Breaking News

রাজনীতি

মুখ্যসচিবকে ইস্তফাপত্র হোয়াটসঅ্যাপে পাঠালেন অখিল গিরি!ক্ষমা চাওয়ার বিষয়ে অনড়

দেবরীনা মণ্ডল সাহা :-কথা ছিল, কাঁথি থেকে কলকাতায় এসে সোমবার বিধানসভা ভবনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তাঁর ইস্তফাপত্র তুলে দেবেন অখিল গিরি। কিন্তু রাজ্য প্রশাসনের তরফে তাঁকে সেই ইস্তফাপত্র মুখ্যসচিবকে হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অখিল সেই মতোই কাজ করেছেন। যা থেকে স্পষ্ট যে, মুখ্যমন্ত্রী মমতা অখিলের সঙ্গে মুখোমুখি …

Read More »

বঙ্গভঙ্গ ইস্যু মিলিয়ে দিল শুভেন্দু-মমতাকে!বঙ্গভঙ্গের বিরোধিতায় শুভেন্দুর প্রস্তাব মেনে নিলেন মমতা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে বেনজির সৌজন্যের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ বিধানসভা। একযোগে পশ্চিমবঙ্গের উন্নয়ন অঙ্গিকারবদ্ধ হল শাসক ও বিরোধী।এদিন বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী । প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হতেই …

Read More »

পশ্চিমবঙ্গে দুর্নীতির তদন্তে ইডি – সিবিআইয়ের তৎপরতা সন্তোষজনক নয়!শুভেন্দু-শমীকের সুর এবার শঙ্কর ঘোষের গলায়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিজেপির অন্দরেই ইডি-সিবিআইয়ের তদন্ত নিয়ে ক্ষোভের সুর। আগেই সুর চড়িয়েছিলেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর মতো নেতারা। এবার একই পথে শঙ্কর ঘোষ।রাজ্যে বিভিন্ন দুর্নীতি তদন্তে ইডি – সিবিআইয়ের তৎপরতা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। শনিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, পশ্চিমবঙ্গে দুর্নীতির …

Read More »

বিধানসভায় ১০ টাকায় আলু বিক্রি করে নতুন অবতারে শুভেন্দু,মুখে মমতার জন্য নতুন ‘নামতা’!কটাক্ষ কুণাল ঘোষের

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- হু করে বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। তারই প্রতিবাদে অভিনব বিক্ষোভ গেরুয়া শিবিরের। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়াকআউটের পাশাপাশি বিধানসভার গেটে প্রতীকী সবজি বিক্রি করে পদ্ম-শিবির। শুধু তাই নয়, ১০ টাকা দরে আলু বিক্রি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার গেটে বিজেপির সবজির বাজারে আলুওয়ালা শুভেন্দু | শুক্রবার …

Read More »

৪টি রাইস মিলে ৪৫ কোটি টাকা গরমিল!রেশন দুর্নীতিতে আনিসুর রহমান ও আলিফ নুর গ্রেফতারের পর প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার বাকিবুর রহমান ঘনিষ্ঠ দেগঙ্গার তৃণমূল নেতা ও তাঁর ভাই। ইডির হাতে ধৃত ওই দুজনকে শুক্রবার আদালতে পেশ করা হয়। ইডি সূত্রে খবর, ৪টি রাইস মিলের মাধ্যমে ৪৫ কোটি টাকা গরমিল করেছেন দুজনে।ইডি সূত্রে খবর, রেশনের চালের ৪৫ কোটি টাকা আত্মসাৎ করা …

Read More »

‘জীবন এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করুন’,কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা :- স্বাস্থ্য ও জীবন বিমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে টুইটারে নির্মলাকে পাঠানো চিঠি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সাধারণ মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য ও জীবন বিমা থেকে অবিলম্বে জিএসটি প্রত্যাহার করতে হবে। নতুবা তিনি …

Read More »

দুর্গাপুজোয় এত টাকা ক্লাবকে! আসছে কোথা থেকে?কলকাতা হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোয় অনুদান নিয়ে ফের জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এই সংক্রান্ত পুরানো মামলাতেই নতুন করে আবেদন করেন সৌরভ দত্ত। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।এবার ক্লাবগুলিকে পুজোর অনুদান একলাফে ১৫ হাজার টাকা …

Read More »

জন্মদিনে শুভেন্দুর ঘরে দিলীপ!মিষ্টিমুখে কাটল শৈত্য?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- জন্মদিনের দিনই বিধানসভায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাও আবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে। জানা যাচ্ছে, জন্মদিনের দিন শুভেন্দুর আমন্ত্রণেই বিধানসভায় গিয়েছেন দিলীপ ঘোষ। বিরোধী দলনেতার ঘরেই হয় দিলীপের ‘বার্থ ডে সেলিব্রেশন’। দিলীপকে পুষ্প স্তবক দিয়ে উত্তরীয় পরিয়ে দেন শুভেন্দু। এরপর মিষ্টি মুখের পালা।তাহলে …

Read More »

নজরে ডায়মন্ড হারবার, দিল্লি থেকে ফিরেই প্রশাসনিক বৈঠক করবেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে আবার প্রশাসনিক বৈঠক করতে চলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রের খবর, আগামী ১০ অগস্ট, শনিবার ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। যদিও বুধবার বিকাল পর্যন্ত এই সংক্রান্ত কোনও নির্দেশিকা প্রশাসনের তরফে জারি হয়নি|সূত্রের খবর, আগামী ১০ আগস্ট আমতলার …

Read More »

রাঙাপানিতে আবারও রেল দুর্ঘটনা,এবার লাইনচ্যুত মালগাড়ি!উদ্বিগ্ন মমতা বন্দোপাধ্যায়

দেবরীনা মণ্ডল সাহা :-রাঙ্গাপানিতে লাইনচ্যুত ট্রেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে ফাঁসিদেওয়ায় ফের রেল দুর্ঘটনা। এবার ফাঁসিদেওয়ার রাঙাপানি রেল স্টেশনের কাছে বেলাইন হল মালগাড়ির দুটি বগি। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ লাইনচ্যুত মালগাড়ি। তবে সঠিক কী কারণে এই ঘটনা তা স্পষ্ট নয়। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের …

Read More »