Breaking News

রাজনীতি

রামনবমীর অশান্তি নিয়ে ৫ এপ্রিলের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব আদালতের!সিসিটিভি ফুটেজ পেশের নির্দেশ

প্রসেনজিৎ ধর,কলকাতা :-রামনবমীর মিছিল ঘিরে অশান্তি নিয়ে জল গড়াল কলকাতা হাইকোর্টে | আদালতের নির্দেশ,ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, রাজ্য সরকারকে তা নিশ্চিত করতে হবে।হাওড়া, হুগলি ও উত্তর দিনাজপুরে গোলমালের ব্যাপারে ৫ এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট পেশ করতে হবে। আদালতের আরও নির্দেশ, সিসিটিভির এবং অন্যান্য সমস্ত ভিডিয়ো …

Read More »

‘‌মমতাজিকে জিজ্ঞাসা করুন, রাহুলের দ্বারা কিছু হবে,না হবে না?’‌ রাহুল ইস্যুতে মমতাকে খোঁচা সম্বিত পাত্রের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সোমবার কলকাতার দলীয় অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। আর বাংলায় পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কড়া কথা শোনালেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র।সোমবার সল্টলেকের সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্যের মূল নিশানা ছিলেন রাহুল গান্ধী । আর সেই সূত্রেই তৃণমূল নেত্রী ও …

Read More »

‘নেতার ছেলেকে ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন জ্যোতি বসু’!প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা উদয়ন গুহর

তিথি রায় :- রাজ্যের মন্ত্রী সেই উদয়ন এ বার বিঁধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুকে। উদয়নের অভিযোগ, বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন মেধাবী পড়ুয়াদের বঞ্চিত করে বহু সাধারণ মানের ছাত্রছাত্রীকে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ করে দিয়েছেন। উদয়নের অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। দুর্নীতি নিয়ে তৃণমূলকে পাল্টা বিঁধেছে সিপিএম। বাম আমলে ‘চিরকুটে চাকরি’র …

Read More »

জি-২০ পর্যটন বিষয়ক শীর্ষ সম্মেলন শুরু দার্জিলিংয়ে!সম্মেলনে তুলে ধরা হবে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি

দেবরীনা মণ্ডল সাহা :- শনিবার থেকে জি২০ শীর্ষ সম্মেলন শুরু হল শিলিগুড়ির অদূরে সুকনা লাগোয়া নিউ চামটা চা বাগান পর্যটন কেন্দ্রে। তিন দিনের এই সম্মেলনে দেশবিদেশের হরেক রকমের খাবারের সম্ভার থাকছে বিদেশি প্রতিনিধি, রাষ্ট্রদূত এবং নিমন্ত্রিত অতিথিদের জন্য।আজ, শনিবার থেকে দার্জিলিং জেলায় শুরু হল তিন দিনের জি-২০ সম্মেলন। চলবে ৩ …

Read More »

বিজেপি বুথ সভাপতিকে মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!

প্রসেনজিৎ ধর :- পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত বাঁকুড়া। পাত্রসায়ের থানা এলাকায় বিজেপি নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় পাত্রসায়ের থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের আদ্রা বুথে বিজেপির স্থানীয় বুথ সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ উঠেছে। পাশাপাশি, বিজেপির বুথ সভাপতিকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগও উঠেছে। …

Read More »

মুখ্যমন্ত্রীর দু’‌দিনের ধর্নার পর টাকা পাঠাল কেন্দ্র!মিড ডে মিলের বকেয়া মেটাচ্ছে কেন্দ্র

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কেন্দ্রীয় সরকারের বাংলাকে বঞ্চনার প্রতিবাদে লাগাতার ৩০ ঘণ্টা ধর্না কর্মসূচি পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বাবাসাহেব আম্বেডকর মূর্তির পাদদেশে সেই ধর্না থেকে বারবার বার্তা দিয়েছেন তিনি। আর তারপরই আজ, শনিবার মিড–ডে মিলের টাকা পেল রাজ্য। নবান্ন সূত্রে খবর, মিড–ডে মিলের দ্বিতীয় কিস্তির টাকা …

Read More »

‘‌হাওড়ায় হামলা বিজেপি করেছে’‌, রামনবমীর ঘটনায় কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!আমার ওপর ভরসা রাখুন,ক্ষতিপূরণ পাবেন, শিবপুরবাসীকে বার্তা মমতার

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রামনবমীতে হাওড়া কাণ্ডে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “আমরা হাতে চুড়ি বসে নেই। নাটের গুরুদের দিকে নজর রাখা হচ্ছে। তাঁঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।” শুক্রবারের পবিত্র নমাজের সময় হাওড়ায় ফের উসকানি দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।তাই শান্তি বজায় …

Read More »

সুজনের ১৩ আত্মীয়ের তালিকা প্রকাশ কুণালের!তথ্য সঠিক হলে তদন্তের দাবিও তৃণমূল নেতার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বামফ্রন্ট আমলের চাকরি বিতর্ক প্রকাশ্যে নিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ | এখন এই চিরকুটে চাকরি নিয়ে সরগরম রাজ্য–রাজনীতি | এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর ১৩ জন আত্মীয়ের তালিকা প্রকাশ করলেন কুণাল ঘোষ | যদি ঠিক হয়, তাহলে তদন্ত হোক বলে টুইটে দাবি …

Read More »

ছাত্র-ছাত্রীদের নিয়ে গানের ব্যান্ড তৈরির ঘোষণা মমতার!ঘোষণা ধর্না মঞ্চে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে রেড রোডে ধর্নার বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’‌দিনের ধরনার আজ বৃহস্পতিবার শেষ দিন। আর এখানে সকাল থেকে মুখ্যমন্ত্রীকে গান শুনিয়েছে ছাত্রছাত্রীরা। তাই ছাত্রছাত্রীদের নিয়ে গানের ব্যান্ড গড়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানে এসেই তৃণমূল কংগ্রেসে যোগ …

Read More »

চোর স্লোগান এখন অতীত,পার্থকে দেখে এ বার ‘জিন্দাবাদ’ স্লোগান! শুনে নীরবই রইলেন পার্থ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য–সহ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মোট ১৪ জনকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়। তাঁদের জেল হেফাজতের মেয়াদ শেষে আবার চলছে শুনানি। এই পরিস্থিতিতে আদালতে ঢোকার সময় পার্থ কিছু বললেন না। সম্পূর্ণ নীরবই রইলেন। তবে আজকে আর তাঁকে কেউ ‘‌চোর চোর’‌ বলে স্লোগান দেয়নি। …

Read More »