Breaking News

বিধানসভা নির্বাচন ২০২৬

‘প্রতিপক্ষকে কথা শোনাতেই পারেন, কিন্তু সৌজন্যের সীমা রাখবেন’!নাম না করে পানিহাটির বিজেপি প্রার্থীকে বার্তা মমতার

প্রসেনজিৎ ধর:- পানিহাটির বিজেপি প্রার্থীকে নাম না করে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি বললেন, “যে যত নাটক করুক |ছলনা করুক| ভোটে লড়া রাজনৈতিক দলের কাজ | প্রতি দল পরস্পরের বিরুদ্ধে বলতেই পারে | আমি বলব একটা সৌজন্য রক্ষা করবেন।” মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘ভোটে কেউ প্রার্থী হলে তাঁর নিজের কথা …

Read More »

এখনও বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলের প্রার্থী! পবিত্র করের বিরুদ্ধে এফআইআর, শুভেন্দু প্রশ্ন তোলার পরেই পদক্ষেপ নির্বাচন কমিশনের

প্রসেনজিৎ ধর:-নন্দীগ্রামের নির্বাচনী লড়াই আরও জমিয়ে তুললেন বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠক করে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে তুললেন গুরুতর অভিযোগ। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর বিজেপির টিকিটে পঞ্চায়েতের সদস্য হিসেবে জয়ী …

Read More »

ফের প্রাণ কাড়ল এসআইআর!রানাঘাটে ট্রাইবুনালের জন্যে আবেদনপত্র জমা দিতে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু ১ বৃদ্ধের

দেবরীনা মণ্ডল সাহা :-আবারও প্রাণ গেল এসআইআর-এর জেরে। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটে। মহকুমা শাসকের দফতরে আবেদন করতে এসেছিলেন ওই বৃদ্ধ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ বোধ করেন তিনি। রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য …

Read More »

মাছ নিয়ে আর ফিসফাস নয়!মাছ উৎপাদন নিয়ে তোপ মোদীর, মমতা বললেন, ‘বাংলা স্বাবলম্বী’

দেবরীনা মণ্ডল সাহা :- বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খেতে দেবে না| বিধানসভা ভোটের প্রচারে লাগাতার এই মর্মে প্রচার চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসকদল। তৃণমূলের এই অভিযোগ খণ্ডনে মাছবাজারে প্রচারে যেতে শুরু করেছেন বাংলার বিজেপি নেতারা। দলীয় প্রার্থীদের কেউ কেউ আবার দড়িতে বাঁধা প্রকাণ্ড কাতলা ঝুলিয়েও রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন। দলের এই …

Read More »

‘বগটুইয়ের ঘটনা মানবতার লজ্জা’,বীরভূমের সভা থেকে তৃণমূল সরকারকে নিশানা মোদীর!

নিজস্ব সংবাদদাতা :-বাংলায় ভোটপ্রচারে মোদী ঝড়। রাজ্যে একইদিনে ৩টি সভা করলেন তিনি, শেষ সভা ছিল সিউড়িতে। এদিন তারা মায়ের নাম নিয়ে ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তারাশঙ্করকে শ্রদ্ধা জানালেন। লাল মাটি থেকে ফের পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বীরভূমের লালমাটিতে পরিবর্তনের ঝড় উঠেছে।” বগটুইয়ের ঘটনার প্রসঙ্গে তুলে …

Read More »

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ তৃণমূলের!প্রচারে নুসরত-কোয়েল, থাকবেন কুণাল-প্রতীকরা

প্রসেনজিৎ ধর,কলকাতা :-দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের (ECI) কাছে আনুষ্ঠানিকভাবে এই তালিকা জমা দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। রাজনীতির প্রথম সারির নেতাদের পাশাপাশি একাধিক পরিচিত …

Read More »

‘এখানেই ধর্ম-কর্ম, ভবানীপুরই আমার সবকিছু’,মিছিল করে মনোনয়ন পেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বুধবার সকালে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মিছিল করে আলিপুরে মনোনয়ন পেশ করলেন। মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। এদিন বিরাট মিছিল করে মনোনয়ন পেশ করেন মুখ্যমন্ত্রী। কালীঘাট থেকে আলিপুর পর্যন্ত বিরাট মিছিল করে তৃণমূল-কংগ্রেস | পূর্বসূচি …

Read More »

ভার্চুয়াল বৈঠকে মুখে মুখে তর্ক! কর্তব্যে গাফিলতির অভিযোগে কোচবিহার দক্ষিণের অবজার্ভারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

প্রসেনজিৎ ধর,কলকাতা :- বুধবারের ভার্চুয়াল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি বাদানুবাদে জড়িয়েছিলেন তিনি। প্রবীণ আমলা হিসেবে সওয়াল করেছিলেন আত্মসম্মান নিয়ে। কিন্তু সেই ‘বিদ্রোহের’ মাসুল দিতে হল হাতেনাতে। কোচবিহার দক্ষিণের অবজার্ভার অনুরাগ যাদবকে তাঁর পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, কর্তব্যে গাফিলতি এবং তথ্যের অভাবের কারণ …

Read More »

বোমা-সংঘর্ষে জ্বলছে ভাঙড়!নওশাদের প্রচার ঘিরে উত্তপ্ত ভাঙড়, ছেঁড়া হল আইএসএফের পতাকা

প্রসেনজিৎ ধর :-ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ প্রার্থী তথা বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি-র নির্বাচনী প্রচারকে ঘিরে তীব্র অশান্তির ছবি সামনে এল। অভিযোগ, প্রচার চলাকালীন আইএসএফ কর্মীদের উপর হামলা, বোমাবাজি এবং দলীয় পতাকা ছেঁড়া—সব মিলিয়ে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।মঙ্গলবার সকাল থেকে ভাঙড় ১ নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে নির্বাচনী প্রচারে নামেন …

Read More »

লাভলির পোস্টে বাংলাদেশ ভোট হ্যাশট্যাগ!লাভলির পোস্টে ফেসবুকে শোরগোল,তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনের মুখে সোশ্যাল মিডিয়ায় একটি হ্যাশট্যাগকে কেন্দ্র করে বিড়ম্বনায় শাসকদল। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে ‘#বাংলাদেশভোট’ শব্দটি ব্যবহার করায় আসরে নেমেছে বিজেপি| নিজের বিধানসভা কেন্দ্র সোনারপুর দক্ষিণের ভোটারদের উদ্দেশে একটি প্রচারমূলক পোস্ট করেন লাভলি। লেখেন, ‘সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন …

Read More »