নিজস্ব সংবাদদাতা :-দেশজুড়ে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল নিয়ে ধাক্কা খেল কেন্দ্র। মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল নিয়ে শুক্রবার লোকসভায় ভোটাভুটিতে দুই-তৃতীয়াংশ ভোট পেল না নরেন্দ্র মোদীর সরকার। এদিন বিলের পক্ষে ভোট পড়ল ২৯৮টি। বিপক্ষে ভোট পড়ল ২৩০টি। মোট ভোট পড়েছে ৫২৮টি। ফলে বিলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা …
Read More »ভোটের মুখে রাসবিহারীতে তোলপাড়! দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে আয়কর হানায় টানা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্য,তৃণমূল কর্মীদের বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি
প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের আগে হঠাৎই তৎপর কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার ভোর প্রায় পাঁচটা নাগাদ আচমকাই রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে পৌঁছে যায় আয়কর দফতরের আধিকারিকরা। ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে বেশি সময় ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। শুধু মূল …
Read More »ভোটের আগেই বড় স্বস্তির ইঙ্গিত শিক্ষকমহলে! সামনেই সুখবর শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য, বকেয়া ডিএ মেটাতে নবান্নে তৎপরতা তুঙ্গে
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বহু প্রতীক্ষার অবসান। অবশেষে, শিক্ষা দফতরের বকেয়া ডিএ সংক্রান্ত ফাইল পৌঁছোল নবান্নে। শিক্ষা দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই বিকাশ ভবন থেকে এই ফাইল নবান্নে পাঠানো হয়েছে। এর আওতায় রয়েছেন অধ্যাপক, আধিকারিক, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। আশা করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই সুখবর পেতে চলেছেন আধা সরকারি প্রতিষ্ঠানগুলির শিক্ষক …
Read More »ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা, কুণাল বললেন ‘গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক’!
প্রসেনজিৎ ধর, কলকাতা :-এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে মনোনয়নপত্রের প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা। শুক্রবার দুপুরে ২ নম্বর এলগিন রোডে মিরাজ শাহ নামে ওই প্রস্তাবকের বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। এই নিয়ে সবর হল তৃণমূল। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে আয়কর দফতরের হানা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। …
Read More »মোথাবাড়ি কাণ্ডে ৪৯ জনের মধ্যে ১২ জনকে হেফাজতে চাইল এনআইএ!জামিনের আবেদন মূল অভিযুক্ত মোফাক্কেরুলের
নিজস্ব সংবাদদাতা :- মালদহের মোথাবাড়িতে এসআইআর বা ভোটার তালিকা সংক্রান্ত কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় জল গড়িয়েছে বহুদূর। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মামলার তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। এবার সেই ঘটনায় ধৃত ৪৯ জনের মধ্যে ১২ জনকে নিজেদের হেফাজতে চেয়ে কলকাতার নগর দায়রা আদালতে আবেদন জানাল কেন্দ্রীয় সংস্থা। …
Read More »‘মেদিনীপুরের মাটি গদ্দারদের কখনও সমর্থন করে না, মানুষের উচ্ছ্বাসই তার প্রমাণ’! শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে BJP-কে হুঁশিয়ারি অভিষেকের
প্রসেনজিৎ ধর :- মেদিনীপুরের মাটি গদ্দারদের, মীর জাফরদের সমর্থন করে না। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের জনসভায় দাঁড়িয়ে বৃহস্পতিবার এভাবেই নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর অধিকারী পরিবারের ‘গড়’ বলে পরিচিত। সেখানেই দাঁড়িয়েই অভিষেক একের পর এক তোপ দাগলেন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান …
Read More »‘আমার মামলায় রায়, মা-মাটি-মানুষের জয়’, ট্রাইব্যুনাল নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর প্রতিক্রিয়া মমতার, ‘সাহস থাকলে সামনাসামনি লড়ুন’ বিজেপিকে কড়া চ্যালেঞ্জ মমতার
দেবরীনা মণ্ডল সাহা :-কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে এনআরসি এবং আধার কার্ডের ‘নাম কাটা’র ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কার্যত তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিনহাটার জনসভা থেকে তিনি বিজেপি সরকারকে ‘ভীরু ও কাপুরুষ’ বলে কটাক্ষ করেন। তৃণমূল নেত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করুন। নিশ্চয় ভোটাধিকার …
Read More »মহিলাদের উপস্থিতি বাড়ুক সংসদে,জয় হোক নারী শক্তির!সংরক্ষণ বিল সংশোধন নিয়ে আওয়াজ তুললেন মোদী,মহিলা সংরক্ষণ নিয়ে রাজনীতি না-করার অনুরোধ মোদীর
প্রসেনজিৎ ধর :- মহিলা সংরক্ষণ সংশোধনী বিল ঘিরে সংসদে শুরু হল গুরুত্বপূর্ণ আলোচনা। বৃহস্পতিবার লোকসভায় এই বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘দেশ এক নতুন দিশার দিকে এগোতে চলেছে। এই বিল আসলে ২৫-৩০ বছর আগেই পাশ হওয়া উচিত ছিল।’তবে তাঁর সরকারের পক্ষে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া সম্ভব …
Read More »‘ডাবলস খেলে ১৮ গ্র্যান্ডস্ল্যাম জিতেছি, বাংলাকেও ডাবলস খেলতে হবে’, মন্তব্য লিয়েন্ডার পেজের!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতায় বিজেপির ‘যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ’ কর্মসূচিতে অংশ নিয়ে নিজের পুরনো দল তৃণমূলের সরকারকে বিঁধেছেন লিয়েন্ডার। তাঁর সঙ্গে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অলিম্পিক্সে পদকজয়ী প্রথম ভারতীয় বক্সার বিজেন্দ্র সিংও। হরিয়ানার বাসিন্দা বিজেন্দ্র বছর দুয়েক আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। খেলাধুলোয় বাংলার চেয়ে বিজেপিশাসিত হরিয়ানা অনেকটা …
Read More »কড়া পদক্ষেপ নয়!হুমকি-ছিনতাই মামলায় আপাতত পদক্ষেপ নয়, হাইকোর্টে স্বস্তি নন্দীগ্রামের পবিত্র কর
নিজস্ব সংবাদদাতা :-রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ঠিক সাত দিন আগে বড়সড় স্বস্তি পেলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। তাঁর বিরুদ্ধে রুজু হওয়া ছিনতাই ও মারধরের মামলায় আপাতত কোনও কড়া পদক্ষেপ বা গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal