Breaking News

editor

গার্ডেনরিচ গণধর্ষণকাণ্ডে পুলিশের জালে তরুণীর ‘বন্ধু’, উদ্ধার লুঠের টাকার একাংশ!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- গার্ডেনরিচ গণধর্ষণকাণ্ডে যুবতীর এক পরিচিতকে গ্রেফতার করা হল | কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘আমরা আসগর শাহ নামে এক ব্যক্তিতে গ্রেফতার করেছি | তার বয়স ২৬-এর মতো | জেরায় দোষ কবুল করেছে সে। তদন্ত চলছে |’কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির বাড়ি আদতে বিহারের গয়ায় …

Read More »

স্পিকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, স্বাধিকার ভঙ্গের নোটিস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে!জোর চর্চা বিধানসভার অন্দরে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি হল| তাঁকে আজ সেই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে | এই স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানোর কারণ হল, সাংবাদিক বৈঠকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে | তাঁকে নোটিশ পাঠালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা …

Read More »

পুরনো ভাড়াতেই চলবে বাস!বাসভাড়া অপরিবর্তিত থাকলেও ধীরে ধীরে রাস্তায় বাসের সংখ্যা বৃদ্ধি করল বাস মালিক সংগঠনগুলি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাসভাড়া অপরিবর্তিত থাকলেও ধীরে ধীরে রাস্তায় বাসের সংখ্যা বৃদ্ধি করতে শুরু করল মালিক সংগঠনগুলি | কলকাতা ও লাগোয়া অধিকাংশ মালিক সংগঠনই রাস্তায় আরও বাস নামানো হবে বলে জানিয়েছে| ব্যতিক্রম শুধু জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট | লকডাউন পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি রাজ্যে | তবে ৫০ …

Read More »

কয়লা কাণ্ডে সিবিআইয়ের পর জ্ঞানবন্ত সিংকে জিজ্ঞাসাবাদ করবে ইডি,তালিকায় আরও ৬ আইপিএস!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- সিবিআইয়ের পর এবার আইপিএস জ্ঞানবন্ত সিংকে জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | তালিকায় রয়েছেন আরও ৬ আইপিএস অফিসার | কয়লা কাণ্ডে ইতিমধ্যেই জ্ঞানবন্ত সিং-সহ একাধিক আইএএস, আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই | সূত্রের খবর, প্রত্যেককেই এবার জেরা করবে ইডি | সশরীরে হাজির না দিতে পারলেও ভার্চুয়ালি হাজিরা দেওয়ার …

Read More »

ঢাকুরিয়ায় বাসের ভিতর থেকে উদ্ধার চালকের ঝুলন্ত দেহ, বাস বন্ধের জেরে আর্থিক সংকটেই কি আত্মহত্যা?উঠছে প্রশ্ন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অভাবের জ্বালা সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন ঢাকুরিয়ার ৩৭ নম্বর বাসের এক চালক | বাসের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন তিনি | মৃতের নাম রঞ্জিত দাস| বাড়ি গড়িয়ার নয়াবাদ | করোনার বিধিনিষেধ চালু হওয়া থেকেই অভাবের শিকার ‘দিন আনা দিন খাওয়া’ মানুষজন| …

Read More »

মর্মান্তিক পথ দুর্ঘটনায় একসঙ্গে তিনজনের মৃত্যু, রয়েছে দুই শিশুও, শোকের ছায়া,পূর্ব বর্ধমানের মেমারির পলতা গ্রামের ঘটনা!

নিজস্ব সংবাদদাতা:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক মহিলা-সহ দুই শিশুর মৃত্যু হয়েছে | গুরুতর জখম হয়েছে আরও ১১জন | বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে | বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়| ঘটনাস্থলেই মৃত্যু হয় মা, ছেলে-সহ তিনজনের | এদিন মেমারির কালনা-দেবীপুর রোডের পলতা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে …

Read More »

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন আইপিএস রচপাল সিং!তাঁর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন আইপিএস অফিসার রচপাল সিং-এর প্রয়াণ |বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ | মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর| পরপর দু’বার তারকেশ্বরের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন রাজ্যের এই প্রাক্তন আইপিএস | তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| প্রাক্তন …

Read More »

রাতের অন্ধকারে কাটা পড়ছে ইউক্যালিপটাস,সোনাঝুরি গাছ,চাপানউতোর তৃণমূল-বিজেপিতে,বোলপুর রাজ্য সড়ক লাগোয়া কেতুগ্রামের ঘটনা!

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :- রাস্তার ধারে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা একের পর এক গাছ রাত নামলেই কাটা পড়ছে | মাত্র কয়েকদিনের ব্যবধানে রাস্তার দু’ধারে সোনাঝুরি, ইউক্যালিপটাস গাছের সংখ্যা প্রায় অর্ধেক | এমন ছবিই দেখা যাচ্ছে কাটোয়া বোলপুর রাজ্য সড়ক লাগোয়া কেতুগ্রামের বারান্দা গ্রামে |আর এই গাছ চুরি নিয়ে শুরু …

Read More »

‘ইউ অ্যান্ড আই ওয়্যার রিটেন ইন দা স্টার্স’ শোভনের জন্মদিনে তাঁর সঙ্গে তোলা ছবি পোস্ট করে এমনটাই লিখেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বঙ্গ রাজনীতিতে সাম্প্রতিককালে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কথা উঠলেই অবধারিতভাবে উঠে আসে তাঁর ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামও| আর এবার শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর সঙ্গে তোলা ছবি পোস্ট করে বৈশাখী লিখলেন ‘ইউ অ্যান্ড আই ওয়্যার রিটেন ইন দা স্টার্স |’বন্ধু শোভনের জন্মদিনে সেই ‘তারায় তারায়’ কথার …

Read More »

সৌমিত্রর পর এবার রাজীব!মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ করবেন না, শুভেন্দুকে তোপ রাজীব বন্দোপাধ্যায়ের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর তীব্র আক্রমণের কয়েক ঘন্টা পর বিরোধী দলনেতাকে নিশানা করলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় | বুধবার তিনি মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করতে শুভেন্দু অধিকারীকে পরামর্শ দেন রাজীব বন্দোপাধ্যায় | এদিন তিনি একটি ফেসবুক পোস্ট করেন | সেই …

Read More »