Breaking News

editor

‘প্রথম দফায় বিজেপি কুপোকাত হয়েছে, এই দফায় দফারফা হবে’, ভোট দিয়েই বিজেপি-কমিশনকে আক্রমণ অভিষেকের!

প্রসেনজিৎ ধর :-সকাল সকাল ভোট দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়| মিত্র ইন্সটিটিউটে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়েই অভিযোগ আনলেন অবজার্ভার-দের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধমকানো-চমকানো হচ্ছে।পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকাল আটটায় মিত্র ইনস্টিটিউটে পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে …

Read More »

দ্বিতীয় দফার ভোট শুরুর আগেই ঝরল রক্ত!চাপড়ায় বিজেপির বুথ এজেন্টকে মেরে মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :- দ্বিতীয় দফায় ভোট শুরুর আগেই রক্তাক্ত নদিয়ার চাপড়া। বুধবার ভোরে হাঁটরা বাজার এলাকার ৫৩ নম্বর বুথে বিজেপির এজেন্ট মোশারফ হোসেনকে বুথে ঢোকার সময় বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী সৈকত সরকার। অভিযোগ অস্বীকার …

Read More »

বেনজির ঘটনা!ভোটের সকালে বুথে বুথে ঘুরছেন মমতা,‘ঠেলায় পড়ে’ বলে খোঁচা শুভেন্দু অধিকারীর

দেবরীনা মণ্ডল সাহা :-দ্বিতীয় দফার ভোটের দিন দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য! সকাল ৭টায় ভোটদান প্রক্রিয়া শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে পথে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| ভবানীপুরের একাধিক বুথে টহল দিচ্ছেন তিনি। এই নির্বাচনের অন্যতম নজরকাড়া কেন্দ্র এটি|এদিন মমতা বন্দোপাধ্যায় জানালেন, সারা দিন তিনি রাস্তাতেই থাকবেন। তবে মুখ্যমন্ত্রী …

Read More »

দ্বিতীয় দফার ভোটে সীমান্তে বাড়ল নজরদারি!সিল বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত,বন্ধ আন্তর্জাতিক বাণিজ্যও

নিজস্ব সংবাদদাতা :- দ্বিতীয় দফার ভোট গ্রহণে নজরদারি আরও বাড়াল সীমান্তরক্ষী বাহিনী ৷ মঙ্গলবার রাত ১২ টা থেকে বুধবার রাত ১২ টা পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দরে বাণিজ্যে ও যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ থাকছে ৷ বন্ধ থাকবে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিও ৷ উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসরিয়া সীমান্তরক্ষী বাহিনীকে …

Read More »

দ্বিতীয় দফা ভোটের আগে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় তল্লাশি এনআইএ-র!

নিজস্ব সংবাদদাতা :-দ্বিতীয় দফার ভোটের আগে এ রাজ্যে ‘সক্রিয়’ জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া-সহ বিভিন্ন জেলার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এনআইএ। সূত্রের খবর, মূলত স্পর্শকাতর এলাকাগুলিতে হানা দিচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা|ভাটপাড়ার ঘটনার তদন্তে মঙ্গলবার …

Read More »

অজয় পাল শর্মার সঙ্গে অসহযোগিতার অভিযোগ? ফলতার জয়েন্ট বিডিওকে সরিয়ে দিল কমিশন!

নিজস্ব সংবাদদাতা :-২০২৬-এর বিধানসভা নির্বাচনের শেষ দফার আগে আবারও রদবদল| ফলতার জয়েন্ট বিডিও সৌরভ হাজরাকে সরিয়ে দেওয়া হল। তাঁকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে। তাঁর জায়গায় ফলতার নতুন যুগ্ম বিডিও করা হয়েছে রম্য ভট্টাচার্যকে।দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মার সঙ্গে অসহযোগিতা অভিযোগে এই সিদ্ধান্ত কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে …

Read More »

পুলিশ পর্যবেক্ষক অজয়ের বিরুদ্ধে মামলার আবেদনে সাড়া দিল না হাইকোর্ট!২৯ এপ্রিল পর্যন্ত হস্তক্ষেপ নয় জানাল আদালত

নিজস্ব সংবাদদাতা :- ভোটের দায়িত্ব সামলাতে তাঁকে পুলিশ পর্যবেক্ষক করে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে নির্বাচন কমিশন। সেই পুলিশ পর্যবেক্ষক ‘সিংহম’ অজয়পাল শর্মার ভূমিকা নিয়ে সোমবার থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল। এ বার তাঁর বিরুদ্ধে মামলা গড়াল কলকাতা হাই কোর্টে। মামলা দায়েরের অনুমতি দিলেও এখনই তা শুনবে না বলে …

Read More »

দ্বিতীয় দফার নির্বাচনের আগে ভোটার তালিকায় জুড়ল আরও ১৪৬৮ নাম!বাদ পড়লেন কত?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা। বুধের সকালেই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের সাতটি জেলার ১৪২টি আসনের নির্বাচন। আর এই হাইভোল্টেজ ভোটের ঠিক আগে রাজ্যে ফের সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।ট্রাইব্যুনালের মাধ্যমে যে সমস্ত ভোটারদের নাম নিয়ে বিবাদ বা নিষ্পত্তি বাকি ছিল, তাঁদের …

Read More »

ভোটের দিন কলকাতা মেট্রো পরিষেবা কেমন থাকবে? যাত্রীদের জন্য জরুরি আপডেট, এক নজরে মেট্রোর সময়সূচি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দ্বিতীয় দফার নির্বাচনের দিন শহরে যাতায়াত নিয়ে দুশ্চিন্তা ছিল অনেকেরই। তবে সেই আশঙ্কা একেবারেই দূর করে স্বস্তির বার্তা দিল কলকাতা মেট্রো। ২৯ এপ্রিল, বুধবার ভোট থাকলেও মেট্রো পরিষেবা চলবে সম্পূর্ণ স্বাভাবিক নিয়মেই, কোনও কাটছাঁট বা বিশেষ সময়সূচির পরিবর্তন করা হচ্ছে না। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে …

Read More »

টাকা বিলির অভিযোগে শ্রীরামপুরে তোলপাড়, বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ!

প্রসেনজিৎ ধর :- ভোটের উত্তাপের মধ্যেই শ্রীরামপুরে হঠাৎ করেই ছড়াল তীব্র বিতর্ক। বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের তালপুকুর এলাকায় একটি মন্দিরে পুজো দিতে যান। অভিযোগ, সেই সময়ই তিনি স্থানীয় বাসিন্দাদের মধ্যে টাকা বিলি করছিলেন। এই অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। তারা …

Read More »