Breaking News

স্ট্র্যান্ড রোডে আঁটোসাঁটো নিরাপত্তা!অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিলেনিয়াম পার্ক ও ফেরিঘাট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে কোনও রকম অশান্তি যাতে না হয়, তাই আগেই স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছিল। এবার শুক্রবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল মিলেনিয়াম পার্কও| সাধারণ পর্যটকদের পার্ক থেকে বের করে দেওয়ার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে ব্যস্ততম শিপিং জেটিও। ফলে হাওড়া ও কলকাতার মধ্যে জলপথে যাতায়াতকারী নিত্যযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।CEO অফিসে অশান্তির জেরে স্ট্র্যান্ড রোড-সহ একাধিক জায়গায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (পুরোনো ১৪৪ ধারা) প্রয়োগ করা হয়েছে। বন্ধ করে রাখা হয়েছে স্ট্র্যান্ড রোডের একাংশ। এবার নিরাপত্তার স্বার্থে শুক্রবার দুপুরে বন্ধ করে দেওয়া হলো গঙ্গার ধারের এই জনপ্রিয় পার্ক। পার্কের ভিতরে যাঁরা ছিলেন সকলকে বাইরে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় পার্কের গেট।নিরাপত্তার স্বার্থে পার্ক সংলগ্ন শিপিং জেটিও বন্ধ করে দেওয়া হয় এ দিন। এর ফলে সমস্যায় পড়তে পারেন ফেয়ারলি প্লেস লাগোয়া অফিসের কর্মীদের একাংশ। বহু মানুষ শিপিংয়ের জেটি থেকে লঞ্চ ধরে সহজে গঙ্গা পারাপার করেন। কেউ ট্রাফিক জ্যাম এড়িয়ে হাওড়া থেকে জলদি ট্রেন ধরতেও এখান থেকেই লঞ্চ ধরেন। ফলে এই ফেরিঘাট বন্ধ থাকলে অসুবিধায় পড়বেন বহু মানুষ। তবে কবে ফের খুলবে মিলেনিয়াম পার্ক এবং এই জেটি তা এখনও জানা যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *