দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ প্রদীপের আলোয় সেজে উঠল বাজা কদমতলা ঘাট। দেশের সেবায় প্রধানমন্ত্রীর ২৫ বছর পূর্তি উদযাপনকে কেন্দ্র করে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়োজকদের দাবি, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই প্রথমবার রাজ্যে এমন আয়োজন করা হল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দেশের সেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে গর্বিত ভারতীয় হিসাবে তাঁকে অভিনন্দন জানাচ্ছি।” প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলার বিভিন্ন প্রান্তে দিনভর একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।শুভেন্দু অধিকারী বলেন, “৭ অক্টোবর প্রশাসক মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে জেলায় জেলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব।” পাশাপাশি কলসযাত্রা, রঙ্গোলি-সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল পাওয়া ২৫ কোটি ভারতীয়কে কেন্দ্র করেও নানা কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। ২০৪৭ সালে ভারতকে কেমন দেখতে চায় পড়ুয়ারা, তা জানতে আঁকা প্রতিযোগিতা, বিতর্কসভা এবং ক্যুইজের আয়োজন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal