Breaking News

শিক্ষা

মণীশ জৈনকে জেরায় সিবিআই-র হাতে চাঞ্চল্যকর তথ্য! শিক্ষা দফতর থেকে নথি সংগ্রহ করল সিবিআই

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ সিবিআই-এর | মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য উঠে আসার পরই শিক্ষা দফতরের কাছে নথি চেয়ে পাঠায় কেন্দ্রীয় সংস্থা। চিঠি দিয়ে নথি চেয়ে পাঠানো হয়। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে নথি পাওয়া গেছে। প্রয়োজনীয় সমস্ত নথি পাঠিয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। …

Read More »

দক্ষিণ কলকাতার বেসরকারি স্কুলে অঘটন!প্রার্থনা চলাকালীন হঠাৎ সংজ্ঞাহীন,মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রীর, তদন্তে পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্কুলে প্রার্থনা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ছাত্রীর। বৃহস্পতিবার সকালে কলকাতার এলগিন রোডের একটি স্কুলের ঘটনা। ১৪ বছরের ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান শিক্ষকরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।এলগিন রোডের নামী ইংরাজি মাধ্যম স্কুল সেন্ট জনে …

Read More »

অবৈধভাবে স্কুলে চাকরি পেয়েছেন বাংলাদেশি নাগরিক! বেতন বন্ধের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলাদেশি নাগরিক নথি জাল করে শুধু অবৈধভাবে বসবাস করছেন তাই নয়, নথি জাল করে রাজ্যের একটি স্কুলে শিক্ষকতাও করছেন। এমনই অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলায় অভিযুক্ত শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই শিক্ষকের নাম উৎপল মণ্ডল। বর্তমানে …

Read More »

সংঘাত চরমে! রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ রাজ্য উচ্চশিক্ষা দফতরের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যপালের সঙ্গে সংঘাতের পথে আরও একধাপ এগিয়ে গেল রাজ্যের শিক্ষা দফতর। কার্যত চরমে পৌঁছল রাজ্য-রাজ্যপাল সংঘাত। সম্প্রতি শিক্ষা দফতরকে অন্ধকারে রেখে কয়েকজন উপাচার্যকে অস্থায়ী ভাবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তখনই শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সাফ জানিয়ে দিয়েছিলেন, নবনিযুক্ত উপাচার্যদের স্বীকৃতি দিচ্ছে না সরকার। …

Read More »

উপাচার্য নিয়োগে রাজ্যকে ডিঙিয়ে অধ্যাপকদের সঙ্গে বৈঠক সারলেন রাজ্যপাল!রাজ্যপালের পদক্ষেপে বিতর্ক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবারই রাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হয়েছে। বুধবার রাত পর্যন্ত কারও মেয়াদ বৃদ্ধি হয়নি। কোনও অস্থায়ী উপাচার্য নিয়োগও ঘটেনি। কিছুদিনের মধ্যে আরও কয়েকজন উপাচার্যের মেয়াদ শেষ হতে চলেছে। এই আবহে অনেকগুলি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। বুধবার রাজ্যের ১০টি বিশ্ববিদ্যালয় থেকে একাধিক …

Read More »

ডিএলএডে ভর্তির বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন,ফের স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রাথমিক শিক্ষক পদে প্রশিক্ষণের ডিএলএড কোর্সেও আইনি ধাক্কা। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, আগামী ৯ জুন পর্যন্ত ডিএলএডে ভরতি হওয়া যাবে না। ৬ জুন সিঙ্গল বেঞ্চে শুনানি যেমন আছে, তেমনই হবে বলে জানানো হয়েছে। স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধিতে অনিশ্চিত অন্তত ৩০ হাজার পড়ুয়ার ভবিষ্যৎ। …

Read More »

এবার থেকে স্নাতক চার বছরে, রাজ্যেও চালু হল কেন্দ্রীয় শিক্ষা নীতি!বড় সিদ্ধান্ত রাজ্য শিক্ষা দফতরের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অবশেষে স্নাতকস্তরের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতিতে সিলমোহর দিল রাজ্য উচ্চশিক্ষা দফতর। সুতরাং চার বছরের পাঠ শেষ করে তবেই স্নাতক হবেন পড়ুয়ারা। যদিও জাতীয় শিক্ষানীতি কার্যকর করা নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল রাজ্যের শিক্ষামন্ত্রীর। তবে এই শিক্ষানীতি বিশ্লেষণ করার জন্য বিশেষ কমিটিও গঠন করা হয়েছিল রাজ্যের পক্ষ …

Read More »

প্রকাশিত হল জয়েন্ট এন্টান্সের ফলাফল, প্রথম কলকাতার সাহিল আখতার!পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-শুক্রবার দুপুরে ফল প্রকাশ হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনিশনের। রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন মহম্মদ সাখিল আখতার। দ্বিতীয় হয়েছেন সোহম দাস। ও তৃতীয় হয়েছেন সারা মুখার্জি। ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ রাজ্য জয়েন্টের। প্রথম ও দ্বিতীয় দু’জনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র। মেধা তালিকায় রাজ্য বোর্ড থেকে স্থান …

Read More »

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় সপ্তম হয়ে সদ্য রূপান্তরকামী শরণ্যা শোনালেন উত্তরণের কথা!

দেবরীনা মণ্ডল সাহা :- উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম স্থান,একাদশ শ্রেণিতে রূপান্তরিত হন তিনি। শরণ্য থেকে শরণ্যার হওয়ার উত্তরণ। আর হুগলির জনাইয়ের রূপান্তরকামী শরণ্যাই এবার উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছেন। রূপান্তরকামী হয়ে ওঠার কাহিনি জানালেন উচ্চমাধ্যমিকে ৪৯০ নম্বর পাওয়া শরণ্যা।প্রাথমিক স্কুলের শিক্ষক সৌরভ ও ঘরকন্যা সামলানো দেবস্মিতার প্রথম সন্তান শরণ্য। …

Read More »

শিক্ষাক্ষেত্রে ফের রাজ্য-রাজভবন সংঘাত!‘নিরুত্তর’ উপাচার্যদের শোকজ রাজ্যপালের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- উপাচার্যদের কাছে সাপ্তাহিক রিপোর্ট চেয়ে চিঠি গিয়েছিল আগেই। কিন্তু কোনও উত্তর না আসায় ফের চিঠি দেন রাজ্যপাল। কিন্তু সেই চিঠি দেওয়ার পর সপ্তাহ ঘুরে গেলেও কোনও উত্তর আসেনি। এবার কেন উত্তর এল না তার কারণে দর্শাতে বলে উপচার্যদের চিঠি দেওয়া হয়েছে রাজভবন থেকে।সেই চিঠি পাওয়ার পরেও …

Read More »