প্রসেনজিৎ ধর, কলকাতা :- জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন হতে পারে শনিবার। সম্ভবত শনিবারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে জোকা–তারাতলা মেট্রো রুটের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওইদিন কলকাতায় আসছেন পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে। নবান্ন সভাঘরে ওই বৈঠকের পরই অমিত শাহ নয়া মেট্রো রুটের উদ্বোধন করতে যাবেন বলে সূত্রের খবর। মেট্রো ভবন সূত্রে …
Read More »অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত,আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে দাবি মমতার!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২৮তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বড় দাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তৃতার শুরুতেই মমতা বলেন, অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত।তিনি বললেন, ‘‘আমরা বাংলা থেকে এই দাবি তুলব | লিভিং লেজেন্ড অমিতাভ বচ্চন | তিনি ভারতের আইকন | তাঁকে ভারতরত্ন দেওয়ার জন্য …
Read More »পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় বিজেপি বিধায়কের স্ত্রীর নাম!প্রতিবাদে সরব তৃণমূল
প্রসেনজিৎ ধর :- রয়েছে পাকা বাড়ি। তবুও আবাস যোজনার তালিকায় নাম রয়েছে সোনামুখী’র বিজেপি বিধায়কের স্ত্রীর। আর এই খবর প্রকাশ্যে আসতেই গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল।আবাস যোজনার তালিকায় এতদিন রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল শাসক দলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও তাঁদের ঘনিষ্ঠদের নাম। সেই নামগুলিকে দৃষ্টান্ত …
Read More »প্রদেশ কংগ্রেসের নয়া সহ-সভাপতি হলেন লক্ষ্মণ শেঠ!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি হচ্ছেন লক্ষ্মণ শেঠ। নয়া পদে তাঁকে বহাল করেছেন প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বিধানভবন থেকে চিঠি পাঠিয়ে প্রাক্তন সিপিএম নেতাকে এই নয়া পদে নিয়োগের কথা জানানো হয়েছে | মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে লক্ষ্মণের নিয়োগের কথা জানিয়েছে প্রদেশ কংগ্রেস। তাতে জানানো হয়েছে, প্রদেশ কংগ্রেস …
Read More »‘সরকারের ভূমিকা ঠিক থাকলে মুখ্যমন্ত্রীর প্রশংসা করব’,ফের রাজ্য সরকারের প্রশংসায় বিচারপতি গঙ্গোপাধ্যায়!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে ফের রাজ্য সরকারের প্রশংসা। বললেন, ” সরকারের ভূমিকা যদি সঠিক থাকে, তবে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব।” বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মামলার শুনানি চলছিল। সেখানেই পর্ষদ ও মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, “শিক্ষা পর্ষদ যদি ভাল …
Read More »‘লালন শেখ অসুস্থ ছিলেন, তার চিকিৎসা করিয়েছিল রাজ্য সরকার’ দাবি অখিল গিরির!
নিজস্ব সংবাদদাতা :- বকটুইকাণ্ডে লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু নিয়ে বেফাঁস মন্তব্য করলেন রাজ্যের কারা দফতরের প্রতিমন্ত্রী অখিল গিরি | সাংবাদিকদের তিনি বলেন, ওর (লালন শেখ- র )মৃত্যুটা অসুখে হয়েছে। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। তাকে আমরা চিকিৎসা করিয়েছি। অনেকেই অসুস্থ অবস্থায় আসেন কারেকশন হোমে। যথাসাধ্য গভমেন্ট ভেতরে চিকিৎসা করেন । …
Read More »হাজরায় সভার আগে হঠাৎ নিজাম প্যালেসে শুভেন্দু অধিকারী,জল্পনা তুঙ্গে!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- আজ হাজরায় সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। ঠিক তার আগে হঠাৎ নিজাম প্যালেসে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ নিজাম প্যালেসে ঢুকে পড়লেন নন্দীগ্রামের বিধায়ক। তবে কেন তিনি হঠাৎ নিজাম প্যালেসে গেলেন? তা নিয়ে দানা বেঁধেছে রহস্য | কিছুদিন আগেই শুভেন্দু …
Read More »কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন হোক,এই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক চায় বিজেপি। এই আর্জি নিয়ে আজ, সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই আবেদন করে আজ জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে।রাজ্যে …
Read More »‘তারিখ পে তারিখ’!নতুন বছরের ‘গুরুত্বপূর্ণ’ দিনক্ষণ জানালেন কুণাল ঘোষ
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার বিরোধীরে দলনেতা শুভেন্দু অধিকারীকে পাল্টা তারিখ ছুড়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কিছুদিন আগে ডিসেম্বরের তিনটি তারিখ ঘোষণা করে বড় কিছু ঘটার ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু। এবার তার পাল্টা, টুইটে জানুয়ারি মাসের একটি তারিখ দিলেন কুণাল ঘোষ| শনিবার টুইটে তৃণমূল মুখপাত্র লিখেছেন, ‘ট্রেনি জ্যোতিষী বেশ …
Read More »ডিউটি চলাকালীন উর্দি পরে তৃণমূলের মঞ্চে ট্রাফিক ওসি, নিলেন সংবর্ধনা!বিতর্ক বর্ধমানে
প্রসেনজিৎ ধর :- এবার উর্দি পরে তৃণমূলের মঞ্চে উঠে সংবর্ধনা নিলেন পুলিশ আধিকারিক। বর্ধমানে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। বর্ধমানের গোলাপবাগ ট্রাফিক পোস্টের ওসি বিশ্বনাথ পাইনকে শোকজ করা হয়েছে বলে দাবি পুলিশ সুপারের |বৃহস্পতিবার সন্ধেয় পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে স্থানীয় যুব সংঘ ক্লাবের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান মঞ্চে তৃণমূলের …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal