Breaking News

ক্ষমতায় আসার ৪ মাসের মধ্যেই শুভেন্দুর কাজের চর্চা দেশজুড়ে! কলকাতায় এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ রাজনাথ সিং

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে বিজেপি সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক কাজের প্রশংসা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কলকাতায় ‘সেবা সংকল্প অভিযান’ সংক্রান্ত বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু সরকারের কাজের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। তাঁর দাবি, বাংলায় মুখ্যমন্ত্রীর কাজ নিয়ে শুধু রাজ্যেই নয়, দেশের অন্যান্য জায়গাতেও আলোচনা হচ্ছে।রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলা উন্নয়নের পথে এগিয়ে যাবে। তাঁর নেতৃত্বেই রাজ্যে প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই শুভেন্দুর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর কথায়, “ভারতকে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। আশা করি, আগামীদিনে শিপ বিল্ডিং হাব হিসেবে পৃথিবীর মধ্যে প্রথম স্থানে উঠে আসবে বাংলা।”প্রধানমন্ত্রীর প্রশাসনিক কর্মকাণ্ডের প্রসঙ্গও এদিন উঠে আসে রাজনাথের বক্তব্যে। মোদির ২৫ বছরের প্রশাসনিক কার্যকালকে একটি শব্দে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘সেবা’। তাঁর দাবি, বিভিন্ন বাধা ও বিরোধিতা সত্ত্বেও উন্নয়নের লক্ষ্যেই এগিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাতেও সেই পথেই সরকার এগোবে বলে মত তাঁর।স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার ‘বন্দে মাতরম’-এর সমস্ত স্তবক গাওয়ার প্রসঙ্গ তুলে ধরে রাজনাথ বলেন, বিষয়টি বাংলার জন্য সম্মানের। পাশাপাশি বাংলার ভবিষ্যৎ শিল্প ও উন্নয়ন নিয়েও আশাবাদ প্রকাশ করেন তিনি।উল্লেখ্য, ২০২৬ সালের নির্বাচনের পর রাজ্যে প্রথমবার বিজেপির সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পর প্রায় চার মাস কেটে গিয়েছে। এই সময়ের মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজের কথাও তুলে ধরা হয়েছে সরকারের তরফে।আর এবার সেই সরকারের কাজের প্রসঙ্গেই প্রকাশ্যে প্রশংসা শোনা গেল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের গলায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *