Breaking News

বিধানসভা নির্বাচন ২০২৬

‘এক দফাতেই কাঁপবে বাংলা!’শান্তিপূর্ণ ভোট শেষে কী বললেন সিইও মনোজ আগরওয়াল?

প্রসেনজিৎ ধর :-শান্তিপূর্ণ ও অবাধ ভোট করতে বদ্ধ পরিকর ছিল কমিশন। তার জন্য যাবতীয় পদক্ষেপ করেছিল। প্রথম ও দ্বিতীয় দফায় মোটের পর সেরকম কোনও অশান্তি হয়নি, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া। CEO মনোজ আগরওয়াল বলেন, “ভাঙড় থেকে ভাটপাড়া, শান্তিপূর্ণ ভোট করে চ্যাম্পিয়ন কমিশন।”গত ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় বিধানসভা ভোটগ্রহণ পর্ব …

Read More »

‘ছাব্বিশে ২২৬ পার’, এক্সিট পোল উড়িয়ে প্রত্যাবর্তন-বার্তা মমতার!সমাজমাধ্যমে ভিডিয়ো বার্তায় মুখ খুললেন মমতা

নিজস্ব সংবাদদাতা :-বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা নিয়ে সমাজমাধ্যমে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি, বিজেপি টাকা দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করিয়েছে। এ রাজ্যে তৃণমূল ২২৬টির বেশি আসনে জিতবে বলে তিনি নিশ্চিত, জানিয়েছেন মমতা।বৃহস্পতিবার দীর্ঘ ৯ মিনিটের ভিডিও বার্তায় তাঁর সাফ কথা, ”ছাব্বিশে আমরা ২২৬ আসন পাব, সেটা …

Read More »

নিরাপত্তায় কোনও খামতি নয়!বাংলায় থাকছে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী,জানাল ECI

দেবরীনা মণ্ডল সাহা :- ভোট মিটলেও নিরাপত্তায় কোনও ঢিলেমি নয়—এই বার্তাই স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে|দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ পরিবেশে। বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ছুঁয়েছে ৮৯.৯৯ শতাংশ, …

Read More »

ক্যানিং পশ্চিমে ভোটের দিনে রণক্ষেত্রের ছবি! পঞ্চায়েত প্রধান আক্রান্ত,উত্তেজনা ছড়াতেই রাস্তায় নামল বিক্ষোভকারীরা

নিজস্ব সংবাদদাতা :- দ্বিতীয় দফার নির্বাচনে ফের উত্তপ্ত ক্যানিং। ক্যানিং পশ্চিমের ১১২ নম্বর বুথে হঠাৎই বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া। এই ঘটনায় এলাকায় দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ভোটগ্রহণ বন্ধ ছিল বলে জানা গিয়েছে। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ ভোটাররা।স্থানীয় সূত্রে …

Read More »

ফলতায় ইভিএমে সাদা ‘টেপ’ লাগানোর অভিযোগ!ছবি পোস্ট করে অভিযোগ বিজেপির, কমিশনের দ্বারস্থ পদ্মশিবির, কথা শাহ-শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতা :-২০২৬-এর হাইভোল্টেজ নির্বাচনের দ্বিতীয় দফায় ফলতা বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। ইভিএমে কারচুপির অভিযোগে সরব হয়ে তৃণমূলের ‘ডায়মন্ড হারবার মডেল’-কে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ ইভিএমে তিন এবং চার বোতামের উপর ‘টেপ’ লাগানো। তিন নম্বরে রয়েছে বিজেপি প্রার্থী আর চারে সিপিএম। বিজেপির অভিযোগ, ভোটারেরা …

Read More »

দ্বিতীয় দফার ভোটে রণক্ষেত্র ভাঙড়! নওশাদ সিদ্দিকীকে ঘিরে তৃণমূলের ‘গো ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা,বুথ ছাড়লেন ভোটাররা

নিজস্ব সংবাদদাতা :-দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই সবার নজরে ছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। কিন্তু বেলা গড়াতেই সেই নজরদারি পর্যবসিত হলো রণক্ষেত্রে। আইএসএফ বিধায়ক তথা হেভিওয়েট প্রার্থী নওশাদ সিদ্দিকীকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ এবং পরবর্তীতে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। দফায় দফায় লাঠিচার্জ ও ধস্তাধস্তিতে কার্যত থমকে গেল …

Read More »

অ্যাম্বুল্যান্সে করে সোজা ভোটকেন্দ্রে, হুইলচেয়ারে বসে ভোট দিলেন মিতালী বাগ!ভোট দিয়ে কি বললেন তৃণমূল সাংসদ?

প্রসেনজিৎ ধর, হুগলি:- শারীরিক অসুস্থতাকে তুচ্ছ করে হাসপাতাল থেকে সরাসরি অ্যাম্বুল্যান্সে চেপে ভোট দিতে পৌঁছলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। বুধবার বেলায় আরামবাগের ১৩৯ নম্বর বুথে যখন হুইলচেয়ারে বসে তিনি প্রবেশ করলেন, তখন সেখানে উপস্থিত সবার চোখেই ছিল বিস্ময়। ভোট দিয়ে বেরিয়েই সুর চড়ালেন বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।গত সোমবারে …

Read More »

কালীঘাটে ‘বহিরাগত’ ধরতে ছুটলেন শুভেন্দু! স্লোগানযুদ্ধ-লাঠিচার্জে উত্তপ্ত মুখ্যমন্ত্রীর পাড়া,পরিস্থিতি বাগে আনতে লাঠিচার্জ বাহিনীর

নিজস্ব সংবাদদাতা :-২০২৬-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণের দিনে চরম উত্তপ্ত হয়ে উঠল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া কালীঘাট। বুধবার দুপুরে নির্বাচনী এলাকা পরিদর্শনে যাওয়ার পর প্রবল বিক্ষোভের মুখে পড়েন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী| পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। বুধবার বেলা সাড়ে …

Read More »

শেষ দফায় সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার প্রায় ৪০ শতাংশ, শীর্ষে কোন জেলা?প্রথম দফাকে কি ছাপিয়ে যাবে?

দেবরীনা মণ্ডল সাহা:-বুধবার দ্বিতীয় এবং শেষ দফায় ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গে। ৭ জেলায় ভোট হচ্ছে । কেন্দ্রীয় বাহিনী, এনআইএ এবং কয়েক হাজার পুলিশের কড়া নজরদারিতে ১৪২ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। প্রথম দফায় সব রেকর্ড ভেঙে ভোটদানের হারের নিরিখে নজির গড়েছে বাংলা, এবারও কি তার পুনরাবৃত্তি হবে? বেলা ১১টা পর্যন্ত ভোটদানের …

Read More »

‘প্রথম দফায় বিজেপি কুপোকাত হয়েছে, এই দফায় দফারফা হবে’, ভোট দিয়েই বিজেপি-কমিশনকে আক্রমণ অভিষেকের!

প্রসেনজিৎ ধর :-সকাল সকাল ভোট দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়| মিত্র ইন্সটিটিউটে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়েই অভিযোগ আনলেন অবজার্ভার-দের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধমকানো-চমকানো হচ্ছে।পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকাল আটটায় মিত্র ইনস্টিটিউটে পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে …

Read More »