Breaking News

editor

দু’দিনের সফরে গঙ্গাসাগরে মমতা! ১৭০০ কোটির সেতুর শিলান্যাস, মমতার বার্তা ‘সব সাগর একবার, গঙ্গাসাগর বারবার’

দেবরীনা মণ্ডল সাহা :-দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবের পথে বহু কাঙ্ক্ষিত গঙ্গাসাগর সেতু । মুড়িগঙ্গা নদীর ওপর তৈরি হতে চলা এই সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার সাগরে দাঁড়িয়ে প্রায় ১৭০০কোটি টাকার এই প্রকল্পের সূচনা করে তিনি জানিয়ে দেন, রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকেই এই বিশাল খরচের …

Read More »

জয় গোস্বামীর পর এবার এসআইআর শুনানিতে ডাক দেবকে!তলব পরিবারের আরও ৩ জনকে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- খসড়া তালিকায় নেই নাম। এসআইআর-এর শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, তেমনটাই দাবি করেছেন ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের। দেবের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরে ঘাটালে। সেখানেই তাঁর জন্ম। পরবর্তী সময়ে বাবার কর্মসূত্রে মুম্বইয়ে গিয়ে থাকতে শুরু করেন দেব ও …

Read More »

এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিকাশভবন অভিযান ঘিরে ধুন্ধুমার!জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের বিকাশভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। সোমবার বঞ্চিত ফ্রেশার্স চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ছিল। তাঁদের মূল দাবি, যোগ্য চাকরিপ্রার্থীদের দেওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর বাতিল করতে হবে। শূন্যপদ বাড়াতে হবে। কিন্তু সেখানে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় চাকরিপ্রার্থীদের। ২ জন চাকরিপ্রার্থীকে …

Read More »

‘অনিচ্ছাকৃত ত্রুটি’! অভিষেকের মঞ্চে ওঠা ‘মৃত’ ভোটারদের সম্পর্কে রিপোর্ট জমা,তিনদিনের মধ্যেই ‘ভুল স্বীকার’ কমিশনের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বারুইপুরের জনসভার র‌্যাম্পে তিন জনকে তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) খসড়া তালিকায় তাঁরা ‘মৃত’! সেই ঘটনা নিয়ে রিপোর্ট জমা পড়ল নির্বাচন কমিশনের কাছে। সংশ্লিষ্ট ইআরও সেই রিপোর্ট পাঠিয়েছেন। কমিশন সূত্রে খবর, অনিচ্ছাকৃত ভুলের কথা রয়েছে ওই …

Read More »

গঙ্গাসাগর মেলা উপলক্ষে সারা রাত বিশেষ ট্রেন পরিষেবা!শিয়ালদহ থেকে ১২৬টি স্পেশাল ট্রেন

দেবরীনা মণ্ডল সাহা :-গঙ্গাসাগর মেলা উপলক্ষে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাতে চলেছে পূর্ব রেল। বিশেষ করে শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত, এই ৭ দিনে ১২৬টি অতিরিক্ত EMU পরিষেবা শুরু করছে রেলওয়ে। পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, …

Read More »

বিপুল আর্থিক দুর্নীতি! বালি পাচারকাণ্ডে চার্জশিট জমা দিল ইডি

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বালি পাচার মামলায় এবার চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার কলকাতার বিচার ভবনে এই চার্জশিট জমা করেছেন তদন্তকারীরা। ইডির দাবি, এই ঘটনার তদন্তে প্রায় ১৪৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে তারা। সূত্রের খবর, চার্জশিটে মোট ১৮ অভিযুক্তের নাম রয়েছে।গত ৬ নভেম্বর ইডির …

Read More »

‘এক দেশ এক ভোট করতে দেব না’,আলিপুরদুয়ার থেকে ‘বিজেপিকে আনম্যাপ’ করে দেওয়ার ডাক অভিষেকের!

দেবরীনা মণ্ডল সাহা :-উত্তরবঙ্গে এবার ভাল ফলের জন্য আরও জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস |শনিবার আলিপুরদুয়ারে গিয়ে আসন্ন ভোটে বিজেপিকে আনম্যাপ করে দেওয়ার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | পাশাপাশি এও জানিয়ে দিলেন, এক দেশ এক ভোট-এর যে ‘চক্রান্ত’ করা হচ্ছে তা তিনি হতে দেবেন না মানে দেবেনই …

Read More »

SIR-এ ভুল! ৫ রাজ্য সরকারি কর্মীর বিরুদ্ধে FIR করতে বলল কমিশন

নিজস্ব সংবাদদাতা :-ভোটার তালিকায় গুরুতর গাফিলতি এবং ভুলভাবে নাম যুক্ত করার জন্য ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের CEO-কে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি যেন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করেন। দ্রুত এফআইআর দায়ের করতে …

Read More »

ভোটের মুখে তৃণমূলে বড় ধাক্কা!ঘাসফুল ছেড়ে ‘হাত’ ধরলেন মৌসম বেনজির নূর

প্রসেনজিৎ ধর :- শনিবার বিকেলে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন দলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর, রাজনীতিতে যা বড় ঘটনা বলেই মনে করা হচ্ছে |মৌসম এখনও রাজ্যসভায় তৃণমূল সাংসদ। তবে এ বছর এপ্রিল মাসে রাজ্যসভায় তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। তার ঠিক আগেই এদিন নয়াদিল্লিতে কংগ্রেস দফতরে পৌঁছে যান মৌসম। দলের সর্বভারতীয় …

Read More »

দোকানের সামনেই পড়ে রয়েছে দেহ, ব্যবসায়ীর রহস্যমৃত্যুতে ব্যারাকপুরে চাঞ্চল্য! খুন নাকি অন্য কিছু?তদন্তে পুলিশ

প্রসেনজিৎ ধর :- ব্যারাকপুরে ব্যবসায়ীর রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য। দোকানের পাশ থেকে দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।জানা গিয়েছে, মৃতের নাম উজ্জ্বল ঘোষ। বারাকপুরের ওয়ারলেস মোড়ে একটি দোকান রয়েছে তার। সেখানে পুরনো গাড়ি কেনাবেচা করতেন উজ্জ্বল। বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন …

Read More »