Breaking News

আরজি কর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ ইডির,সন্দীপ-সহ কাদের নাম তালিকায়?

প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরজি কর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার ইডি বিশেষ আদালতে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। শুধুমাত্র সন্দীপ নয়, অভিযুক্ত বিপ্লব সিংহ ও সুমন হাজরার বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে এই তদন্তকারীরা সংস্থা।আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। তিনি এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সিবিআইয়ের সেই মামলায় বিচারপ্রক্রিয়া চলছে। তার মধ্যে চার্জশিট দিল ইডি। বিপ্লব এবং সুমনকেও এই মামলাতেই গ্রেফতার করেছিল সিবিআই। তাঁরা দু’জনেই ব্যবসায়ী ছিলেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আরজি কর হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম সরবরাহ করত বিপ্লবের ‘মা তারা ট্রেডার্স’। অভিযোগ, টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ না-করেই বরাত পেতেন ওই ব্যবসায়ী। সুমনের বিরুদ্ধেও সে রকমই অভিযোগ উঠেছিল।উল্লেখ্য, সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন আরজি করের বিতর্কিত নন মেডিক্যাল ডেপুটি সুপার আখতার আলি (পরবর্তীতে তিনিও এই একই অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হন)। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই। তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। সিবিআইয়ের সেই মামলায় বিচারপ্রক্রিয়া চলছিল। তার মাঝেই ইডি এই তদন্তভার নেই। সন্দীপদের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় ইডি। আদালত অনুমতি দেয়।উল্লেখ্য, আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তদন্তের সূত্র ধরেই উঠে এসেছিল আর্থিক দুর্নীতির অভিযোগও। দু’টি মামলায় সমান্তরালে তদন্ত চালিয়েছে সিবিআই। এরপর ইডি তদন্তে জানতে পারে, সন্দীপ ঘোষের সময়কালে বিভিন্ন টেন্ডার দুর্নীতির অভিযোগ ওঠে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *