দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-১৫ বছর পর রাজ্যে পরিবর্তন। প্রথমবার শাসকদলের ক্ষমতায় এসেছে বিজেপি। রবীন্দ্র জয়ন্তীকে সামনে রেখে পশ্চিমবঙ্গে নতুন সরকারের সূচনা করতে চলেছে বিজেপি।রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ৯ মে, শনিবার কলকাতার ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা করেছে বিজেপি। সকাল ১০টায় হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। বিজেপি সূত্রে খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।১৫ বছরের তৃণমূলের শাসন ফেলে বাংলায় ক্ষমতা এসেছে বিজেপি। এবার অপেক্ষা মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ এবং তারপর ক্যাবিনেট গঠনের। এর মধ্যে রাজ্যে আসছেন অমিত শাহ, সাথে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে।২০৭ আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি । নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। মন্ত্রিসভার নাম ঠিক করতে বিজেপির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ৮ মে নিউটাউন কনভেনশন সেন্টারে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৮ মে কনভেনশন সেন্টারের হল সেভেন অডিটরিয়াম হলে বিজেপির নব নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে কে কোন মন্ত্রী হবেন ঘোষণা হবে। এরপর নব নির্বাচিত মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।শুভেন্দুকে নন্দীগ্রাম ও ভবানীপুর আসনে জেতার চ্যালেঞ্জ দিয়েছিলেন অমিত শাহ। মমতাকে হারিয়ে তাঁর গড়ে ঢুকে জয়ী হয়ে দেখিয়েছেন শুভেন্দু। একুশের নন্দীগ্রামের থেকেও মমতাকে ছাব্বিশের ভবানীপুরে হারান তিনি। তাই উপহার হিসেবে তাঁকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলেই জল্পনা চলছে। এখন দেখার ৯ মে আগামী ৫ বছরের জন্য কে পেতে চলেছেন বাংলার সিংহাসন।
Hindustan TV Bangla Bengali News Portal