Breaking News

ফের শহরে ভুয়ো অফিসার গ্রেফতার!৪৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ,গ্রেফতার প্রাক্তন সিভিক ভলান্টিয়ার!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- শহরে ফের ভুয়ো অফিসারের খোঁজ | নিজেকে পুলিশ পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা করত সুমন ভৌমিক নামে ওই যুবক | অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা | সে আবার একসময়ে কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ারের চাকরি করত বলে জানা গিয়েছে | পুলিশ জানিয়েছে, ধৃত সুমন একসময় কলকাতা পুলিসে সিভিক …

Read More »

নাইট কার্ফু পালনে আরও কড়া পদক্ষেপ নবান্নের,জেলা প্রশাসনকে নির্দেশ মুখ্যসচিবের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধিনিষেধ আলগা হতেই করোনা ভাইরাস ভুলতে বসেছে সাধারণ মানুষ| শুধু কলকাতা বা পার্শ্ববর্তী জেলাগুলিতেও নয় | রাজ্যের প্রতিটি জেলাতেই মানা হচ্ছে না কোভিড বিধি| আবারও এ প্রসঙ্গে জেলা প্রশাসনকে কড়া চিঠি নবান্নের | মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর লেখা ওই চিঠিতে, ‘এখনই ব্যবস্থা না নিলে আগামীতে পরিস্থিতি …

Read More »

‘‌আমাকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক’‌, আদালতে চিৎকার শুভেন্দু ঘনিষ্ঠ রাখালের!

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর :- তিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ | সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ | শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা মঙ্গলবার স্বেচ্ছামৃত্যুর আবেদন করলেন আদালতে | সূত্রের খবর, এদিন কাথি আদালতে রাখালকে তোলা হয়েছিল| শুনানি চলাকালীন বিচারকের উদ্দেশ্যে একাধিকবার চিৎকার করে রাখাল স্বেচ্ছামৃত্যুর অনুমতি …

Read More »

গোষ্ঠীদ্বন্দ্বের জের!মালদহে দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা, ১১ জন তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ‘অপহরণ’ এর অভিযোগ

অভিষেক সাহা মালদহ :- তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল | তা নিয়ে মঙ্গলবার ১২ জনের বয়ান রেকর্ড করার কথা ছিল|তার আগেই বিডিও অফিসের চত্বর থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ১১ জনকে অপহরণ করার অভিযোগ উঠল মালদহের হরিশ্চন্দ্রপুরে | দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯ মে তৃণমূল পরিচালিত হরিশ্চন্দ্রপুর …

Read More »

চিড়িয়ামোড়ে উদ্ধার যুবকের নলি কাটা দেহ!আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, তদন্তে সিঁথি থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ভয়ানক ঘটনা শহরে | চিড়িয়ামোড় এলাকায় উদ্ধার এক যুবকের নলি কাটা দেহ | পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে | তদন্ত শুরু করেছে সিঁথি থানার পুলিশ | এদিন ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরাও |পুলিশ সূত্রে খবর মৃতের নাম মিহির হাঁসদা | বয়স ৫১ | …

Read More »

পিএসি চেয়ারম্যান পদ খারিজের দাবি!মুকুল রায়ের বিরুদ্ধে আদালতে মামলা বিজেপির

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান হওয়া আটকাতে পারেনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | এবার তাই দলত্যাগ এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ খারিজ করতে আদালতে মামলা ঠুকল বিজেপি | ইতিমধ্যেই খসড়া তৈরির কাজ শেষ করেছে বিজেপির পরিষদীয় দল | আদালতে আবেদনের সঙ্গে পেশ করা হয়েছে মুকুল রায়ের …

Read More »

সাইবার ক্রাইমের শিকার খোদ রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়,তদন্তে নামল পুলিশ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাইবার ক্রাইম বেড়ে চলেছে| কলকাতা পুলিশের কাছে নানা অভিযোগ জমা পড়ছে সাইবার ক্রাইম নিয়ে | এবার সাইবার ক্রাইমের শিকার হলেন খোদ রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায় | সে কথা তিনি নিজেই ফেসবুকে পোস্ট করেছেন | সেখানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করে পরিচিতদের …

Read More »

মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে হুগলির কানাগর আশ্রম মাঠ এলাকায় ব্যাপক বিক্ষোভ ! ঘটনাস্থলে পুলিশ

প্রসেনজিৎ ধর, হুগলি :- মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে মঙ্গলবার তুলকালাম হল হুগলির কানাগর আশ্রম মাঠ সংলগ্ন এলাকা| ঘটনায় জখম বিএসএনএলের প্রাক্তন ইঞ্জিনিয়ার | জানা গেছে,ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে | ওই এলাকার বাসিন্দা সুখেন্দু চাকীর বাড়িতে একটি বেসরকারী টেলিকম সংস্থার টাওয়ার বসানোর খবর আসতেই প্রতিবাদ জানায় স্থানীয় বাসিন্দারা | …

Read More »

এবার খাস কলকাতায় ধরা পড়ল ভুয়ো আইপিএস!বাজেয়াপ্ত নীল বাতির গাড়িও,টুইট করলেন যুগ্ম কমিশনার ক্রাইম

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- খাস কলকাতায় এবার ভুয়ো আইপিএস কলকাতা পুলিশের জালে ধরা পড়ল | গ্রেফতার হওয়া ভুয়ো আইপিএস অফিসারের নাম রাজর্ষি ভট্টাচার্য | ভুয়ো আইপিএস নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন| রাজর্ষির গাড়ির চালক ও নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে | ভুয়ো আইএএস দেবাঞ্জন দিয়ে শুরু হয়েছে, এবার একাধিক …

Read More »

করোনার টিকা নিতে কেন লাইনে দাঁড়াতে হবে বৃদ্ধ-বৃদ্ধাদের?সরকারকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কেন করোনার টিকা নিতে লাইনে দাঁড়াতে হচ্ছে বৃদ্ধ-বৃদ্ধাদের? জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে এই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল | সঙ্গে রাজ্যে গ্রামাঞ্চলে টিকাকরণের গতি কেমন তাও জানতে চেয়েছেন ভারপ্রাপ্ত প্রধানবিচারপতি |সোমবার টিকাকরণে বেনিয়মের অভিযোগে মোট ৬টি জনস্বার্থ মামলার শুনানি ছিল …

Read More »