Breaking News

বিধানসভা নির্বাচন ২০২৬

বিধানভবনে তুলকালাম!সোমেন-পুত্রকে নিয়ে ধুন্ধুমার, রক্তারক্তি কাণ্ড বিধান ভবনে, প্রার্থী বদলের দাবি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রার্থী অসন্তোষ ঘিরে তুলকালাম। বিধান ভবনে ধুন্ধুমার পরিস্থিতি। প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে তুমুল বিক্ষোভ। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা-হাতাহাতি। পুলিশের সামনেই চলে ধস্তাধস্তি। বহিরাগত প্রার্থী বাতিলের দাবিতে বিক্ষোভ। রডের বাড়িতে মাথা ফাটল এক কংগ্রেস কর্মীর। রাস্তায় বসে চলে স্লোগান। বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেসের …

Read More »

অভিষেকের নির্দেশ! ভোটারের মন বুঝতে বাড়ি বাড়ি যাবে তৃণমূলের ত্রিস্তরীয় টিম

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শিয়রে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে শুরু হচ্ছে এক নিবিড় জনসংযোগ কর্মসূচি। ভোটারদের মন বুঝতে এবং সরকারি প্রকল্পের সুবিধা তাঁদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে কি না, তা যাচাই করতে এবার বাড়ি …

Read More »

‘আমার ফোন ট্র্যাক করছে’, অভিযোগ শুভেন্দুর,ফোনে আড়ি পাতার অভিযোগ,সিইও-র কাছে গুরুতর অভিযোগ শুভেন্দুদের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল শুরু হয়েছে রাজ্যে। এই আবহেও মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সিইও-র দফতরে যান শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এরপর শমীক ভট্টাচার্যকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু অভিযোগ করেন, তাঁদের ফোন লোকেশন ট্র্যাক করা …

Read More »

কলকাতায় শাহি-ধামাকা!শুভেন্দুর ভবানীপুরের নমিনেশনে ‘মহা ধুমধাম’,রোড শো করতে পারেন খোদ অমিত শাহ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ভবানীপুরকে ঘিরে রাজ্য রাজনীতিতে চূড়ান্ত উত্তাপ ছড়াচ্ছে। বিজেপির প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী নাম ঘোষণার পর থেকেই এই কেন্দ্র বিশেষ নজরে। এবার তাঁর মনোনয়ন পেশ ঘিরে আরও বড় চমক, উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। সব কিছু …

Read More »

নির্বাচনী প্রশিক্ষণে আক্রান্ত হয়েছিলেন ভোটকর্মী!হাঁসখালির বিডিও-কে সাসপেন্ড নির্বাচন কমিশনের

প্রসেনজিৎ ধর :-বিধানসভা ভোটের আবহে এবার নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের মুখে নদিয়ার হাঁসখালি ব্লকের বিডিও। গত ২৭ মার্চ নির্বাচনী প্রশিক্ষণ শিবিরে এক শিক্ষকের আক্রান্ত হওয়ার ঘটনায় হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিল ভারতীয় নির্বাচন কমিশন। শুধু সাসপেনশনই নয়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুরও নির্দেশ দেওয়া হয়েছে।রানাঘাট দেবনাথ …

Read More »

টিকিট পেলেন শান্তনু ঠাকুরের স্ত্রী,চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির!সন্তোষ পাঠক চৌরঙ্গীতে

দেবরীনা মণ্ডল সাহা :-চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার সকালে ১৩টি নামের তালিকা প্রকাশ করা হয়েছে। রয়েছে সিতাই, মগরাহাট, গড়বেতার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাগদা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। দলে যোগ দেওয়া সন্তোষ পাঠককেও টিকিট দিয়েছে বিজেপি। কলকাতার গুরুত্বপূর্ণ চৌরঙ্গী কেন্দ্রে প্রার্থী করা হয়েছে …

Read More »

৮ এপ্রিল মনোনয়ন জমা দিতে পারেন মমতা, সঙ্গে থাকবেন দলের বাকি শীর্ষ নেতৃত্ব! মিছিল করে পৌঁছবেন সার্ভে বিল্ডিংয়ে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৮ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারেন। কালীঘাটের নিজের বাড়ি থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যেতে পারেন তিনি। দক্ষিণ কলকাতার তৃণমূল সূত্রে খবর, ওই দিন কালীঘাটে নিজের বাসভবন থেকে মিছিল করে গোপালনগর সার্ভে বিল্ডিং পর্যন্ত যাবেন মুখ্যমন্ত্রী …

Read More »

‘আপনি কে? আমরা দিদিকেই চাই’,! বর্ধমানে ‘নতুন’ বিজেপি প্রার্থীকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ

প্রসেনজিৎ ধর :-প্রার্থীকে সামনে পেয়েই ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। উঠল ‘গো ব্যাক’ স্লোগান। শেষমেশ প্রচার না সেরেই এলাকা ছাড়তে বাধ্য হলেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। সোমবার বৈকুণ্ঠপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।এদিন ব্যান্ডপার্টি নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী। গ্রামের মহিলারা ঘিরে ধরে প্রশ্ন …

Read More »

SIR-এর তালিকায় নাম নেই, এবার হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থীর আইনজীবী!কমিশনকে তোপ অধীরের

দেবরীনা মণ্ডল সাহা :-প্রার্থী হয়েছেন, কিন্তু এসআইআর-এর তালিকায় তাঁর নাম নেই। এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস প্রার্থী মোহতাব শেখের আইনজীবী।মামলাকারীর দাবি, প্রার্থী পদ ঘোষণা হলেও এসআইআর-এর তালিকায় তাঁর নাম নেই মোহতাবের। জানা গিয়েছে, অতিরিক্ত ভোটার তালিকায় মোহতাব শেখের ছেলে ও পরিবারের অন্য সদস্যদের নাম তালিকায় থাকলেও …

Read More »

‘বিপুল সংখ্যক ফর্ম ৬ জমা পড়ছে’, বাইরে থেকে ভোটার আনার অভিযোগ অভিষেকের! কমিশনকে ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

প্রসেনজিৎ ধর, কলকাতা:- কলকাতায় সিইও অফিসের বাইরে ব্যাপক জমায়েত তৃণমূল কংগ্রেসের। চলছে বিক্ষোভ। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। হাজির রাজ্য পুলিশের আধিকারিকরা। চলছে ব্যারিকেড টপকানোর চেষ্টা। উপস্থিত শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দোপাধ্যায়, সন্দীপন সাহা, শ্রেয়া পান্ডে সহ একাধিক কাউন্সিলর।ফর্ম ৬ ফিলআপ করে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের যুক্ত করা হচ্ছে। বাংলায় চলা নির্বাচন …

Read More »