Breaking News

editor

আরও এগিয়ে এল সাইক্লোন ‘দানা’, কখন আছড়ে পড়বে?দুর্যোগের মোকাবিলায় তৈরি রাজ্য,রাতভর নবান্নেই থাকবেন মমতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে তার সম্ভাব্য ‘ল্যান্ডফল’ হতে পারে।এই মুহূর্তে বঙ্গোপোসাগরের উপর অবস্থিত দানা ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘণ্টায় ১২ কিমি বেগে ৷ মৌসম ভবন জানিয়েছে, ওড়িশার ভিতরকণিকা ও ধামরা বন্দরের মধ্যেবর্তী এলাকা দিয়ে …

Read More »

‘দানা’ আছড়ে পড়ার আগেই ডানকুনিতে ভেঙে পড়ল নড়বড়ে ব্রিজ!আহত ১ বাইক আরোহী

প্রসেনজিৎ ধর, হুগলি:-সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ‘দানা’ নিয়ে আতঙ্ক | দানার গতিপ্রকৃতি নিয়ে হাওয়া অফিস জানিয়েছে ডানার কেন্দ্রবিন্দু সাগরদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে| পারাদ্বীপ থেকে ৪৯০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র| আবহাওয়া দফতরের মতে, ঘূর্ণিঝড় ধীরে ধীরে অগ্রসর হবে উত্তর পশ্চিম দিকে | ২৪ তারিখ …

Read More »

স্কুল থেকে ফেরার পথে মেয়ের সামনেই মেট্রোয় ঝাঁপ, আত্মহত্যার চেষ্টা মহিলার!অফিস টাইমে দুর্ভোগে নিত্যযাত্রীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। সন্তানের সামনেই মেট্রোর লাইনে ঝাঁপ দিলেন এক মহিলা। তবে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় প্রাণে বাঁচেন তিনি। শেষে মেট্রোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মহিলা উদ্ধার করেন মেট্রোর কর্মীরা। তারপরে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা …

Read More »

ঘূর্ণিঝড় দানার জের! রাত ৮টার পর শিয়ালদহ থেকে চলবে না কোনও ট্রেন, বড় ঘোষণা রেলের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। আছড়ে পড়বে পুরী ও সাগর দ্বীপের মাঝে। শুধু দক্ষিণ শাখা নয়, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শিয়ালদহ স্টেশন থেকে বৃহস্পতিবার রাতে কোনও লোকাল ট্রেনই ছাড়বে না। রাত আটটা বাজলেই আর কোনও লোকাল ট্রেন ছাড়বে না শিয়ালদহ স্টেশন থেকে। অপর প্রান্তের শেষ স্টেশন থেকে শিয়ালদহগামী ট্রেন …

Read More »

ভেস্তে গেল বাম-কং জোট,উপনির্বাচনে রাজ্যের ৬ আসনে প্রার্থী ঘোষণা হাত শিবিরের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগেই প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। এবার রাজ্যের ছ’টি আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। আলিমুদ্দিন সূত্রে খবর, সিপিএম বরাবরই জোটের পক্ষে। তবে প্রবল আপত্তি তোলে ফরওয়ার্ড ব্লক। মূলত, বাম শরিকদের আপত্তিতেই কংগ্রেসের সঙ্গে জোট বাস্তবায়িত হল না। মঙ্গলবার রাতের দিকে পশ্চিমবঙ্গের ছ’টি বিধানসভা কেন্দ্রের (সিতাই, …

Read More »

জোকা-বিবাদীবাগ মেট্রোর কাজ শুরুতে বাধা নেই!গাছ না কেটেই করা যাবে মেট্রোর কাজ,নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রসেনজিৎ ধর,কলকাতা :- জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পের কাজের জটিলতা আপাতত কাটল। বুধবার এই নিয়ে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, নতুন করে কাজ শুরু করাতে কোনও বাধা নেই। তবে গাছ কাটা বা গাছ কেটে স্থানান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। জোকা – বিবাদী বাগ মেট্রো প্রকল্পে ভিক্টোরিয়া স্টেশন তৈরির জন্য …

Read More »

ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’!কত গতিতে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বঙ্গোপসাগরে জন্ম নিয়েই শক্তি বাড়াল ঘূর্ণিঝড় দানা৷ আজ সকালেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা৷ এরপরই গতি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়৷ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকেই কলকাতা এবং শহরতলিতে শুরু হয়ে যেতে পারে ঝড়। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। …

Read More »

ধেয়ে আসছে ‘দানা’!রাজ্যবাসীকে সতর্ক করে কী কী প্রস্তুতি মমতার?২৩ থেকে ২৬ অক্টোবর ন’টি জেলায় সব স্কুল ছুটি

দেবরীনা মণ্ডল সাহা:- ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় সময় থাকতে বাড়তি সতর্কতা নিচ্ছে রাজ্য। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে এ ব্যাপারে বিস্তারিত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে সাগরদ্বীপে বা পুরীতে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় দানা। তখন ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ …

Read More »

গলা কেটে ‘খুন’, দোকানে মিলল প্রৌঢ়ের রক্তাক্ত দেহ!ভাঙড়ের চায়ের দোকানে ঘটল হাড়হিম করা ঘটনা

নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার চায়ের দোকানে গলাকাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভাঙড়ে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। চায়ের দোকান থেকে উদ্ধার হয়েছে প্রৌঢ়ের গলাকাটা দেহ। কেন প্রৌঢ়কে খুন করা হল?‌ কারা আছে এই খুনের নেপথ্যে?‌ এই প্রৌঢ়ের পরিচয় কী?‌ এখন ভাঙড় থানার পুলিশ তদন্তে নেমে পড়েছে। …

Read More »

ওয়াকফ বিল নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়-কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুঙ্গে তরজা!কাচের বোতল ভেঙে হাতে ঢুকে গেল তৃণমূল সাংসদ কল্যাণের

প্রসেনজিৎ ধর :- ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি)-র বৈঠকে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লাগাতার তর্কাতর্কি চলছিলই। মঙ্গলবারের বৈঠকেও ব্যতিক্রম ঘটল না। শুধু তর্কাতর্কি নয়, অশান্তির জেরে এদিন আহত হলেন কল্যাণ। কাচের গ্লাস ভেঙে কল্যাণের হাতে ঢুকে গেল। বৈঠকের শেষে দেখা যায় আহত কল্যাণকে …

Read More »