Breaking News

editor

কামারহাটিতে বুথের মধ্যেই মৃত্যু বিজেপির পোলিং এজেন্টের!রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

প্রসেনজিৎ ধর :- পঞ্চম দফার ভোটগ্রহণ চলাকালীন উত্তর ২৪ পরগনার কামারহাটি বিধানসভা কেন্দ্রে মৃত্যু হল বিজেপির পোলিং এজেন্টের | শনিবার কামারহাটির ১০৭ নম্বর বুথে বিজেপির এজেন্ট অভিজিৎ সামন্তের মৃত্যু হয় | দলের তরফে অভিযোগ করা হয়েছে, অসুস্থ হয়ে পড়লেও তাঁর চিকিৎসার কোনও ব্যবস্থা করেননি ভোটকর্মীরা | ঘটনার জেরে বেশ কিছুক্ষণের …

Read More »

তফশিলি জাতি-উপজাতি নিয়ে বিতর্কিত মন্তব্যের জের,সুজাতা মণ্ডল খাঁকে শোকজ নির্বাচন কমিশনের

প্রসেনজিৎ ধর :- এবার আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁকে শোকজ করল নির্বাচন কমিশন | তফশিলি জাতি-উপজাতি নিয়ে বিতর্কিত মন্তব্যের জের | আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে | প্রসঙ্গত, ৬ এপ্রিল অর্থাৎ তৃতীয় দফায় ভোট ছিল হুগলির আরামবাগ আসনে | ওইদিনই একটি সংবাদমাধ্যমে সুজাতা মণ্ডল বলেন, …

Read More »

ক্ষমতায় এলে ‘ঠাকুরনগর’ স্টেশনের নাম হবে ‘শ্রীধাম ঠাকুরনগর’, মতুয়া মন পেতে তেহট্টর সভায় নয়া ঘোষণা অমিত শাহ-র

প্রসেনজিৎ ধর :- ‘ঠাকুরনগর’ নয়,’শ্রীধাম ঠাকুরনগর’,মতুয়া সম্প্রদায়ের গড় ঠাকুরনগর স্টেশনের নাম বদলের প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | শুক্রবার নদিয়ার তেহট্টে নির্বাচনী প্রচারে এসে মতুয়াদের মন জয় করতে এমনই ঘোষণা করলেন অমিত শাহ | নদিয়ার তেহট্টের সভা থেকে মতুয়াদের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ | …

Read More »

পর্যাপ্ত মিলছে না করোনার ভ্যাকসিন,জলপাইগুড়িতে ভোটের আগের দিন ভ্যাকসিনের দাবিতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি:- আগামিকাল পঞ্চম দফায় ভোট রয়েছে জলপাইগুড়িতে | তার আগের দিন প্রয়োজন মতো মিলছে না করোনার টিকা এই দাবিতে শুক্রবার ভ্যাকসিনের দাবিতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হলেন প্রবীণরা | স্থানীয়দের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল জলপাইগুড়ি | ক্রমবর্ধমান করোনার আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে | আর তাই কাল জলপাইগুড়িতে …

Read More »

শীতলকুচি কাণ্ডে এবার সিবিআই তদন্তের দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা অধীর রঞ্জন চৌধুরীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শীতলকুচি কাণ্ডে সিবিআই-কে দিয়ে যাতে এই তদন্ত হয়, সেই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী | শীতলকুচি নিয়ে তদন্তের দাবিতে এই দ্বিতীয় মামলা দায়ের হল হাইকোর্টে | অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ‘‘চারটে জলজ্যান্ত মানুষের মৃত্যু হল | অথচ …

Read More »

নির্বাচনে দফা কমার বার্তা নেই!সর্বদল বৈঠক শেষে জানিয়ে দিল নির্বাচন কমিশন,তবে মানতে হবে কোভিড বিধি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যে ভোটের সময়ে করোনার সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে | আজ সর্বদল বৈঠকে শেষ তিন দফার ভোট একসঙ্গে করার জল্পনায় জল ঢেলে দেয় নির্বাচন কমিশন | স্পষ্ট জানিয়ে দেওয়া হল, কোভিড বিধি মেনে নির্ঘণ্ট অনুযায়ীই ভোট হবে | প্রসঙ্গত, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ-র দাপটে গোটা দেশ,পরিস্থিতি …

Read More »

পেটের জ্বালায় কাকদ্বীপ থেকে কেরালায় মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি হয়ে নিখোঁজ কাকদ্বীপের ৫ মৎস্যজীবী,মৃত ১, এলাকায় শোকের ছায়া

বাবলু প্রামাণিক ,দক্ষিণ ২৪ পরগণা :- পেটের জ্বালায় মর্মান্তিক পরিণতি | কেরালার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের এক মৎস্যজীবীর,এখনও নিখোঁজ পাঁচ মৎস্যজীবী | নিখোঁজরা সকলে কাকদ্বীপের বাসিন্দা | জানা গেছে, কেরলে আরব সাগরের দেপুর বন্দরের কাছে ট্রলার নিয়ে মাছ ধরছিলেন …

Read More »

‘পুলিশ দিয়ে সব নিয়ন্ত্রণ হয় না, সচেতন হতে হবে নেতাদেরও’, করোনা পরিস্থিতিতে ভোট, কড়া নির্দেশ হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে | করোনা পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মেনে প্রচার চালিয়ে যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলি |এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট | শুক্রবার কোভিড মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, শুধুমাত্র পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় | রাজনৈতিক দল এবং …

Read More »

শীতলকুচির ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে সিআইডি’র কাছে ৫ মে-র মধ্যে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শীতলকুচির ঘটনায় সিআইডি তদন্তের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট | আগামী ৫ মে’র মধ্যে রিপোর্ট দিতে হবে | শুক্রবার এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর | প্রসঙ্গত ১০ তারিখ চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার যুবকের মৃত্যুর ঘটনায় …

Read More »

উত্তর দিনাজপুরের পিরোজপুরে বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর :- ভোটের মরসুমে উত্তপ্ত উত্তর দিনাজপুর | বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা | এই ঘটনায় তীব্র উত্তেজনা রায়গঞ্জ বিধানসভার পিরোজপুর গ্রামে | বিজেপির অভিযোগ, গত কয়েকদিন ধরে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা বিজেপি কর্মীদের নানাভাবে হুমকি হুঁশিয়ারি …

Read More »