার রাতের ঘটনায় অভিযোগ উঠেছে, আইআইএম জোকার ছাত্রদের হোস্টেলে এক বহিরাগত তরুণীকে …

Read More »

শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ছে আরও ৭ দিন! নতুন বিজ্ঞপ্তি এসএসসি-র

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা আরও সাতদিন বাড়ানো হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ জুলাই পর্যন্ত আবেদনের জমা দেওয়া দেওয়ার কথা ছিল। সূত্রের খবর, চাকরিপ্রার্থীদের কথা চিন্তা করে ১৪ জুলাইয়ের পর আরও সাতদিন আবেদনের সময়সীমা বাড়াতে চলেছে এসএসসি। অর্থাৎ ২১ জুলাই পর্যন্ত পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। …

Read More »

নতুন এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না ‘চিহ্নিত অযোগ্য’রা,সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগপ্রক্রিয়া থেকে বাদই পড়লেন ‘দাগি’ বা চিহ্নিত অযোগ্যেরা | রাজ্য পাশে দাঁড়ালেও শেষরক্ষা হল না। কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবারের শুনানিতে এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। তার ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে …

Read More »

এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে চ্যালেঞ্জ!আদালতের দ্বারস্থ ‘যোগ্য’ চাকরিহারা প্রার্থীরা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-স্কুল সার্ভিস কমিশনের নয়া বিজ্ঞপ্তি নিয়ে ফের আদালতের দ্বারস্থ যোগ্য প্রার্থীদের আইনজীবীরা ৷ চিহ্নিত ‘অযোগ্য’রা স্কুল সার্ভিস কমিশনের নয়া পরীক্ষায় বসতে পারবেন না ৷ সোমবারই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ কিন্তু এসএসসি-র নয়া নিয়োগ বিজ্ঞপ্তির আরও কয়েকটি বিধি নিয়ে আপত্তি রয়েছে মামলাকারীদের ৷ অভিযোগ, সেই আপত্তিতে কর্ণপাত …

Read More »

এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না ‘চিহ্নিত অযোগ্য’রা,এসএসসি-র নয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে নির্দেশ হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দিতে হবে ‘চিহ্নিত অযোগ্য’দের। তেমন কেউ ইতিমধ্যে আবেদন করলে তা অবিলম্বে বাতিল করতে হবে। ফের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারির নির্দেশ কলকাতা হাইকোর্টের। সোমবার এসএসসি-র ৩০ মে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে এক মামলার শুনানিতে এই গুরুত্বপূর্ণ …

Read More »