Breaking News

আইপ্যাক-কাণ্ডে জোর ধাক্কা তৃণমূলের! মান্যতা পেল ইডির দাবি,মামলা নিষ্পত্তি হাইকোর্টের! কী জানাল আদালত?

প্রসেনজিৎ ধর,কলকাতা :- গত শুক্রবার আইপ্যাক মামলার শুনানিতে চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। শুনানির মাঝপথেই চেয়ার ছেড়ে উঠে যেতে বাধ্য হয়েছিলেন বিচারপতি। এই অবস্থায় আজ বুধবার ফের এই মামলার শুনানি শুরু হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডি এবং তৃণমূলের দায়ের করা মামলার শুনানি শুরু হয় একসঙ্গে। আইপ্যাক কাণ্ডে মামলার শুনানিতে বাইরের …

Read More »

‘আগেও লাইনে দাঁড়াতে হয়েছিল, এটাই এখন নিউ-নর্মাল’, স্বর্ণময়ী বিদ্যাপীঠে হিয়ারিং-এ হাজির অভিনেতা-সাংসদ দেব!

দেবরীনা মণ্ডল সাহা, :- বুধবার টলিউড সুপারস্টার এবং ঘাটালের তিনবারের তৃণমূল সাংসদ দেব (দীপক অধিকারী) এসআইআর শুনানিতে হাজিরা দেন। যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে অনুষ্ঠিত এই শুনানিতে দেবের উপস্থিতি নজর কেড়েছে সাধারণ মানুষ ও সাংবাদিকদের। গাড়ি থেকে নেমে শুনানি কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত তাকে ঘিরে ভিড় জমে যায়| নথি পেশের পর বেরিয়ে …

Read More »

বইপ্রেমীদের জন্য সুখবর!এই বছর বইমেলা প্রাঙ্গণ থেকেই কাটা যাবে মেট্রোর টিকিট

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বইপ্রেমীদের জন্য এবার বড় সুখবর। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ। এবার আর শুধু স্টেশন নয়, বইমেলা প্রাঙ্গণ থেকেই কাটা যাবে মেট্রোর টিকিট। সল্টলেক সেন্ট্রাল পার্কে আয়োজিত বইমেলার ১ ও ২ নম্বর গেটে বসবে মেট্রোর বিশেষ বুথ। সেখানে ইউপিআই-এর মাধ্যমে সহজেই …

Read More »

২০২৬-এর নির্বাচনের আগে ‘মাস্টারস্ট্রোক’!ফেব্রুয়ারির শুরুতেই রাজ্যের অন্তর্বর্তী বাজেট, নজর মমতার ‘জনমোহিনী’ ঘোষণায়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাজেট অধিবেশন। ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ হওয়ার সম্ভাবনা থাকলেও, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্য এই অধিবেশনকেই জনমানসে ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে ব্যবহার করা।বিধানসভা সচিবালয় সূত্রে …

Read More »

নিপা ভাইরাস আক্রান্ত বাংলার দুই নার্স! সতর্ক রাজ্য ও কেন্দ্র, আপৎকালীন শয্যা প্রস্তুত বেলেঘাটা আইডি-তে

নিজস্ব সংবাদদাতা :-পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস সংক্রমণের আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা এক তরুণী নার্সের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানা গিয়েছে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-র পরীক্ষায় এই সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে কর্মরত এক পুরুষ ব্রাদার নার্সের শরীরেও নিপা ভাইরাসের উপস্থিতি …

Read More »

রোজভ্যালি কাণ্ডে ৩০ হাজার কোটির সম্পত্তি নয়ছয়!সুপ্রিম কোর্টে ধাক্কা খেল ইডি, ফরেন্সিক অডিটে আর বাধা নয়

প্রসেনজিৎ ধর :-বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সম্পত্তি নয়ছয়ের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের পদক্ষেপের পর সুপ্রিম কোর্টে বিড়ম্বনা বাড়ল ইডির। একদিকে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, পাশাপাশি রোজভ্যালির বাজেয়াপ্ত করা ২০ থেকে ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নয়ছয়ের …

Read More »

আজ থেকে ১০ মিনিটে ডেলিভারি আর নয়!কেন্দ্রের হস্তক্ষেপে নিয়ম বদল ব্লিঙ্কিটের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ডেলিভারি পার্সনদের সুরক্ষায় গুরুত্ব কেন্দ্রের, আর নয় ১০ মিনিটে ডেলিভারি, সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ফুড ডেলিভারি সংস্থাগুলির কাছে চলে গিয়েছে কেন্দ্রের নির্দেশ। ইতিমধ্যেই ১০ মিনিটে ডেলিভারি বন্ধ করেছে ব্লিঙ্কিট।সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য বিভিন্ন ফুড ডেলিভারি ও কুইক কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় মন্ত্রী …

Read More »

ভোটারদের নথি গ্রাহ্য করছে না কমিশন!৪৮ ঘণ্টার মধ্যে ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজে একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘণ্টার মধ্যে এই নিয়ে দু’বার জ্ঞানেশকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে মোট পাঁচটি চিঠি দিলেন মমতা।সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে …

Read More »

বিধানসভা ভোটের আগেই বড় নিয়োগ! একাদশ-দ্বাদশের শিক্ষক চূড়ান্ত প্যানেল প্রকাশে সবুজ সংকেত এসএসসি-র

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের শিক্ষক নিয়োগ সুখবর। আগামী, ফেব্রুয়ারির মধ্যে নতুন শিক্ষক নিয়োগ এসএসসির। একাদশ এবং দ্বাদশ এর শিক্ষক নিয়োগের পরীক্ষার পর ইন্টারভিউ প্রক্রিয়া শেষ, এখন চলছে স্কুটিনি। সরকার এর সবুজ সঙ্কেত মিলেছে। আগামী ২০ জানুয়ারির মধ্যেই শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা বা প্যানেল প্রকাশ করবে এসএসসি। ভোটের আগেই স্কুলে …

Read More »

ভারপ্রাপ্ত থেকে স্থায়ী! কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুজয় পালের নাম সুপারিশ সুপ্রিম কোর্ট কলেজিয়ামের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি এই পদে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ করছিলেন। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁর নামেই চূড়ান্ত সিলমোহর পড়ে।কলকাতা হাইকোর্টের বিচারব্যবস্থার এই পরিবর্তন শুরু হয় ২০২৫ সালের সেপ্টেম্বর …

Read More »