Breaking News

বিধানসভা নির্বাচন ২০২৬

আসানসোলে চরম উত্তেজনা! স্ত্রী-ছেলের সামনেই কংগ্রেস প্রার্থীর ঘনিষ্ঠকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :-ভোটের পরেই রাজনৈতিক হিংসার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের আসানোসোল উত্তর বিধানসভা এলাকায়। কংগ্রেস প্রার্থীর প্রতিবেশী তথা ঘনিষ্ঠকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। এ পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম দেবদীপ চট্টোপাধ্যায়। বয়স ৪২ বছর। আসানসোল উত্তর বিধানসভা এলাকায় …

Read More »

রবিবার ফের রাজ্যে মোদী!দিনভর ঠাসা কর্মসূচি,রোড শো উত্তর কলকাতায়, মতুয়া মন জয়ে সভা ঠাকুরনগরেও

দেবরীনা মণ্ডল সাহা :-বিধানসভা নির্বাচনের প্রথম দফার পর এবার নজর দ্বিতীয় দফার ভোটে, যা আগামী বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ১৪২টি আসনে হবে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। প্রায় প্রতিদিনই রাজ্যে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, আগামীকাল রবিবার একাধিক …

Read More »

‘বাঙালি ও বিহারীরা এক হলে রুখবে কে?’ সায়ন্তিকার প্রচারে বরাহনগরে তেজস্বী যাদব!

প্রসেনজিৎ ধর :-বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে এবার ঘাসফুল শিবিরের হয়ে ময়দানে নামলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। শনিবার উত্তর ২৪ পরগনার বরাহনগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক বিশাল জনসভা করেন তিনি। আলামবাজার মোড়ের সেই সভা থেকে তেজস্বী দাবি করেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং তাঁদের আসল লক্ষ্য ২০২৯ …

Read More »

‘শ্রীরামপুরে শিল্প এনেছিল কংগ্রেস’, রাজ্যে এসে মনে করালেন রাহুল গান্ধী,মোদী-মমতাকে একযোগে বিঁধলেন সোনিয়া পুত্র!

দেবরীনা মণ্ডল সাহা :-রাজ্যে ভোটপ্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। দুর্নীতি ইস্যুতে নরেন্দ্র মোদির সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে বিঁধলেন রাহুল গান্ধী । শনিবার বিকেলে হুগলির শ্রীরামপুরে সভা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকার একাধিক দুর্নীতিতে জড়িয়ে আছে …

Read More »

‘মতুয়া সমাজ আমাদের প্রাণ, নাগরিকত্ব চলে যাওয়ার ভয় দেখাচ্ছেন মমতা’,ভোটের মধ্যে আশ্বাস অমিত শাহের,নারী নিরাপত্তা নিয়ে মমতাকে বেলাগাম নিশানা!

প্রসেনজিৎ ধর :-শনিবার পশ্চিমবঙ্গে প্রচারে এসে দু’টি মেগা জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । প্রথমটি ছিল বর্ধমানের জামালপুরে এবং দ্বিতীয়টি হাওড়ার শ্যামপুরে। দুই সভা থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানোর পাশাপাশি রাজ্যের মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের জন্য বড়সড় প্রতিশ্রুতির কথা শুনিয়েছেন তিনি। শাহের দাবি, প্রথম দফার ভোটেই বিজেপি …

Read More »

ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না, ঝরল রক্ত!তৃণমূল-বিজেপির সংঘর্ষে আহত দুপক্ষের একাধিক

প্রসেনজিৎ ধর :-নির্বাচন মিটতে না মিটতেই অশান্তি। ভোট পরবর্তী হিংসায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের ময়নায়। শুক্রবার তৃণমূল ও বিজেপির সংঘর্ষের কারণে জখম দুই পক্ষের একাধিক কর্মী, সমর্থকেরা। একে অন্যকে দোষারোপ শাসক ও বিরোধী দলের। জানা গিয়েছে, ময়নার বাকচার সাইথিয়া পুল এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয় এলাকা। আক্রান্ত তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, …

Read More »

২৪ ঘণ্টার মধ্যে কমিশনকে জবাবদিহি করতে হবে তৃণমূলের কাছে!পুলিশ পর্যবেক্ষক মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা :-২১ এপ্রিল নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। অভিযোগের প্রেক্ষিতে কমিশনের কী বক্তব্য ? ২৪ ঘণ্টার মধ্যে তা লিখিত আকারে তৃণমূলকে জানাবে কমিশন, এমনই নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। পুলিশ পর্যবেক্ষক পি.এস পুরুষোত্তম দাসকে অপসারণের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার, ফলতা , মগরাহাট পূর্ব ও …

Read More »

‘দিল্লির যমুনাকে সামলাতে পারেন না,আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন?’, মোদীর নৌকাবিহার নিয়ে খোঁচা মমতার!

নিজস্ব সংবাদদাতা :-বঙ্গ সফরে এসে শুক্রবার সকালে গঙ্গাবিহার করেন নরেন্দ্র মোদী । সেই ছবি নিজেই সোশাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। হাওড়া সভা থেকে গঙ্গাবিহার প্রসঙ্গে মোদিকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যমুনা দূষণের কথা মনে করিয়ে তীব্র আক্রমণ করলেন তিনি।হাওড়ার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নৌকাবিহারকে কটাক্ষ করে মমতার ব্যঙ্গ,” আপনি দিল্লির …

Read More »

‘প্রশ্ন করার ক্ষমতা অরাজকতা নয়, এত নীচে নেমে গেলেন?’যাদবপুরের পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে মোদীর ‘শিষ্টাচার’ নিয়ে প্রশ্ন তুললেন মমতা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-যাদবপুরের পড়ুয়াদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি প্রধানমন্ত্রীর শিষ্টাচার ও সৌজন্যবোধ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে না। রাজ্যের অন্যতম এবং নামী শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে পারছে না রাজ্য সরকার। শুক্রবার বারুইপুরে রাজনৈতিক সভা থেকে এমনই মন্তব্য …

Read More »

বাঙালি অস্মিতায় শান! ১৫২-তে ১১০, বিজেপির প্রথম দফার ‘মার্কশিট’ প্রকাশ শাহের, দ্বিতীয় দফার জন্য বিশেষ বার্তা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রথম দফার ভোটে ১১০ আসন পাবে বিজেপি। দ্বিতীয় দফাতেও তারা জিতবে। এই বার্তা দিয়ে বাঙালি অস্মিতায় জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| বিজেপি জিতলে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন? সেই জবাবে এবার এককদম এগিয়ে শাহের উত্তর, “৫ তারিখের পর বাংলা মাধ্যমে পড়া, বাংলায় জন্ম নেওয়া, বাঙালিই …

Read More »