প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় কড়া লালবাজার। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে কীভাবে মুখ্যমন্ত্রীর পাড়ায় ঝামেলা হল, সেই প্রশ্ন তুলে এবার বিভাগীয় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনারকে (ডিসি) শোকজ করা হয়েছে।লালবাজার সূত্রে খবর, কলকাতা …
Read More »‘হায়দরাবাদ থেকে বিজেপির কোকিল এসেছে’, মালদহ কাণ্ডে অভিযুক্তকে হাতেনাতে ধরার দাবি মমতার !
প্রসেনজিৎ ধর :-জেলায় জেলায় ঘুরে বিধানসভা নির্বাচনের প্রচার করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁর তিনটি জনসভা ছিল। দক্ষিণ দিনাজরপুরের হরিরামপুর থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হয়ে মালদহে সভা করেন মমতা। বিজেপিকে পর পর আক্রমণ করেছেন সভা থেকে। নাম না করে অমিত শাহ ও আসাউদ্দিন ওয়েইসিকে আক্রমণ করেন তৃণমূলনেত্রী। তাঁর হুঙ্কার, ‘আগে …
Read More »সিইও দফতরের সামনে অবস্থান-কাণ্ডে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দুই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে!
প্রসেনজিৎ ধর,কলকাতা :- কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া ওই মামলায় কলকাতার ২ কাউন্সিলর-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনা নিয়ে কমিশনকেই নিশানা করেছেন কলকাতা পুরসভার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। তাঁর কথায়, কোনও ভাঙচুর, হামলা করিনি। গেটের …
Read More »সামলেছিলেন বহু নির্বাচনী কাজ!প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেটের নামই বাদ SIR-এ, দ্বারস্থ ট্রাইব্যুনালের
দেবরীনা মণ্ডল সাহা :- ভোট পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। শুধু তা-ই নয়, কর্মজীবনে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভোটার তালিকা সংশোধনের কাজও করেছেন। নাম বাদ দেওয়া থেকে শুরু করে তালিকায় নতুন নাম তোলা, সব দায়িত্বই পালন করেছেন তিনি। সেই প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ মতিনের নামই নেই এসআইআর-এ। চূড়ান্ত ভোটার তালিকায় …
Read More »সিপিএম থেকে তৃণমূল হয়ে এবার বিজেপিতে যোগ নবগ্রামের বিদায়ী বিধায়কের!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- গত কয়েক দিনের সমস্ত জল্পনা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘাসফুল শিবির ত্যাগ করলেন নবগ্রামের বিদায়ী বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। বৃহস্পতিবার কলকাতার হেস্টিংস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তিনি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্যসভার সাংসদ …
Read More »‘আগে সাপ তাড়ান, পরে ঝগড়া করবেন!’কাঁথিতে দলীয় কর্মীদের পরামর্শ অভিষেকের, আলাদা করে কথা সুপ্রকাশদের সঙ্গে
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লোকসভা নির্বাচনের ব্যর্থতা কাটিয়ে বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরে ভাল ফল করতে দলের নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক হয়ে কাজ করার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়| এদিন রামনগরে কাঁথি সাংগঠনিক জেলার বৈঠকে অভিষেক বুঝিয়ে দিয়েছেন, প্রার্থী পছন্দ না হওয়ায় কোনও নেতা যদি দল বিরোধী কাজ করেন, তাহলে তা …
Read More »ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু!অমিত শাহ-র রোড শোতে বাধা, মনোনয়ন পেশ ঘিরে তুলকালাম,তৃণমূল-বিজেপি হাতাহাতি
প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর পাশেই ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনোনয়ন জমা দেওয়ার পর শাহকে প্রণামও করেন বিরোধী দলনেতা। এদিকে, শুভেন্দুর মনোনয়ন কর্মসূচির সময় তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর।তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ …
Read More »মালদহের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট ঠিক বলেছে, বিজেপির গেমপ্ল্যান এটা!সাগরদিঘি থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা :-সাগরদিঘি থেকে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াচকের ঘটনা বিজেপির গেম প্ল্যান, এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ সুপ্রিম কোর্ট যা বলেছে, ঠিক বলেছে।” তাঁর আবেদন, লড়াইটা শান্তিপূর্ণভাবে করতে হবে। কারও প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী।নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা …
Read More »‘ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে’,সমর্থকদের স্লোগানে বকলমে শুভেন্দু অধিকারীই মুখ্যমন্ত্রী মুখ?
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নন্দীগ্রামের পর এবার ভবানীপুর। বুধবার বিকেলে দক্ষিণ কলকাতার হাই-প্রোফাইল কেন্দ্রে প্রচারে বেরিয়ে ফের ‘জয় বাংলা’ স্লোগানের মুখে পড়তে হল শুভেন্দু অধিকারীকে। তবে এদিন শুধু বিরোধীদের স্লোগান নয়, খোদ বিজেপি কর্মীদের পাল্টা স্লোগান ঘিরে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে আলোচনা শুরু হয়েছে। শুভেন্দুকে সামনে রেখে গেরুয়া শিবিরের একাংশ …
Read More »বিধানভবনে তুলকালাম!সোমেন-পুত্রকে নিয়ে ধুন্ধুমার, রক্তারক্তি কাণ্ড বিধান ভবনে, প্রার্থী বদলের দাবি
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রার্থী অসন্তোষ ঘিরে তুলকালাম। বিধান ভবনে ধুন্ধুমার পরিস্থিতি। প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে তুমুল বিক্ষোভ। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা-হাতাহাতি। পুলিশের সামনেই চলে ধস্তাধস্তি। বহিরাগত প্রার্থী বাতিলের দাবিতে বিক্ষোভ। রডের বাড়িতে মাথা ফাটল এক কংগ্রেস কর্মীর। রাস্তায় বসে চলে স্লোগান। বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal