Breaking News

editor

‘আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই,’ নবান্নে প্রস্তুতি বৈঠক থেকে কোভিড-বার্তা মমতার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনার বাড়বাড়ন্তের মধ্যেই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এদিনের বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমসহ তাবড় স্বাস্থ্যকর্তারা| বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন| বলেন, সংক্রমণ বাড়লে প্রস্তুত আছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা |রাজ্যে গত …

Read More »

ইভেন্ট ম্যানেজমেন্টের নামে পানশালায় কাজ! কাটা হল চুল, নির্যাতন সোদপুরের তরুণীকে,অভিযুক্ত মা-ছেলে

নিজস্ব সংবাদদাতা :-সোদপুরের এক তরুণীকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ দেওয়ার নাম করে হাওড়ায় নিয়ে এসে অকথ্য অত্যাচার করা হয় বলে অভিযোগ। এমনকী ওই তরুণীর মাথার চুলও কেটে নেওয়া হয় বলে অভিযোগ। শিল নোড়া দিয়ে আঘাত করা হয়। তাকে বারে কাজ করার জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় তাকে জোর …

Read More »

‘৫০ লাখ টাকা দিন’ কলকাতার ব্যবসায়ীকে ‘মাওবাদী’ চিঠি!পুলিশের দ্বারস্থ স্বর্ণ ব্যবসায়ী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- একেবারে খাস কলকাতায় স্বর্ণ ব্যবসায়ীকে মাওবাদীদের নাম করে বিপুল অর্থ দাবি করে চিঠি দেওয়া হয়েছে। বড়বাজার থানায় এ নিয়ে অভিযোগ জানিয়েছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। পুলিশ ইতিমধ্যেই তাঁকে আশ্বস্ত করেছে| বড়বাজার থানার পুলিশের দ্বারস্থ স্বর্ণ ব্যবসায়ী। অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই চিঠি সত্যিই কোনও মাওবাদী …

Read More »

ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী!উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে চলতি মাসেই আসতে পারেন মোদী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এখন থেকে আগামী বছরের বিধানসভা নির্বাচন পর্যন্ত প্রতি মাসেই বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | মে মাসের শেষদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জনসভা করার পরে এবারে ২০ জুন নন্দীগ্রামে প্রধানমন্ত্রী জনসভা করতে পারেন বলে রাজ্য বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে | দক্ষিণবঙ্গের কোনও জেলায় প্রধানমন্ত্রীর জনসভা হতে …

Read More »

কলকাতা হাইকোর্টের রুল নোটিশ পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- আদালত অবমাননা মামলায় হাইকোর্টের জারি করা রুল নোটিস পেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নারকেলডাঙা থানার মাধ্যমে এই নোটিস পাঠিয়েছে হাইকোর্ট। সূত্রের খবর, আগামী ১৬ জুন সোমবার তৃণমূল নেতাকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ আদালতের।নারকেলডাঙা থানার মাধ্যমে নোটিস পাঠিয়েছে উচ্চ আদালত। আদালত অবমাননার অভিযোগ জানিয়ে তাঁকে কারণ দর্শাতে বলা …

Read More »

মর্মান্তিক দুর্ঘটনা!নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়ারের,গ্রেফতার চালক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নবান্নের সামনে বেপরোয়া টোটোর দৌরাত্ম্য| টোটোর ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুলিশে কর্মরত এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের| অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ| পুলিশ সূত্রে খবর, মৃত ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারের নাম নূপুর চট্টোপাধ্যায়৷ তাঁর বাড়ি হাওড়ার ডোমজুড়ে৷এই ঘটনায় শিবপুর থানার পুলিশ চালক-সহ পাঁচ জনকে আটক করে …

Read More »

দূষণ নিয়ন্ত্রণে দেশের মধ্যে সেরার সেরা কলকাতা,ঝুলিতে এসেছে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পরিবেশ দিবসে এক গর্বের মুহূর্তের সাক্ষী থাকল তিলোত্তমা কলকাতা। দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে দেশের মধ্যে ‘সেরার সেরা’ স্বীকৃতি লাভ করল কলকাতা পুরসভা। বিরোধীদের সমালোচনা উড়িয়ে কেন্দ্রীয় সরকার পরিবেশ নিয়ে কলকাতার এই সাফল‌্য স্বীকার করে নিতে কার্যত বাধ‌্য হল। স্বয়ং মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় সোশ‌াল মিডিয়ায় …

Read More »

বিয়ে করতে জোরাজুরি করা দশম শ্রেণির ছাত্রীকে খুন ৫২ বছরের প্রেমিকের!খুনের ঘটনায় প্রৌঢ় প্রেমিককে গ্রেফতার পুলিশের

নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার দশম শ্রেণির ছাত্রী খুনের ঘটনার কিনারা করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দশম শ্রেণির পড়ুয়া ওই কিশোরীর প্রৌঢ় প্রেমিককে বৃহস্পতিবার গভীর রাতে জঙ্গিপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম গোলাপ শেখ (৫২)। তার বাড়ি রঘুনাথগঞ্জ …

Read More »

মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণের জের!রাজপথে নেমে প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেস

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ নিয়ে এবার পথে নামল তৃণমূল কংগ্রেস।এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের অপর মন্ত্রী শশী পাঁজা, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, স্মিতা বক্সি প্রমুখ | এছাড়া ছিলেন …

Read More »

পুলিশি অভিযানে ফাঁস আইনজীবীর কুকীর্তি!মাথা পিছু ১০ হাজার টাকা,কিডনি পাচার চক্রে গ্রেফতার আইনজীবী

দেবরীনা মণ্ডল সাহা :- অশোকনগর কিডনি পাচার চক্রের ঘটনায় এবার গ্রেফতার এক আইনজীবী। পুলিশ জানিয়েছে অভিযুক্ত আইনজীবীর নাম প্রদীপ কুমার বর। বয়স ৩৭ বছর। বাড়ি কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকায়। এর আগে কিডনি পাচার চক্রে পাঁচজনকে গ্রেফতার করেছিল অশোকনগর থানার পুলিশ।তাঁকে জেরা করে এই পাচার চক্রে আর কেউ জড়িত আছে কি …

Read More »