Breaking News

প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ, উৎসস্থল বাংলাদেশ! আতঙ্কিত মানুষ

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- ফের ভূমিকম্প।শুক্রবার দুপুর ১ টা ২২ মিনিটে হঠাৎই কেঁপে উঠল গোটা শহর। শুধু কলকাতা নয়, কেঁপে উঠেছে গোটা জেলাও। ফলে আতঙ্কিত হয়ে পড়ে শহরবাসী।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র কম্পন অনুভূত হয়। জেলার বিভিন্ন প্রান্তেও হয়েছে এই ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। এই কম্পনের জেরে কলকাতার বিভিন্ন অফিস থেকে মানুষ রাস্তায় নেমে আসেন। তাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়।আবহাওয়া দপ্তর ও সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। ঢাকার আগারগাঁও বিএমডি সিসমিক সেন্টার থেকে দক্ষিণ-পশ্চিমে (সাতক্ষীরা সংলগ্ন অঞ্চল) এই কম্পন উৎপন্ন হয়। মাটির গভীরে সৃষ্ট এই আলোড়ন সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গকেও প্রবলভাবে দুলিয়ে দেয়। সাধারণ মানুষের মোবাইলে আসা গুগল আর্থকোয়াক অ্যালার্ট অনুযায়ী, কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে বেশ কাছাকাছি।কলকাতায় ভূমিকম্পের সময়ে আতঙ্কে অনেকেই বাড়ি, অফিস ছেড়ে বাইরে বেরিয়ে যান। রাজ্য়‌ের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন থেকে কর্মীরা ভয়ে নীচে নেমে আসেন। অনেকে অফিসের বাইরে বেরিয়ে যান। পথচলতি কেউ কেউ কম্পন অনুভব করেছেন। কিন্তু কারও মনে হয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন, তাই মাথা ঘুরছে। খানিক পরে সকলের চিৎকার-চেঁচামেচিতে আতঙ্ক ছড়ায়। হুলস্থুল পড়ে যায় দোকান-বাজারে। অন্য দিকে, কম্পনে শহরের কয়েকটি পুরনো বাড়ি হেলে পড়েছে বলে দাবি করেছেন এলাকাবাসীরা। পুরসভা থেকে তার খোঁজ নেওয়া হচ্ছে। বিধানসভার বাইরে বেরিয়ে আতঙ্কের কথা জানান কয়েক জন বিধায়কও। তবে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি।ভূমিকম্পে কেঁপে উঠল স্কুলও, আতঙ্ক পড়ুয়াদের | দ্রুত পড়ুয়াদের ক্লাস থেকে খোলা জায়গায় বার করে দিল শিক্ষকেরা৷ ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা | শুক্রবার দুপুরে হঠাৎই কম্পন অনুভূত হয় বনগাঁ মহকুমা শহর রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে | প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির হিসেব পাওয়া যায়নি প্রশাসনের মাধ্যমে | স্কুল চলাকালীন হঠাৎই ভবনটি কাঁপতে থাকে,আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *