দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী বছরের মাধ্যমিকের রুটিন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ২টো পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে। সোমবার পরীক্ষার দিনক্ষণ-সহ বিস্তারিত সূচি জানাল পর্ষদ।
১৫ ফেব্রুয়ারি, ২০২৭ (সোমবার) – প্রথম ভাষা
১৬ ফেব্রুয়ারি, ২০২৭ (মঙ্গলবার)- দ্বিতীয় ভাষা
১৮ ফেব্রুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)- ইতিহাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৭ (শুক্রবার)- ভুগোল
২২ ফেব্রুয়ারি, ২০২৭ (সোমবার)- অঙ্ক
২৩ ফেব্রুয়ারি, ২০২৭ (মঙ্গলবার)- ভৌতবিজ্ঞান
২৪ ফেব্রুয়ারি, ২০২৭ (বুধবার)- জীবনবিজ্ঞান
২৫ ফেব্রুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)– ঐচ্ছিক বিষয়
ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নিয়ে বেশ কিছু বিষয় জানিয়েছে পর্ষদ। শারীরশিক্ষা, সমাজসেবা ও ওয়ার্ক এডুকেশন পরীক্ষার দিন উক্ত বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়নি। এই পরীক্ষার তারিখ পরে জানানো হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা হবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এই বিষয়ের প্র্যাক্টিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলগুলিতেই হবে। সেলাই পরীক্ষা হবে ১০টা ৪৫ থেকে ৩টে পর্যন্ত। এছাড়া বাকি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা সকাল ১০টা ৪৫ থেকে দুপুর দুটো পর্যন্ত হবে।
সাধারণ বিষয়ের পরীক্ষা দুপুর ২টোয় শেষ হলেও, বেশ কিছু বিশেষ, কারিগরি ও বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে সময়সীমায় তারতম্য রয়েছে। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী তালিকা নীচে দেওয়া হল।
সিউয়িং অ্যান্ড নিডল ক্রাফ্ট : এই পরীক্ষাটি সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে চলবে বিকেল ৩টে পর্যন্ত।
ভোক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল মিউজিক: এই বিষয়ের পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।
কম্পিউটার অ্যাপ্লিকেশন: এই বিষয়ের লিখিত পরীক্ষার জন্য মোট ২ ঘণ্টা ৪৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। তবে পর্ষদ স্পষ্ট জানিয়েছে, এই বিষয়ের প্র্যাক্টিক্যাল বা ব্যবহারিক পরীক্ষার আয়োজন সংশ্লিষ্ট স্কুলগুলিকেই নিজেদের দায়িত্বে করতে হবে।
বৃত্তিমূলক বিষয়: বৃত্তিমূলক পরীক্ষাগুলির ক্ষেত্রে তুলনামূলক কম, অর্থাৎ মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal