Breaking News

ভোটের ফল ঘোষণার মাত্র ৪ দিন পরই মাধ্যমিকের রেজাল্ট! ৮ ই মে ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

দেবরীনা মণ্ডল সাহা :- সমস্ত জল্পনার অবসান। অবশেষে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৮ মে প্রকাশিত হবে এ বছরের মাধ্যমিকের ফলাফল। শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে এই দিনক্ষণ জানানো হয়েছে। যদিও ফল প্রকাশের নির্দিষ্ট সময় এখনও স্পষ্ট করা হয়নি। পর্ষদ জানিয়েছে, ফল দেখার সময় ও ওয়েবসাইটের বিস্তারিত তথ্য খুব শীঘ্রই জানানো হবে।
এই বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষের ৮৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। এবছর প্রায় সাড়ে ন’লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এপ্রিলের মধ্যেই সমস্ত খাতা মূল্যায়ন সম্পন্ন হয়ে নম্বর জমা পড়েছে। বর্তমানে চলছে নম্বর পুনরায় যাচাইয়ের প্রক্রিয়া।পরীক্ষা শেষ হওয়ার পরপরই রাজ্যে নির্বাচনের আবহ শুরু হওয়ায় বহু শিক্ষক বিএলও হিসেবে দায়িত্ব পান, আবার কেউ কেউ প্রার্থী হিসেবেও অংশ নেন। ফলে সময়মতো মূল্যায়ন শেষ হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।তবে শেষ পর্যন্ত সব সংশয় কাটিয়ে নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে। জানা গিয়েছে, যাঁরা নির্বাচনে প্রার্থী ছিলেন, তাঁরাও আগে খাতা দেখার কাজ শেষ করেই প্রচারে অংশ নিয়েছেন।
সব মিলিয়ে, নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সময়মতো ফল প্রকাশের মাধ্যমে স্বস্তির খবর পেলেন লক্ষাধিক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *