Breaking News

প্রাথমিকের পর এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলাতেও ইডির নজরে পার্থ এবং অর্পিতা!কবে জিজ্ঞাসাবাদ?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিকের পর এবার এসএসসি দুর্নীতি মামলার তদন্তেও তৎপর হল ইডি। এই মামলার তদন্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ওই সূত্রের দাবি, চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে দু’জনকে তলব করা হয়েছে। পার্থ এবং অর্পিতা দু’জনেই এখন জামিনে মুক্ত।এসএসসি মামলার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আধিকারিকরা তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম বেশ কিছু জায়গায় পেয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। সেজন্যই এই মামলায় দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েক বছর জেলবন্দি থাকার পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্ত হয়েছেন। যদিও তার আগেই পার্থ চট্টোপাধ্যাইয়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় জামিনে মুক্ত হয়েছিলেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীটি মামলার তদন্ত সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে। ওই মামলার চার্জগঠনও হয়েছে। এসএসসি দুর্নীতিরও তদন্ত করছে ইডি। ওই মামলার চার্জশিটও জমা পড়েছে বলে খবর। তদন্তে বেশ কিছু ক্ষেত্রে পার্থ ও অর্পিতার নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। এরপরই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার সিদ্ধান্ত হয়েছে।ইডি সূত্রে খবর, কেবল পার্থ-অর্পিতাই নন, এই মামলার তদন্তে আরও কয়েক জনকে চলতি মাসেই তলব করার পরিকল্পনা রয়েছে। একাধিক চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধ করার পরিকল্পনাও রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *