Breaking News

আশাকর্মীদের পর প্রতিবাদে ‘বাজেটে ক্ষুব্ধ’ পার্শ্বশিক্ষকরাও, বিকাশ ভবনে ধুন্ধুমার!পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গার্ডরেল টপকে এগোনোর চেষ্টা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য বাজেটে সামান্য ভাতা বৃদ্ধির ঘোষণা ঘিরে ফের উত্তাল শিক্ষা দফতর। আশাকর্মীদের ক্ষোভের আঁচ কাটতে না কাটতেই এ বার পথে নামলেন পার্শ্বশিক্ষকেরা। মাসিক ভাতা মাত্র ১ হাজার টাকা বাড়ানোকে ‘চরম অপমান’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার বিকাশ ভবন অভিযান করেন তাঁরা। রাস্তায় বসে পড়ে আন্দোলনকারীদের অবস্থানে কার্যত অচল হয়ে পড়ে এলাকা, তৈরি হয় তীব্র ধুন্ধুমার পরিস্থিতি।ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে রাজ্যের পার্শ্বশিক্ষকদের ১ হাজার টাকা বাড়ানো হয়েছে। কিন্তু তাতে ক্ষুদ্ধ পার্শ্বশিক্ষকদের একাংশ। তাঁদের দাবি, দীর্ঘদিন বাদে ১ হাজার টাকা বাড়িয়ে তাঁদের অপমান করা হয়েছে। বেতন আরও বৃদ্ধি করতে হবে ও স্থায়ীকরণের দাবিতে তুলে মঙ্গলবার তাঁরা বিকাশ ভবন অভিযানের ডাক দেন। আন্দোলনরত এক পার্শ্বশিক্ষক বলেন, “২০১৮ সালে আমাদের বেতন ১০ হাজার টাকা করা হয়। তারপর ৮ বছর পর ১হাজার টাকা বেতন বৃদ্ধি করে সমাজের কাছে হেয় করেছে।”মিছিল বিকাশ ভবনের সামনে মিছিল পৌঁছতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। ব্যারিকেড টপকে অনেক এগিয়ে যান। বাধা দেয় পুলিশ। কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে। পুলিশের তরফে তা অস্বীকার করা হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পার্শ্বশিক্ষকদের বারবার অবহেলা করা হচ্ছে। বাজেটে প্রকৃত বেতন কাঠামোর সংস্কার না করে প্রতীকী ভাতা বৃদ্ধির মাধ্যমে তাঁদের ‘চুপ করিয়ে দেওয়ার’ চেষ্টা চলছে বলেও অভিযোগ ওঠে।আন্দোলনকারীদের একাংশ জানান, দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *