Breaking News

কলকাতা

বাগুইআটিতে কঙ্কাল উদ্ধারে তীব্র চাঞ্চল্য!ব্যাগের ভিতর থেকে বেরিয়ে পড়ল মানুষের মাথার খুলি–হাড়, তদন্তে পুলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার সকালে বাগুইআটি জর্দাবাগান এলাকায় জনবহুল অঞ্চল থেকে মাথার খুলি–সহ ব্যাগ উদ্ধারকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা ব্যাগটি প্রথমে দেখতে পান। সেই ব্যাগে দেখা যায়, মানুষের মাথার খুলি, হাড় জাতীয় বস্তু পড়ে রয়েছে। তখনই স্থানীয় বাসিন্দারা বাগুইআটি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে …

Read More »

‘বিজেপিকে প্রত্যাখ্যানের ভোট, উনিশের চেয়ে ভালো ফল’,ভোটদানের পর দাবি অভিষেকের!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- শেষ দফায় শনিবার বাংলার ন’টি আসনে ভোটগ্রহণ। এই ন’টি আসনে জয় নিয়ে তিনি আশাবাদী, ভোট দিয়ে বেরিয়ে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানালেন, সারা বছর কাজ করেছেন। গত বার লোকসভা নির্বাচনেও এই ন’টি আসনে জিতেছিলেন। এবারও জয়ের বিষয়ে নিশ্চিত। তাঁর দাবি, …

Read More »

বিজেপি এজেন্টকে বাধা! কাশীপুরে যেতেই তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে তাপস রায়,উত্তেজনা বেলেঘাটাতেও

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কাশীপুরে বিক্ষোভের মুখে পড়েন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। এরপর বেলেঘাটাতেও তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। পরে বঙ্গবাসী কলেজেও বিক্ষোভের মুখে পড়েন তাপস রায়। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি প্রার্থী।সপ্তম দফা ভোটের সকালে খাস কলকাতায় বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। …

Read More »

শনিবার ভোট শুক্রবার থেকেই বাসের দেখা নেই কলকাতায়,ভোগান্তি আমজনতার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাত পোহালেই সপ্তম তথা শেষ দফার ভোট। এ দফায় ভোট হবে কলকাতা এবং দুই ২৪ পরগনা জেলার ৯টি আসনে। ভোটের কাজের জন্য গত বুধবার থেকেই তুলে নেওয়া হয়েছে একাধিক বাস। ফলে ২৯ মে থেকেই শহর কলকাতায় কমছিল বাসের সংখ্যা। শুক্রবার সকাল থেকে রাস্তায় বাস প্রায় নেই …

Read More »

শেষ প্রচারে ঝড় তুলতে মালা রায় ও সায়নী ঘোষের সমর্থনে যাদবপুরে হাঁটলেন মমতা!ভোট প্রচারের শেষলগ্নে বড় দাবি মমতার

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- শেষ দিনের প্রচারে যাদবপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত মিছিলে মুখ্যমন্ত্রী।যদিও তার আগেই যাদবপুরে দাঁড়িয়ে মমতা বলেন, ”যাদবপুর সব সময় পাশে থেকেছে। বিজেপি ক্ষমতায় আসছে না। এত মিথ্যা কথা বলা,আগে …

Read More »

রোজভ্যালির পরে এবার রেশন দুর্নীতি মামলায় ইডির তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠাল ইডি। ইডি সূত্রে খবর, ৫ জুন তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে ব্যক্তিগত কাজে আমেরিকায় রয়েছেন ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, …

Read More »

কলকাতায় নির্বাচনের আগে বিধাননগর ও রাজারহাটের ব্যাবসায়ীর বাড়িতে হানা দিল ইডি!চলছে তল্লাশি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লোকসভা নির্বাচন এখনও শেষ হয়নি। আগামী শনিবার শেষ দফার ভোট। তবে এই ভোটের মাঝে আবার শহরে ইডির অভিযান। মঙ্গলবার রাজারহাটের ভাতেণ্ডা এলাকায় এক অভিজাত আবাসনে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এছাড়া নিউটাউনের বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে বলে খবর। ভিনরাজ্যের ব্যাঙ্ক জালিয়াতির একটি মামলার তদন্তেই ইডির …

Read More »

‘এই ঝড়ও আমরা কাটিয়ে উঠব’, রেমাল দুর্যোগে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস মমতার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যে অব্যাহত রেমাল দুর্ভোগ। ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার। ভোট মিটলেই স্বজনহারা এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের । সোমবার X হ্যান্ডেলে পোস্ট করে একথা জানান তিনি।নিজের ফেসবুক হ্যান্ডেলে এদিন দুপুরে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এবারও সাইক্লোন রেমালের প্রভাবে আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হল ও হচ্ছে। কিন্তু সবার …

Read More »

২১ ঘণ্টা পর পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা প্রথম বিমান, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দমদম বিমানবন্দরের পরিষেবা!এখনও জলমগ্ন রানওয়ে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২১ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হল উড়ান পরিষেবা। দমদম বিমানবন্দর থেকে প্রথম বিমানটি রওনা হয়েছে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে। এছাড়া আরও পর পর বেশ কয়েকটি বিমান ধরার জন্য যাত্রীরা অপেক্ষা করছেন। চালু হয়েছে আন্তর্জাতিক উড়ানও। তবে সব বিমানই কিছুটা দেরিতে …

Read More »

বাড়াচ্ছে গতি, ক্যানিং থেকে ১৯০ কিমি দূরে,সাগরের আরও কাছে ‘রেমাল’!দক্ষিণের ছয় জেলায় লাল সতর্কতা, উত্তরেও পড়বে প্রভাব

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ক্যানিং এবং সাগরদ্বীপের আরও কাছে এসে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল,যা আরও শক্তি বাড়াচ্ছে। শেষ ছ’ঘণ্টায় তার গতিবেগ রয়েছে ১৩ কিলোমিটার। সমুদ্রের উপর তার ঘূর্ণনের গতি এখন ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সাময়িক ভাবে তার গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এখন ঠিক কোথায় রয়েছে রেমাল, তা-ও …

Read More »