Breaking News

শিক্ষা

যাদবপুর কাণ্ডে নয়া মোড়!বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে এফআইআর করলেন শুভেন্দু অধিকারী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুরে অশান্তির ঘটনায় এবার পুলিশের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, যাদবপুরে তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল। টুইটে এফআইআরের কথা জানিয়েছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় প্রতিবাদ সভা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এবং বাম ছাত্র সংগঠন রেভোলিউশনারি স্টুডেন্টস …

Read More »

যাদবপুর কাণ্ডে অবশেষে ঘুম ভাঙল শিক্ষা দফতরের!তৈরি হল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুর-কাণ্ডে এবার আরও সক্রিয় রাজ্য সরকার। ছাত্র-মৃত্যুর তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের। আগামী ২ সপ্তাহের মঝ্যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটিকে। চার সদস্যের ওই কমিটিতে রয়েছেন রাজ্য সরকারের একজন প্রশাসনিক আধিকারিক ও উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যানও। …

Read More »

যাদবপুরের পাঠানো রিপোর্টে ইউজিসি ‘অসন্তুষ্ট’!একাধিক প্রশ্ন তুলে ফের কর্তৃপক্ষকে নোটিস ইউজিসি-র,আবার রিপোর্ট পাঠাতে নির্দেশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পাঠানো রিপোর্টে খুশি নয় ইউজিসি | যাবতীয় নথিসহ নতুন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি দিতে বলেছে তারা। নথি না পাঠালে আইন মেনে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, একথা জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে ইউজিসি | পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে যে রিপোর্ট …

Read More »

‘ছেলে আমার পরোপকারী’,দাবি যাদবপুর কাণ্ডে ধৃত আসিফের বাবা-মায়ের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তাঁদের ছেলে পরোপকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিহত পড়ুয়াকে সাহায্য করতে গিয়েছিল। পুলিশকে জানিয়েছিল ঘটনার কথা। আর সাহায্য করতে গিয়েই পুলিশের জালে আসানসোলের আসিফ আনসারির বাবা-মায়ের। ছেলের গ্রেপ্তারির খবর পাওয়ার পর থেকেই আসিফের বাবা মহম্মদ আফজল ও মা ইসরত পারভিন কান্নায় ভেঙে পড়েছেন। একাধিকবার জ্ঞানও হারান দু’জনে। …

Read More »

‘মুখ্যমন্ত্রী নিজে দেখছেন, বিচার পাবেনই’!যাদবপুরের মৃত পড়ুয়ার নদিয়ার বাড়িতে গিয়ে কথা দিলেন ব্রাত্য বসু

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর কাণ্ডে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য সরকারের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্বয়ং। তিনি নদিয়ার বগুলায় মৃতের মায়ের সঙ্গে দেখা করে কথা দেন ওই মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। ব্রাত্যের কথায়, ‘‘মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। ছেলের মৃত্যুর বিচার পাবেনই।’’এদিন …

Read More »

প্যারা-টিচারদের নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায় খারিজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে!

প্রসেনজিৎ ধর,কলকাতা :-বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ঝড় তোলার মতো রায় দিল কলকাতা হাইকোর্ট। আজ কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে উচ্চ প্রাথমিক পার্শ্বশিক্ষকরা প্রাথমিক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এই বলে সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে উচ্চ প্রাথমিকের প্যারা টিচাররা …

Read More »

কেন হস্টেলে সিসিটিভি ছিল না?যাদবপুর কাণ্ডে হাইকোর্টে মামলা তৃণমূল নেতার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। এবার মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা। ওই মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই বলেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন রাজ্যপালের নিয়ন্ত্রণে। তাই এই ঘটনা তাঁরই ব্যর্থতা। …

Read More »

সন্তানহারা পরিবারকে সান্ত্বনা দিতে স্বপ্নদীপের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপের কুণ্ডুর পরিবারের সঙ্গে আগামিকাল বুধবার দেখা করবে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। আগামিকাল বেলা সাড়ে ১১টা নাগাদ তৃণমূল ভবন থেকে যাত্রা শুরু করবেন তাঁরা। ৫ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন ড. কাকলি ঘোষ দস্তিদার, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য. ড. শশী পাঁজা ও …

Read More »

যাদবপুর কাণ্ডে ধরনায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রীর নির্দেশে সক্রিয় ছাত্র সংগঠন!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি আরও জোরদার হচ্ছে ক্যাম্পাসে। আর এই ঘটনাকে ইস্যু করে তৃণমূল ছাত্র পরিষদকে নতুন করে ঝাঁপানোর নির্দেশ দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এ বিষয়ে তৈরি হচ্ছে নয়া নির্দেশিকাও। বুধবার দিনভর যাদবপুর এইট বি-তে ধরনায় বসবেন টিএমসিপি সদস্যরা। তিন-চারটি দাবিতে …

Read More »

ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১০ পড়ুয়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ পুলিশের!জোর করে বিবস্ত্র করা হয় যাদবপুরের মৃত ছাত্রকে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরও কয়েক জন পড়ুয়ার ভূমিকা খতিয়ে দেখতে চায় পুলিশ। সোমবার ১০ পড়ুয়াকে যাদবপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন প্রথম বর্ষের কয়েক জন পড়ুয়া এবং হস্টেলের আবাসিক। অন্যদিকে, বাংলা বিভাগের এক পড়ুয়াকে ডেকে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধান কমিটি।এদিকে …

Read More »