Breaking News

সংঘাত থামিয়ে যুদ্ধবিরতিতে রাজি হল ভারত ও পাকিস্তান!দু’দেশের সঙ্গে আলোচনার পর দাবি ডোনাল্ড ট্রাম্পের

প্রসেনজিৎ ধর :- যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। শনিবার বিকেল ৫টা থেকেই যুদ্ধবিরতি লাগু | ভারতীয় বিদেশমন্ত্রক সাংবাদিক বৈঠক করে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, শনিবার বিকেল ৫টা থেকেই ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে| ভারতের বিদেশসচিব জানিয়েছেন, এদিন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল বা …

Read More »

জরুরি অবস্থার ক্ষমতা বলবৎ করুন!যুদ্ধ পরিস্থিতিতে রাজ্যগুলিকে জরুরিকালীন ক্ষমতা প্রয়োগের নির্দেশ পাঠাল কেন্দ্র

প্রসেনজিৎ ধর :- ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের মন্ত্রক শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের চিঠি দিয়ে বলেছে, ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ নম্বর ধারায় প্রদত্ত জরুরি অবস্থার …

Read More »

পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে নদিয়ায় পুলিশের জালে ১৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী!

নিজস্ব সংবাদদাতা :- পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের আবহ ক্রমশ তীব্র হচ্ছে। তখন অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য বাংলাদেশিদের ধরপাকড়ও বেড়েছে। ২ দিন আগেই নদিয়ায় ধরা পড়েছিল ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবার সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করায় গ্রেফতার করা হল ১৬ জন বাংলাদেশিকে। তাদের অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা …

Read More »

কলকাতা বিমানবন্দরের একেবারে কাছে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার চার দুষ্কৃতী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার চার দুষ্কৃতী। বৃহস্পতিবার মধ্যরাতে বেঙ্গল এসটিএফ, দমদম এয়ারপোর্টের কাছে পূর্ব বেড়াবেরি এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি বেআইনী আগ্নেয়াস্ত্র এবং ১৪ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করে দুষ্কৃতীদের। অস্ত্র আইনে মামলা রুজু নারায়ণপুর থানায়।মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন লিংকন হোসেন, তিনি …

Read More »

এন্টালিতে ২.৬৬ কোটি টাকা লুটের ঘটনায় ২৯ লক্ষ টাকা উদ্ধার পুলিশের!বাকি টাকার তদন্ত চলছে,গ্রেফতার ৫

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ডাকাতি হওয়া ২৯ লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। গত ৫ তারিখে সম্রাট ঘোষ এবং তার সহকর্মী ২.৬৬ কোটি টাকা নগদ জমা দেওয়ার জন্য ট্যাক্সিতে করে এসবিআই পার্কসার্কাস শাখায় যাচ্ছিলেন। তখন দুই দুষ্কৃতী জোর করে ট্যাক্সিতে উঠে ২.৬৬ কোটি টাকা হাতিয়ে নেয়। এন্টালি থানায় অভিযোগ …

Read More »

ভারত-পাক যুদ্ধের আবহে কলকাতা বিমানবন্দরেও জারি হাই অ্যালার্ট!বাতিল CISF জওয়ানদের ছুটি

প্রসেনজিৎ ধর , কলকাতা :- ভারত-পাক যুদ্ধের আবহ গোটা দেশজুড়ে। চূড়ান্ত সতর্কতা দেশের বিমানবন্দরগুলিতেও। এই পরিস্থিতিতে এবার কলকাতা বিমানবন্দরেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বিমানবন্দরের সুরক্ষার দায়িত্বে থাকা CISF-এর সব কর্মীর ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। ভারত “অপারেশন সিঁদুরে”র মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছে। তারপরও পাকিস্তান থামেনি। বৃহস্পতিবার রাতেই জম্মু-কাশ্মীর, রাজস্থান, …

Read More »

‘‌কেউ কালোবাজারি করলে সরকার সব বাজেয়াপ্ত করবে’‌,যুদ্ধ আবহে কালোবাজারি রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। পাকিস্তানের বিরুদ্ধে ‘‌অপারেশন সিঁদুর’‌ করে পহেলগাঁও হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। পাকিস্তানও তলে তলে পাল্টা হামলা করার ছক কষছে। সুতরাং যুদ্ধ লেগে যেতে পারে। আর তার ফলে দাম বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের। এই সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম অভাব তৈরি করে …

Read More »

নবান্নের পর কলকাতা পুরনিগমেও ছুটি বাতিল!২৪ ঘণ্টা নজরদারি,মোবাইল চালু,যুদ্ধ আবহে কর্মীদের একাধিক নির্দেশ কলকাতা পুরসভার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পাকিস্তানকে ইতিমধ্যেই অপারেশন সিঁদুরের মাধ্যমে পহেলগাঁও হত্যালীলার জবাব দিয়েছে ভারত | এরই মধ্যে জরুরি ভিত্তিতে সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন ৷ আর সেই পথ ধরেই, কর্মীদের ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিলের নির্দেশিকা জারি করল কলকাতা পুরনিগম |জানা গিয়েছে, অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার সব কর্মীদের …

Read More »

ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ হাইকোর্টের,পার্কিংয়ে নতুন কী ব্যবস্থা?‌বৈঠকে পরিবহণমন্ত্রী-মেয়র-সেনা-পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। নানা জায়গায় যাতায়াতের মধ্যবর্তী এলাকা এই ধর্মতলা বা এসপ্ল্যানেড। এবার এখান থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ রাজ্য সরকারকে বাস স্ট্যান্ড সরাতে পদক্ষেপ করতে বলেছে।কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে গোটা …

Read More »

মন্ত্রী শশী পাঁজার আপ্তসহায়কের মিথ্যে পরিচয়ে তোলাবাজির অভিযোগ!গ্রেফতার ১ যুবক, আটক নীলবাতি লাগানো গাড়ি

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-রাজ্যের মন্ত্রী শশী পাঁজার আপ্তসহায়ক পরিচয় দিয়ে হুমকির অভিযোগ| পুলিশের জালে এক যুবক| রাজ শঙ্কর নামে বছর ৩৩-এর ওই যুবকের বাড়ি বারাসতে | একটি নীল বাতি লাগানো চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ| তদন্তে উঠে এসেছে, ওই যুবকের সঙ্গে শশী পাঁজার কোনও সম্পর্ক নেই। ঘটনার তদন্ত শুরু করেছে …

Read More »