Breaking News

শিক্ষা

‘প্রাপ্য ডিএ দিতেই হবে’! সরকারি কর্মীদের ধর্না মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ডিএর দাবিতে শহিদ মিনার ময়দানে অবস্থানরত সরকারি কর্মীদের পাশে দাঁড়াতে দেখা করল বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল। সোমবার সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা যান। সেখানে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, ইতিমধ্যে আমাদের অনেক এমপি, এমএলএ বিচ্ছিন্নভাবে বা তাঁদের নিজেদের তাগিদে এখানে এসেছেন। ডিএ সরকারি কর্মচারীদের …

Read More »

‘এটা কী করে সম্ভব?’গ্রুপ সি মামলায় কমিশনের হলফনামা দেখে হতবাক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসি’র গ্রুপ সি মামলায় কমিশনের হলফনামায় চাঞ্চল্য। ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা NYSA’র সার্ভারে প্রার্থীর প্রাপ্ত নম্বর ৪০ হওয়া সত্ত্বেও কমিশনের সার্ভারে ১০। একই প্রার্থীর নম্বরের এহেন গরমিল দেখে বিস্মিত কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। “এটা কী করে সম্ভব?”, প্রশ্ন বিচারপতির।শুক্রবার আদালতে হলফনামা দিয়ে SSC …

Read More »

নিয়োগ কাণ্ডে এবার নজরে পার্লারের মালকিন! নতুন নাম সোমা চক্রবর্তী, মোটা টাকার লেনদেন কুন্তলের সঙ্গে?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতিতে ফের নতুন নাম উঠে এল তদন্তকারীদের কাছে। এবার দক্ষিণ কলকাতার বাসিন্দা সোমা চক্রবর্তী নামে এক মহিলার নাম উঠে এসেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার অ্যাকাউন্ট স্কুটিনি করে বেশকিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। পাশাপাশি কুন্তল ঘোষের একটি অ্যাকাউন্ট থেকে সোমার অ্যাকাউন্টে প্রায় ৫০ লক্ষ …

Read More »

‘‌আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি’‌,অবশেষে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন ‘রহস্যময়ী নারী’ হৈমন্তী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় আগেই তাঁর নাম জড়িয়েছে। ধৃত যুবনেতা কুন্তল ঘোষ সংবাদমাধ্যমের কাছে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে এনেছেন। হৈমন্তীর নাম জড়ানোর পর সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর পৈতৃক বাড়িতে গেলেও কোনও খোঁজ পাননি। অবশেষে সংবাদমাধ্যমের কাছে ফোনের মাধ্যমে মুখ খুললেন হৈমন্তী। দুর্নীতির সঙ্গে কোনওভাবে …

Read More »

এবার প্রাথমিক টেটে উত্তরপত্র রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগ,নজিরবিহীন সিদ্ধান্ত পর্ষদের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিকের টেট পরীক্ষা নিয়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পর্ষদ। টেট পরীক্ষার্থীরা এবার চাইলে প্রাথমিক টেটের খাতা রিভিউ এবং স্ক্রুটিনি করার জন্য আবেদন করতে পারবে। বুধবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে।বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, টেট-এর উত্তরপত্র …

Read More »

আবাসিক স্কুলের ভিতরে উদ্ধার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দেহ!লাভপুরে ধুন্ধুমার, বিক্ষোভ

দেবরীনা মণ্ডল সাহা :-স্কুলের মধ্যে এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের লাভপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক বনাম নিরাপত্তারক্ষীদের খণ্ডযুদ্ধ বাধে। জোর করে স্কুল চত্বরে ঢুকতে গেলে অভিভাবকদের বাধা দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, লাভপুরের কেন্দ্রীয় স্কুলের ভিতর থেকে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম রানিজা …

Read More »

‘শান্তিনিকেতনে বসন্ত উৎসব নয়, বসন্ত তাণ্ডব হত, বন্ধ করে দিয়েছি’,ফের বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য!

প্রসেনজিৎ ধর :- শান্তিনিকেতনে বসন্ত উৎসবের নামে ‘বসন্ত তাণ্ডব’ হয়। তাই তাঁরা উদ্যোগী হয়ে তা বন্ধ করে দিয়েছেন। বুধবার বিশ্বভারতীর উপাসনা গৃহে বসে এমনই মন্তব্য করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর এ-ও অভিযোগ, বিশ্বভারতী অশিক্ষিত এবং অল্পশিক্ষিত ব্যক্তিতে ভরে গিয়েছে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ‘এমন বসন্ত উৎসব’ চাননি।কোভিডের কারণ ২০২০ …

Read More »

‘একই সূত্রে কাজ করবে রাজভবন ও নবান্ন’, আনন্দ বোসের পাশে বসে জানালেন ব্রাত্য বসু!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকের পর রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । রাজ্যপালকে পাশে নিয়েই সাংবাদিক বৈঠক করেন তিনি। সঙ্গে রয়েছেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও। রয়েছেন নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বারাসত স্টেট ইউনিভার্সিটি, সিধু-কানহো বিশ্ববিদ্যালয় সহ মোট সাতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। …

Read More »

মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করবে হাইকোর্ট, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার প্রাথমিক শিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্যের দেশে বিদেশে যেখান যত সম্পত্তি আছে তা অ্যাটাচ করার জন্য ইডিকে নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, আলাদতের নির্দেশ মেনে ৫ লক্ষ টাকা জরিমানা …

Read More »

‘বাংলায় প্রশ্ন করুন’! ইংরাজি শিক্ষকের আর্জি শুনে বিচারপতির প্রশ্ন,পড়ান কীভাবে?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গত ২১ ফেব্রুয়ারি ২০১৬ সালে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপ্টিটিড টেস্ট হয়েছিল কিনা তা জানতে ইন্টারভিউয়ারদের বয়ান রেকর্ড করছিল আদালত। রুদ্ধদ্বার কক্ষে ৩ জেলার ৩০ জন ইন্টারভিউয়ারের বয়ান রেকর্ড করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় হুগলি জেলার উচ্চ মাধ্যমিক স্কুলের ইংরেজির শিক্ষককে ইংরেজিতে কিছু প্রশ্ন জিজ্ঞাসা …

Read More »