Breaking News

কলকাতা

হাওড়া স্টেশনে ৬০ ঘণ্টার মেগা নন-ইন্টারলকিং ব্লক, বাতিল বহু লোকাল!সাঁতরাগাছি-শালিমার থেকে চলবে একাধিক দূরপাল্লার ট্রেন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হাওড়া স্টেশনের পরিকাঠামো উন্নয়নের জন্য চার দিনের বড়সড় নন-ইন্টারলকিং ব্লকের ঘোষণা করল পূর্ব রেল। ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতির অংশ হিসেবে হাওড়া লিঙ্ক কেবিনে কমিশনিংয়ের কাজ চলবে। সেই কারণেই ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা নন-ইন্টারলকিং ব্লক কার্যকর …

Read More »

রাজারহাট বিস্ফোরণে বড় সাফল্য পুলিশের, কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত শামিম!ভুয়ো পরিচয়পত্রে ভাড়া নিয়েছিল বাড়ি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজারহাট বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত মহম্মদ শামিমকে গ্রেফতার করল কামারহাটি থানার পুলিশ। শুক্রবার রাতে রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকায় ভাড়া বাড়িতে বিস্ফোরণের ঘটনার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। অবশেষে কয়েক ঘণ্টার অভিযানের পর কামারহাটি থেকে শামিমকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহেনশাহ নামে এক …

Read More »

সোশ্যাল মিডিয়ায় পরিচয়, তারপর প্রেমের ফাঁদ! ভিডিও ফাঁসের হুমকি দিয়ে বছরের পর বছর ধর্ষণের অভিযোগ, তদন্তে বাঁশদ্রোণী থানা

নিজস্ব সংবাদদাতা :- সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর ঘনিষ্ঠ সম্পর্ক। সেই সম্পর্কের সুযোগ নিয়েই এক যুবকের বিরুদ্ধে টানা কয়েক বছর ধরে ধর্ষণ, যৌন নির্যাতন এবং ব্ল্যাকমেলের অভিযোগ তুললেন এক মহিলা। অভিযোগ, আপত্তিকর ছবি ও ভিডিও তুলে তা প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক …

Read More »

‘আমার ধর্মকর্মের সঙ্গে পদমর্যাদার কোনও সম্পর্ক নেই’,সোনার ঝাড়ু হাতে ইসকনের রথযাত্রায় শুভেন্দু!দু’কলি ভক্তিগানও গাইলেন মুখ্যমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা, রথযাত্রার রীতি মেনে ঝাট দিয়ে কলকাতা ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথযাত্রায় অংশ নিয়ে প্রভু জগন্নাথের পুজো করেন তিনি। পরে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “রথযাত্রায় উপস্থিত থাকতে পেরে আমি ধন্য। আমি এখানে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, প্রভু জগন্নাথের একজন দাস ও সেবক হিসেবে এসেছি।”মুখ্যমন্ত্রী জানান, বহু …

Read More »

সরকার বদলের পর প্রথম রথযাত্রা! কলকাতার ইসকনের রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার প্রথম রথযাত্রা উৎসব। আর সেই রথযাত্রাতেই কলকাতার ইসকনের রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার গঠনের পর এই প্রথম ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রায় তাঁর উপস্থিতি নিশ্চিত করেছে ইসকন কর্তৃপক্ষ। পাশাপাশি উৎসবে যোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আমন্ত্রণ …

Read More »

গঙ্গার তলা দিয়ে চালক ছাড়াই ছুটল মেট্রো! হাওড়া-সেক্টর ফাইভ রুটে সফল ট্রায়াল, এবার শুধু যাত্রী পরিষেবা শুরুর অপেক্ষা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার মেট্রো পরিষেবায় আসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তির নতুন অধ্যায়। খুব শীঘ্রই চালকহীন প্রযুক্তিতে চলবে গ্রিন লাইনের মেট্রো। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এই রুটে ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে ‘অটোমেটিক ট্রেন অপারেশন’ (ATO) ব্যবস্থার পরীক্ষামূলক দৌড় ও নিরাপত্তা পরিদর্শন। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, …

Read More »

দু’দিনের খোঁজাখুঁজির পর মর্মান্তিক পরিণতি! নিউটাউনের বাগজোলা খালে উদ্ধার নিখোঁজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দেহ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-শনিবার বিকেল থেকে নিখোঁজ, দুই দিনের উদ্বেগের অবসান হল মর্মান্তিক পরিণতিতে। সোমবার দুপুরে নিউটাউনের যাত্রাগাছি-নন্দননগর সংলগ্ন বাগজোলা খাল থেকে উদ্ধার হল পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অরিন্দম সেনের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, চাকরি হারানোর পর মানসিক অবসাদের জেরেই …

Read More »

বন্ধুর বাড়িতে গিয়েই দুঃস্বপ্নের রাত! মোবাইল কেড়ে নিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ, ঠাকুরপুকুরে পুলিশের জালে তিন অভিযুক্ত

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ঠাকুরপুকুর থানায় এক তরুণীকে ধর্ষণ ও নিগ্রহের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, শনিবার রাতে এক বন্ধুর বাড়িতে গেলে তাঁকে জোর করে ধর্ষণ করা হয়। পাশাপাশি আরও দু’জনের বিরুদ্ধে শ্লীলতাহানি, অভব্য আচরণ এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার পর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু …

Read More »

রবিবার গ্রিন লাইনে দীর্ঘক্ষণ বন্ধ মেট্রো! হাওড়া ময়দান-সেক্টর ফাইভে বিকেল সাড়ে ৪টার আগে মিলবে না মেট্রো

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রবিবার ছুটির দিনেই দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকছে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের পরিষেবা। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এবং সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান— দুই দিকেই সকাল থেকে বিকেল পর্যন্ত কোনও মেট্রো চলবে না। ফলে এই রুটে যাতায়াতের পরিকল্পনা থাকলে যাত্রীদের আগে থেকেই বিকল্প পরিবহণের ব্যবস্থা …

Read More »

মাত্র দু’দিনেই বদলে গেল দায়িত্ব! সিঁথি থানার মহিলা ওসি চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে নতুন নির্দেশ লালবাজারের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সিঁথি থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদ থেকে সরিয়ে দেওয়া হল চামেলি মুখোপাধ্যায়কে। তাঁকে ফের আগের কর্মস্থল উল্টোডাঙা মহিলা থানায় ফিরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় সিঁথি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আমহার্স্ট স্ট্রিট মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত শৃঙ্খলা শর্মাকে। কলকাতা পুলিশের …

Read More »