Breaking News

বিশেষ

আওয়ামী সরকারের পতন! বিক্ষোভের মুখে বাংলাদেশ ছাড়লেন হাসিনা,গণভবনের দখল নিল জনতা

নিজস্ব সংবাদদাতা :-দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আজ, সোমবার বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খবর এএফপি সূত্রে। জানা গিয়েছে, সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন হাসিনা। অন্যদিকে, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নিয়েছে বিক্ষুব্ধ জনগণ। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা।এ …

Read More »

স্বপ্নিলের স্বপ্নের নায়ক ধোনি!টিকিট কালেক্টর থেকে অলিম্পিক্স ব্রোঞ্জ,স্বপ্ন সত্যি ধোনি ভক্ত স্বপ্নিলের

দেবরীনা মণ্ডল সাহা :- প্যারিস অলিম্পিকে তৃতীয় পদক জিতল ভারত। এবারও ব্রোঞ্জ পদক এল শুটিং-এ। স্বপ্নিল কুসালে প্যারিস অলিম্পিক ২০২৪-এ পদক জিতেছেন। স্বপ্নিল কুসালে ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে এই পদক জিতেছেন। এই ইভেন্টকে শুটিংয়ের ম্যারাথনও বলা হয়।এম এস ধোনির ভক্ত যে একজন ক্রিকেটারই হতে হবে, এমন কোনও মানে নেই। …

Read More »

রণক্ষেত্র বাংলাদেশ নিয়ে সতর্ক নবান্ন!পরিস্থিতি জানতে স্বরাষ্ট্রমন্ত্রকে যোগাযোগ ‘সতর্ক’ নবান্নের

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- উত্তপ্ত বাংলাদেশের দিকে বিশেষ নজর রয়েছে রাজ্য সরকারের। এই বিষয় নিয়ে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছে নবান্ন। বাংলার কেউ ওপার বাংলায় আটকে রয়েছেন কিনা সেটা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জিও জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনকী নয়াদিল্লিতে রাজ্যের রেসিডেন্সিয়াল কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের সঙ্গে যোগাযোগে থাকার। সংরক্ষণের …

Read More »

‘যুদ্ধক্ষেত্রে কোনও সমাধান হয় না…’, ইউক্রেন নিয়ে নৈশাহারে পুতিনকে পরামর্শ মোদীর!মোদীর ভূয়সী প্রশংসায় পুতিন

দেবরীনা মণ্ডল সাহা :- সোমবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই মোদির প্রথম মস্কো সফর। এদিন রাশিয়ার রাষ্ট্রপতির নোভো-ওগারিওভোর বাসভবনে চা পান করেন তাঁরা। তার আগে করমর্দন করে মোদিকে বুকে জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি পুতিন।কথোপকথনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অকুন্ঠ প্রশংসা করে পুতিন বলেন, …

Read More »

সবুজ ট্রলি নিয়ে লিফ্টে অভিযুক্ত, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ!ভিতরে কি বাংলাদেশ-সাংসদের দেহাংশ?

নিজস্ব সংবাদদাতা :-বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে নিউটাউনের যে আবাসনে খুন করা হয়েছে বলে অভিযোগ, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে একটি সবুজ ট্রলি দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, সেই ট্রলিতেই সাংসদের দেহাংশ ভরে নেওয়া হয়েছিল।নিউ টাউনের অভিজাত আবাসনে বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিমের খুনে এবার সামনে এল আরও …

Read More »

নিখোঁজ বাংলাদেশি সাংসদের দেহ উদ্ধার নিউটাউনে,মৃত্যুর কারণ ঘিরে চরমে রহস্য!খুন বলে অনুমান পুলিশের

নিজস্ব সংবাদদাতা :-নিউটাউন থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের সাংসদের দেহ। কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত ৮ দিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিয়ে বাংলাদেশের তরফে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর বুধবার সকালে নিউটাউনের অভিজাত আবাসন থেকে উদ্ধার হল বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের ৩ …

Read More »

‘সাংবাদিক, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকের প্রবেশ নিষেধ’কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন কার্ড ঘিরে তুমুল বিতর্ক!সাফাই শ্রীময়ীর

প্রসেনজিৎ ধর :- নতুন জীবন শুরু করেছেন কাঞ্চন-শ্রীময়ী |৩ রা মার্চ সামাজিকভাবে বিয়ের পর বুধবার ৬ মার্চ শহরের একটি বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে বসেছিল কাঞ্চন-শ্রীময়ীর তারকা খচিত রিসেপশন | যেখানে উপস্থিত ছিলেন টলিউডের একগুচ্ছ তারকা | কিন্তু তাঁদের রিসেপশনের প্ল্যাকার্ড নিয়েই সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ধুন্ধুমার | যেখানে লেখা ছিল,“প্লিজ়! …

Read More »

মকর সংক্রান্তির পূণ্যস্নানে ভিনরাজ্যের তীর্থযাত্রীরা,রাত ১২টা থেকেই সমুদ্রে লক্ষ লক্ষ পুণ্যার্থীর স্নান!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মকর সংক্রান্তির সকাল শুরু হয়ে ঘন কুয়াশা দিয়ে। আর তার প্রভাব পড়ে বিমান, রেল, সড়ক এবং জলযান যোগাযোগ ব্যবস্থায়। তার জেরে একদিকে কলকাতা বিমানবন্দরে উড়ান ওঠানামা থমকে গিয়েছে। অপরদিকে বন্ধ গঙ্গাসাগরমুখী বাস, ভেসেল এবং ট্রেন ধীরে চলছে। তাতে সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের। যদিও আজ মকর …

Read More »

বিদেশে বড় জয় মোদীর!নৌসেনার আট প্রাক্তন আধিকারিকের মৃত্যুদণ্ডের সাজা রদ হল

নিজস্ব সংবাদদাতা :-কূটনৈতিক ক্ষেত্রে বড় জয় মোদী সরকারের। কাতারে শাস্তি কমল মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় নৌসেনার আট প্রাক্তন কর্তার। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাতারের আদালত তাঁদের সাজা কমিয়ে কারাদণ্ড দিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, এই সাজা কমানোর বিষয়ে বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করছে তারা। পুরো বিষয়টি জানার পর, তারা ফের কাতারি কর্তৃপক্ষের …

Read More »

৫ বছরের প্রেমের পূর্ণতা!প্রেমের টানে ওয়াঘা সীমান্ত পেরিয়ে করাচি থেকে বিয়ে করতে কলকাতায় পাক কন্যা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পার্ক সার্কাসের খান পরিবারে এখন সাজো সাজো রব। সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রেমের টানে চলে এসেছেন হবু পুত্রবধূ। তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছে উ‍ৎসবের আবহ৷ মঙ্গলবার দুপুরে অমৃতসরে আটারি সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন পাকিস্তানি তরুণী জাওয়ারিয়া খানম৷ হবু জীবনসঙ্গিনীর জন্য অপেক্ষা করছিলেন শামীর৷প্রেমের টানে সাত …

Read More »