Breaking News

রাজনীতি

নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় সিবিআই!জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা সিবিআই-এর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে প্রেসিডেন্সি সংশোধনাগারে টানা ৩ ঘণ্টা জেরা করল সিবিআই। ২০২২ সালের ২২ জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, আর্থিক লেনদেনের ঘটনায় তাঁর নাম জড়ানোয় তাঁর বাড়িতে ইডির আধিকারিকরা দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে প্রচুর …

Read More »

‘গণইস্তফা’ পদত্যাগ হিসাবে গ্রাহ্য নয়, ব্যক্তিগত ভাবে ইস্তফাপত্র দেওয়াটাই বিধি,রাজ্যের অবস্থান জানালেন আলাপন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতির বার্তা দিতে কিছু দিন আগেই একাধিক সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা ‘গণইস্তফা’-র সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ‘গণইস্তফা’ সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে একথা জানালেন ম‌ুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “প্রতিটি ক্ষেত্রেই ‘গণইস্তফা’-র কথা উল্লেখ …

Read More »

পঞ্চমীর সন্ধ্যায় ভরা বাজারে যুবককে পিটিয়ে খুন আরামবাগে! অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :- সামান্য বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে। পঞ্চমীর সন্ধ্যায় আরামবাগ শহরের পুরাতন বাজারের ঘটনা। নিহত দেবাশিস আশ (৩২) আরামবাগের শ্রীনিকেতন পল্লির বাসিন্দা। অভিযুক্ত তৃণমূল নেতা হেমন্ত পালকে গ্রেফতার করেছে আরামবাগ থানার পুলিশ।জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পুরাতন বাজারে কোনও …

Read More »

পার্থর জামিনের মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে,রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট,রায়দান হওয়ার সম্ভাবনা পুজোর পরে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। তবে রায়দান স্থগিত রাখলেন বিচারপতিরা। সোমবার হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে পার্থের জামিনের মামলার শুনানি ছিল। ওই বেঞ্চ জানিয়েছে, মামলার শুনানি শেষ হয়েছে। আপাতত রায়দান স্থগিত থাকবে।পার্থ …

Read More »

নাবালিকার ধর্ষণ-খুনে রণক্ষেত্র জয়নগর!বচসায় জড়ালেন অগ্নিমিত্রা-প্রতিমা, উঠল ‘গো-ব্যাক’ স্লোগান

নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- টিউশন থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রর চেহারা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার মহিষমারিহাট পুলিশ ফাঁড়ি এলাকা।ঘটনাস্থলে গিয়ে বচসায় জড়িয়ে পড়লেন তৃণমূল সাংসদ প্রতিমা …

Read More »

বাড়ির সামনে গুলি-বোমা!এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শুক্রবার সকালে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, শাসকদল তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছিল। এই অভিযোগে এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, বিজেপি নেতা অর্জুন সিং।বিষয়টি নিয়ে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয়। হামলায় এনআইএ তদন্ত দাবি …

Read More »

পুজোর আগে সুখবর !টাকা ফেরাল রোজভ্যালি, কোর্টের নির্দেশে পুজোর আগেই স্বস্তিতে আমানতকারীরা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-এবার পুজোর আগে টাকা ফেরত পেতে শুরু করলেন রোজভ্যালির আমানতকারীরা। সূত্রের খবর, প্রথম দফায় ৭ হাজার ৩৪৬ জন আমানতকারীদের টাকা ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর আমানতকারীদের ফিরিয়ে দিতে আগেই অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারীরা। এদিনের …

Read More »

পুজোর আগেই ছাত্রছাত্রীদের জন্য সুখবর! এক মাস দেরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার অর্থ নবান্নের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুজোর মুখে রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ১৬ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব কিনতে জন্য টাকা দেবে রাজ্য সরকার। চলতি শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে উঠেছেন, ও আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন রাজ্য সরকার তাদের একাউন্টে ১০০০০ টাকা করে দেবে। শুক্রবার বিকেল থেকেই …

Read More »

সোনাগাছি নিয়ে বিতর্কিত মন্তব্য, বেজায় ক্ষুব্ধ হাইকোর্ট!গ্রেফতারির পথে প্রাক্তন আইজি?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর সোনাগাছি মন্তব্যের জেরে বেজায় ক্ষুব্ধ হাইকোর্ট | তাঁর রক্ষাকবচের আবেদনে সাড়াই দিল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ নভেম্বর।দিন কয়েক আগে একটি আলোচনাসভায় পঙ্কজবাবু বলেন, “জঘন্য, পাশবিক, নারকীয় ঘটনা ঘটতে পারে, কেউ এরকম ভাবতে পেরেছিলেন? এটা …

Read More »

জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই!এক হাজার টাকার বন্ডে মুক্তি দিল আলিপুর আদালত

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় জামিন পেলেন। বাঁশদ্রোণী থানায় রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে আদালতে জামিন পেলেন রূপা। এদিন সকালেই গ্রেফতার হয়েছিলেন রূপা। আলিপুর আদালতে তোলা হলে সেখানে জামিন মঞ্জুর হয় রূপার। বাঁশদ্রোণীতে …

Read More »