Breaking News

রাজনীতি

বাড়িতে জল খেতে গিয়ে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে! সঙ্গে সঙ্গে পদক্ষেপ কমিশনের

নিজস্ব সংবাদদাতা :-ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরায় ভোটের ডিউটিতে যাওয়া কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। এই অভিযোগ পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের কাছে। আর অভিযোগ উঠে আসতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপও করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানকে ভোটের ডিউটি থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় অন্য জওয়ানকে …

Read More »

গড়বেতায় ধুন্ধুমার!প্রাণ বাঁচাতে দৌড় বিজেপি প্রার্থীর,আক্রান্ত সংবাদমাধ্যমও,ইটের ঘায়ে মাথা ফাটল বিজেপি প্রার্থীর রক্ষীর, রিপোর্ট চাইল কমিশন

প্রসেনজিৎ ধর:-চব্বিশের লোকসভা ভোটের ষষ্ঠ দফায় জঙ্গলমহল ঝাড়গ্রামে সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোটই চলছিল। কিন্তু দুপুরের পর থেকেই পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে। ঝাড়গ্রাম কেন্দ্রের অন্তর্গত গড়বেতার মোগলাপাতা এলাকায় গিয়েছিলেন বিজেপি প্রার্থী তথা চিকিৎসক প্রণত টুডু। তাঁকে গ্রামবাসীরা কার্যত তাড়া করেন। তিনি কথা বলে পরিস্থিতি শান্ত করতে গেলে অশান্তি …

Read More »

সবুজ ট্রলি নিয়ে লিফ্টে অভিযুক্ত, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ!ভিতরে কি বাংলাদেশ-সাংসদের দেহাংশ?

নিজস্ব সংবাদদাতা :-বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে নিউটাউনের যে আবাসনে খুন করা হয়েছে বলে অভিযোগ, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে একটি সবুজ ট্রলি দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, সেই ট্রলিতেই সাংসদের দেহাংশ ভরে নেওয়া হয়েছিল।নিউ টাউনের অভিজাত আবাসনে বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিমের খুনে এবার সামনে এল আরও …

Read More »

কোলাঘাটে শুভেন্দুর অফিস এবং বাড়িতে তল্লাশিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কোলাঘাটে শুভেন্দুর অফিস এবং বাড়িতে তল্লাশিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাই কোর্ট। কোলাঘাট থানায় দায়ের হওয়া এফআইআর-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১৭ জুন পর্যন্ত তদন্তে স্থগিতাদেশ জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে তদন্তের ক্ষেত্রে প্রয়োজনে আদালতের নির্দেশ নিতে হবে। আগামী ১১ …

Read More »

২৪ লক্ষ! ভোটের আগের দিন এবার দাসপুরের বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা,এলাকায় চাঞ্চল্য

ইন্দ্রজিত মল্লিক:- ষষ্ঠ দফা নির্বাচনের আগে একাধিক বিজেপি নেতার কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধারের খবর ইতিমধ্যে সামনে এসেছে। এবার তাঁদের লিস্টে নাম লেখালেন দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরার। তাঁর কাছে থেকে উদ্ধার হয়েছে আনুমানিক ২৪ লক্ষ টাকা!  রাত পোহালেই ঘাটাল লোকসভায় নির্বাচন। দাসপুর থানার খুকুড়দা এলাকায় নাকা চেকিং-এর সময় পুলিশ …

Read More »

‘মমতাকে শুভেন্দুদা হারিয়েছেন, এবার এমন অবস্থা করুন যাতে মমতা দ্বিতীয় অপশন না পান’কাঁথির সভা থেকে হুঙ্কার অমিত শাহের!

দেবরীনা মণ্ডল সাহা:-মঙ্গলবার কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বুধবার পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন তিনি। আর এবার শুভেন্দুর বাড়িতে পুলিশি হানা নিয়ে বাংলায় এসে কড়া প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা …

Read More »

‘অবমাননাকর মন্তব্য’,হাই কোর্টে গিয়ে মামলা করলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর:-বিচারপতির পদ ছেড়ে নির্বাচনী রাজনীতিতে এসেছিলেন। আর এ বার নির্বাচন কমিশনের বিরুদ্ধেই বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বিকেলে কলকাতা হাই কোর্টে এসে সরাসরি ভারতের জাতীয় নির্বাচন কমিশনের অর্ডারকে চ্যালেঞ্জ করেন তিনি। একই সঙ্গে বলেন, কমিশন তাঁকে যে ভাবে ‘কলঙ্কিত’ করেছে …

Read More »

হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, বাতিল ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট,’আমরা এই রায় মানছি না!’প্রচার মঞ্চে দাঁড়িয়েই বিস্ফোরক মমতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট আদালতের নির্দেশে বাতিল হতে চলেছে। যদিও ২০১০ সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগপ্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাঁদের চাকরি বহাল থাকবে। বাকিরা আর চাকরিপ্রক্রিয়ায় ওই শংসাপত্র …

Read More »

‘আমি আরএসএসে ছিলাম, সেখানেই ফিরে যাবো’ বিদায়বেলায় আবেগতাড়িত বিচারপতি দাশ!

ইন্দ্রজিত মল্লিক:- মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ অবসর নিলেন। বিদায় বক্তব্যে আবেগতাড়িত বিচারপতি বললেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাঁর ব্যক্তিত্ব গঠন করতে সাহায্য করেছে সাথে দেশপ্রেম শিখিয়েছে। বিচারপতি চিত্তরঞ্জন দাশ অবসরের বক্তব্যে তাঁর ছোটবেলার কথা স্মরণ করে বলেন, “আজ আমি আমার ছোটবেলার কথা তুলে ধরতে চাই। আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক …

Read More »

নিখোঁজ বাংলাদেশি সাংসদের দেহ উদ্ধার নিউটাউনে,মৃত্যুর কারণ ঘিরে চরমে রহস্য!খুন বলে অনুমান পুলিশের

নিজস্ব সংবাদদাতা :-নিউটাউন থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের সাংসদের দেহ। কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত ৮ দিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিয়ে বাংলাদেশের তরফে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর বুধবার সকালে নিউটাউনের অভিজাত আবাসন থেকে উদ্ধার হল বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের ৩ …

Read More »