নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- তাঁর স্বামী কুন্তল ঘোষ নির্দোষ, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। দাবি করলেন ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ।ইডি এবং সিবিআই আধিকারিকদের নাম করে তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন তাপস মণ্ডল,স্বামী কুন্তল ঘোষের গ্রেফতারির পর বিবৃতি জারি করে অভিযোগ জানালেন স্ত্রী জয়শ্রী ঘোষ।ইডি যে …
Read More »সরস্বতী পুজোর মন্ডপ, প্রসাদ,আলপনার জন্য টেন্ডার ডাকল কলকাতা বিশ্ববিদ্যালয়!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- সরস্বতী পুজোর জন্য টেন্ডারের ডাক। তাও আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পুজোর মন্ডপ তৈরি, আলপনা সামগ্রী এবং প্রসাদের জন্য টেন্ডারের ডাক দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছে এই টেন্ডার নোটিশ। কর্তৃপক্ষের দাবি স্বচ্ছতা বজায় রাখতে টেন্ডার ডাকা হয়েছে সরস্বতী পুজোয়। পুজোর আয়োজন, ৬-৭ ফুটের প্রতিমা-সহ অন্যান্য দশকর্মার জিনিস কেনার …
Read More »২৪ ঘণ্টা ধরে দুই ফ্ল্যাটে তল্লাশি,নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ!
নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার করা হল তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে।হুগলির তৃণমূল নেতাকে শনিবার তাঁর চিনার পার্কের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে খবর, তাঁর কাছে একাধিক বিষয়ে প্রশ্ন করা হলেও তদন্তে সহযোগিতা করেননি তিনি। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে …
Read More »যে কোনও শিক্ষককে রাজ্যের যে কোনও স্কুলে বদলি করা যেতে পারে,কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে শিক্ষক বদলির ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট |রাজ্যের কোনও স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত বেশি থাকলে তা অবিলম্বে পূরণ করতে হবে। এমনই নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সঙ্গে তিনি জানিয়েছেন, এজন্য প্রশাসনিক বিধি প্রয়োগ করে যে কোনও শিক্ষককে রাজ্যের যে কোনও স্কুলে বদলি করা …
Read More »মাধ্যমিকে ইতিহাস পরীক্ষার দিনই সাগরদিঘিতে উপনির্বাচন, রয়েছে সূচী বদলের সম্ভাবনা!
প্রসেনজিৎ ধর :- উপনির্বাচনের জন্য ফের বদল হতে পারে মাধ্যমিকের সূচি। ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচন। ওই দিনই মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। ফলে বদল করা হতে পারে সূচি। মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে খালি হওয়া সাগরদিঘি আসনে বুধবার উপনির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। …
Read More »অন্যের সুপারিশপত্র নকল করে ৩ বছর চাকরি করছেন যুবক!সিআইডি ডিআইজিকে তলব করল হাইকোর্ট
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অন্যের সুপারিশপত্র ও নিয়োগপত্র জাল করে বাবার স্কুলে চাকরি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মুর্শিদাবাদের একটি স্কুলের ওই ঘটনায় ডিআইজি সিআইডিকে তলব করল কলকাতা হাইকোর্ট। সোমা রায় নামে এক চাকরিপ্রার্থীর অভিযোগ, আরটিআই করে তিনি জানতে পেরেছেন, মুর্শিদাবাদ গোথা এ আর হাই স্কুলে ভুগোলের শিক্ষকের …
Read More »১৯ কোটি টাকা নিয়ে চাকরির অভিযোগ!কুন্তল ঘোষকে নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ। তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে তলব করল সিবিআই। আজই হাজিরা দিতে বলা হয়েছে নিজাম প্যালেসে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল অভিযোগ করেছিলেন ১৯ কোটি টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস যুব নেতা …
Read More »৮ বছরেও টেটের ফল জানতে পারেননি পরীক্ষার্থী!মানিককে ২ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট
প্রসেনজিৎ ধর, কলকাতা :- জেলবন্দি প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। সোমবার ২০১৪ প্রাথমিক টেটের ফল সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপধ্যায়। পর্যবেক্ষণে তিনি বলেন, সংসদের সর্বোচ্চ পদে এমন একজন বসেছিলেন বলেই এই দুর্নীতি হয়েছে।জানা গিয়েছে, ২০১৪ সালের …
Read More »‘দালাল কাকা’র মাধ্যমে ভুয়ো কল লেটার!টেট ইন্টারভিউয়ে হাজির যুবক, পর্ষদের অফিসেই পাকড়াও
প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রাথমিকের ইন্টারভিউয়ে ভুয়ো কল লেটার নিয়ে এসে ধরা পড়ে গেলেন দক্ষিণ দিনাজপুরের এক যুবক। ধৃতের নাম প্রীতম ঘোষ ৷ শনিবার সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের মূল দফতর আচার্য প্রফুল্লচন্দ্র (এপিসি) ভবনে দক্ষিণ দিনাজপুর জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ চলাকালীন কিছু বিষয় লক্ষ করেই ওই যুবককে নিয়ে সন্দেহ …
Read More »বেতনের টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন ববিতা?আইনজীবীকে জিজ্ঞাসা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রিয়াঙ্কা সাউয়ের জায়গায় চাকরি দাবি করতে এসে হাইকোর্টের জরিমানায় ৫০ হাজার টাকা খোয়ালেন একাদশ-দ্বাদশের এক চাকরিপ্রার্থী। শুক্রবার এই সংক্রান্ত মামলায় প্রীতি নার্জিনারি নামে উত্তরবঙ্গের ওই চাকরিপ্রার্থীর আনা মামলা খারিজের পাশাপাশি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতকে ভুল তথ্য দিয়ে বিপথে চালানোর অভিযোগে মামলাকারীকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal