Breaking News

হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের! চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতার নির্দেশিকায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় থাকবে বলে জানিয়েছেন বিচারপতি। রাজ্যকে ৪ সপ্তাহে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আর তার পরের দু’সপ্তাহের মধ্যে …

Read More »

শুক্রবারও উত্তপ্ত বিধানসভার অধিবেশন!সিঁড়িতে অবস্থান বিক্ষোভ বিরোধীদের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বৃহস্পতিবার বিধানসভায় সেল ট্যাক্স বিলে বিরোধীরা বক্তব্য রাখার পর মন্ত্রী বক্তব্য রাখতে গেলে সব বিজেপি বিধায়ক কক্ষ ত্যাগ করেন। এই ঘটনার পর অধ্যক্ষ বিরোধী বিধায়কদের সমস্ত বক্তব্য রেকর্ড থেকে মুছে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় তৃণমূলের বিধায়করা জানিয়েছিলেন, এভাবে যদি নিজের বক্তব্যের পর বিরোধী সদস্যরা মন্ত্রীর …

Read More »

আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত সুকান্ত! ১০০ দিনের কাজের টাকার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ,উত্তপ্ত বজবজে নামল ব়্যাফ

প্রসেনজিৎ ধর :- বজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার| ১০০ দিনের কাজের টাকার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ। বিজেপি রাজ্য সভাপতিকে ‘চোর’ স্লোগান | গোষ্ঠী সংঘর্ষে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একশো দিনের কাজের বকেয়া টাকা চেয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সুকান্তকে লক্ষ্য …

Read More »

টানা বৃষ্টিতে বাংলা-সিকিম ১০ নম্বর জাতীয় সড়কে ধস, বন্ধ যান চলাচল!হেলিকপ্টার পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল সিকিম

দেবরীনা মণ্ডল সাহা :- একনাগাড়ে বৃষ্টিপাতের জেরে আবার বিপর্যস্ত হয়ে পড়ল ১০ নম্বর জাতীয় সড়ক। তাই পাহাড়ি পথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা হয়েছে। বুধবার রাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। তার জেরে কালিম্পং এবং সিকিম যাওয়ার লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কের নানা জায়গায় ধস নেমেছে। পাহাড় থেকে তুমুল শব্দে নেমে আসছে …

Read More »

ওবিসি সংরক্ষণ: কলকাতা পুরুসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করল হাইকোর্ট! প্রকাশ করতে হবে নতুন বিজ্ঞপ্তি

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- কলকাতা পুরসভায় সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে বলল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ, ওই নিয়োগের জন্য শূন্যপদ কলকাতা পুরসভা পাঠাবে পুর ও নগরোন্নয়ন দফতরকে। সাত দিনের মধ্যে ওই বিষয়ে অনুমতি দিতে হবে দফতরকে। সেই মোতাবেক নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস …

Read More »

আহমেদাবাদ বিমান বিপর্যয় থেকে শিক্ষা!কলকাতা বিমানবন্দর সংলগ্ন বহুতল নির্মাণে নয়া নির্দেশিকা জারি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আহমেদাবাদে বিমান বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সতর্ক হল দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। রানওয়ের দু’পাশে বাড়ির উচ্চতা নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানিয়েছেন মন্ত্রী রথীন ঘোষ। মধ্যমগ্রামের বিধায়ক হিসাবে এদিন তিনি বক্তব্য রেখেছেন। তাঁর কথায়, বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে কোনও নির্মাণ করতে হলে কর্তৃপক্ষের …

Read More »

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বাড়ছে উদ্বেগ!এয়ারলিফট করে দিল্লির এইমসে প্রাক্তন বিচারপতি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দিল্লি এইমসে। তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তিনি ‘লো ফ্লো অক্সিজেন সাপোর্ট’-এ ছিলেন। গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সেপসিসে ভুগছেন। …

Read More »

অভিভাবক কে,তা নিয়ে বিভ্রান্তির জের!হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের হস্তক্ষেপে হুগলিতে শিশু কন্যা ফিরে পেলেন বাবা-মা

প্রসেনজিৎ ধর,হুগলি:-৪২ দিনের টানাপোড়েন শেষে বাবা-মায়ের কাছে ফিরল শিশু।গত ৫ মে হঠাৎ অসুস্থ হওয়ায় আড়াই বছরের শিশুকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেছিলেন তার বাবা-মা। চক বাঁশবেড়িয়া মন্দিরতলার বাসিন্দা অশোক জেনা ও তাঁর স্ত্রী অনুপমা ছোটো মেয়ে ঈশা। অশোক বাঁশবেড়িয়ার একটি জুট মিলের শ্রমিক। মেয়েকে ভর্তি করে মা অনুপমা ওড়িশা চলে …

Read More »

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিপুল সাড়া, একদিনে অনলাইনে আবেদন ১০ হাজারের বেশি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য জুড়ে অনলাইনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আবেদন জমা নেওয়া শুরু হতেই বিপুল সাড়া মিলল চাকরিপ্রার্থীদের। বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার (১৬ জুন) রাত ১০টা নাগাদ নয়া শিক্ষক নিয়োগে অনলাইন আবেদন নেওয়ার কাজ শুরু হয়। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে …

Read More »

মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলপ্রকাশ, প্রথম দশে আরও ৯ পড়ুয়া!রেজাল্টে বড় বদল, চতুর্থ এল দ্বিতীয় স্থানে

প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল। নতুন ফলাফল প্রকাশে মেধা তালিকাতেও পরিবর্তন হয়েছে। প্রথম দশে স্থান পেয়েছে আরও ৯ জন পডুয়া। নয়া ফল প্রকাশের পর মেধাতালিকায় জায়গা করে নিল মোট ৭৫ জন পড়ুয়া। ২মে ফলাফল প্রকাশের দিন সংখ্যাটি ছিল ৬৬। বর্তমানে মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে …

Read More »