Breaking News

রাজ্য

সতর্কতা উপেক্ষা করে বেরিয়েছিল!নন্দীগ্রামের ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার আরও ২ মৎস্যজীবীর দেহ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- হলদি নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও ২ মত্স্যজীবীর মৃতদেহ উদ্ধার হল|এখনও একজন নিখোঁজ | মৃতদের নাম রুপেশ খাড়া(২০) ও কাশীনাথ শিট(৪২) | দুজনেরই বাড়ি কাঁথিতে এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩জন | শনিবার রাতে হলদি নদীতে আচমকা উলটে গিয়েছিল একটি ট্রলার | ট্রলারে …

Read More »

চিকিৎসায় গাফিলতির অভিযোগ! সোদপুরের নার্সিংহোমের বাইরে বিক্ষোভ মৃতের পরিজনদের

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা:- সোদপুরের একটি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রবিবার বিক্ষোভ দেখালেন মৃতের পরিজনরা | মৃতের নাম বনমালি মালিক | মৃতের পরিজনদের অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডের থেকে প্রাপ্ত বিমার টাকা হস্তগত করার জন্য রোগীকে আটকে রেখেছিল নার্সিংহোম কর্তৃপক্ষ | সুস্থও হয়ে উঠেছিলেন ওই রোগী | এরপর …

Read More »

এক দেশ এক রেশন কার্ড চালু হলে বন্ধ হবে রেশন চুরি, মেনে নিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ!

দেবরীনা মণ্ডল সাহা :- শুক্রবার গুরুত্বপূর্ণ এক রায়ে সুপ্রিম কোর্ট জানায়, অবিলম্বে এক দেশ এক রেশন কার্ড চালু করতে হবে পশ্চিমবঙ্গকে | এব্যাপারে কোনও বাহানা শুনবে না তারা |রবিবার এই বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘আমরা এখনও সুপ্রিম কোর্টের রায় পুরো পড়ে দেখিনি | সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখে এব্যাপারে …

Read More »

হলদি নদীতে উল্টে গেল ট্রলার, মৃত ১, উদ্ধারকাজ চলছে,মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা!

নিজস্ব সংবাদদাতা :-হলদি নদীতে ট্রলার উল্টে প্রাণ হারালেন এক ব্যক্তি|তাঁর নাম প্রদীপ মান্না | তিনি কাঁথির বাসিন্দা | এদিকে ট্রলারে সম্ভবত ১৩জন ছিলেন | তাঁদের খোঁজে রাতেই তল্লাশি শুরু হয় | উপকূলরক্ষী বাহিনীও রাতে ঘটনাস্থলে পৌঁছায় | কিন্তু একদিকে অন্ধকার ও অন্যদিকে জলের স্রোতের জেরে তল্লাশি চালাতে যথেষ্ট সমস্যায় পড়ে …

Read More »

রামকৃষ্ণ মিশনেও করোনার থাবা! প্রয়াত হলেন রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী শিবমায়ানন্দ

প্রসেনজিৎ ধর,কলকাতা :-রামকৃষ্ণ মিশনেও করোনার থাবা | প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি স্বামী শিবমায়ানন্দ | মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর | জানা গিয়েছে, কর‍োনায় আক্রান্ত হয়ে সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি ছিলেন তিনি তবে বিগত কয়েকবছর ধরেই রক্তচাপ, শ্বাসকষ্ট, কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন মহারাজ স্বামী শিবমায়ানন্দ| গত …

Read More »

দুঃসাহসিক ঘটনা!জানালা দিয়ে আততায়ীদের গুলি,বরাতজোরে রক্ষা পরিবারের সদস‍্যরা ,চাঁচলের সাঞ্চিয়া গ্রামের ঘটনা

অভিষেক সাহা, মালদহ :- ভয়াবহ ঘটনা, গভীর রাতে জানালা দিয়ে পরিবারের সদস‍্যদের লক্ষ্য করে গুলি আততায়ীদের | অল্পের জন্য প্রাণে বাঁচলো পরিবারের সদস‍্যরা|আচমকা গুলি চালানোর ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে মালদহের চাঁচল-২ নং ব্লকের মালতীপুর পঞ্চায়েতের সাঞ্চিয়া গ্রামে | পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই ব্যক্তির নাম সাগর সরকার,পেশায় ট্রাক্টর চালক | পরিবার …

Read More »

১০০ দিনের কাজ থেকে বঞ্চিত তৃণমূল সমর্থিত শ্রমিকরা বলে অভিযোগ,চাঁচলের ১ নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা!

অভিষেক সাহা, মালদহ :- তৃণমূলকে ভোট দেওয়ার জন্য মিলছে না ১০০ দিনের কাজ | জবকার্ড থাকা সত্ত্বেও কাজ চাইতে গেলে তাড়িয়ে দেওয়া হচ্ছে গ্রামের অসহায় মানুষদের | এইবার এমনটাই অভিযোগ উঠেছে মালদহের চাঁচলের ১ নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের ট্যাঙরিয়া পাড়া গ্রামে | জানা গেছে,সেখানে পঞ্চায়েতের অধীনে চলছে পুকুর খননের …

Read More »

হাসপাতাল চত্বরে প্রকাশ্যে ‘যৌননিগ্রহ’ নার্সদের, গ্রেফতার ১,রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা!

নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- হাসপাতাল চত্বরে নার্সদের শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠেছে | সেই সঙ্গে অশ্লীল ইঙ্গিত ও কটূক্তিরও অভিযোগ উঠেছে| সেই মর্মে থানায় অভিযোগ জানিয়েছিলেন রামপুরহাটের এক সরকারি হাসপাতালের নার্সরা |সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ শুক্রবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে| জানা গেছে, রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সরা শারীরিক …

Read More »

কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির সুপ্রিমো অতুল রায়ের, তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা :- করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির (কেপিপি) সুপ্রিমো অতুল রায়ের | তাঁর প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির একটি হাসপাতাবে ভরতি ছিলেন অতুল | গত ২২ মে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় | শেষপর্যন্ত বুধবার ওই হাসপাতালে মৃত্যু ৬২ …

Read More »

‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত পাশে আছি’, নবান্নে রাকেশ টিকাইতের সঙ্গে বৈঠকের পর কৃষক নেতাদের আশ্বাস মমতার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কেন্দ্র কৃষকদের দাবি না মানা পর্যন্ত আমরা তাঁদের সঙ্গে আছি |’ কৃষক নেতা রাকেশ টিকাইতের সঙ্গে সাক্ষাতের পর নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে উত্তর ভারতের কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত ও তাঁর নেতৃত্বাধীন এক …

Read More »