Breaking News

বিধানসভা নির্বাচন ২০২৬

ভোট দিতে বাধা বা অন্য সমস্যা? এক ফোনে অভিযোগ কমিশনকে,এ রাজ্যের জন্য চালু পৃথক টোল ফ্রি নম্বর!

দেবরীনা মণ্ডল সাহা:- ভোটের আগে আইন-শৃঙ্খলা নিয়ে অভিযোগ থাকলে, সরাসরি জানানো যাবে নির্বাচন কমিশনে। তার জন্য টোল ফ্রি নম্বর চালু করল জাতীয় নির্বাচন কমিশন। তার সঙ্গেই চালু করা হয়েছে ই-মেলও।এবারের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই লক্ষ্যেই ইতিমধ্যে কমিশনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া …

Read More »

শীতলকুচির প্রার্থীর গাড়ি ভাঙচুর!ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৬,তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙা

নিজস্ব সংবাদদাতা :- শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণের গাড়িতে ভাঙচুর এবং রবিবার রাতে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোটের আগে এভাবে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা নিয়ে মাথাভাঙা থানায় উচ্চপর্যায়ের বৈঠক করলেন জেলা পুলিশের কর্তারা। কী কারণে অশান্তি ছড়াল, আর কারা এই ঘটনার নেপথ্যে রয়েছেন, তা অনুসন্ধান …

Read More »

‘ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মৃত্যু ভালো’, ডিটেনশন ক্যাম্পের আতঙ্কে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন আরামবাগের ৬ বাসিন্দা!

প্রসেনজিৎ ধর :-রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক কোন চরম পর্যায়ে পৌঁছতে পারে, তার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ| হুগলি জেলার আরামবাগে এসআইআর প্রক্রিয়ায় নাম কাটা যাওয়ায় ‘ডিটেনশন ক্যাম্প’-এর আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। আর সেই ভয় থেকেই সোমবার দুপুরে আরামবাগ মহকুমা শাসকের দফতরে গিয়ে দেশের রাষ্ট্রপতির কাছে …

Read More »

ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোটদানের সুযোগ নিয়ে বলল সুপ্রিম কোর্ট?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীনের তালিকায় থাকা ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়েছে| সেই প্রক্রিয়ায় বাদ গিয়েছে প্রায় ২৭ লক্ষ নাম | তার আগেও দু’দফায় ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নাম একত্রিত করলে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৯১ লক্ষের কাছাকাছি| অ্যাডজুডিকেশন তালিকায় থাকা যে ২৭ লক্ষের নাম বাদ …

Read More »

ভোটবঙ্গে বড় পদক্ষেপ! ভিন রাজ্য থেকে ফের বাংলায় পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বিধানসভা নির্বাচনের আর মাত্র দশ দিন বাকি। তার আগেই রাজ্যে আরও এক আইপিএস আধিকারিককে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। চিঠিতে জানানো হয়েছে, ওড়িশা ক্যাডারের আইপিএস অফিসার সর্বানা বিবেক এমকে এবার ভোট প্রক্রিয়ায় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনী আইনশৃঙ্খলা, ভোটের …

Read More »

‘সব আসনে আমিই প্রার্থী’ মমতার সুরেই নির্বাচনী সভায় শিলিগুড়িতে মোদীর বার্তা!

প্রসেনজিৎ ধর :-ভোটের আবহে বাংলার রাজনৈতিক ময়দানে নতুন মাত্রা যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়ির জনসভা থেকে তিনি বলেন, “সব আসনে আমিই প্রার্থী। একবার মোদীকে সুযোগ দিয়ে দেখুন।” তাঁর এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।বঙ্গ জয়ের লক্ষ্য নিয়ে জোরকদমে প্রচারে নেমেছে বিজেপি। প্রায় প্রতিদিনই রাজ্যে সভা করছেন …

Read More »

‘২০২৬ সালে এই কেশপুরই বিজেপির শেষপুর’, হুঁশিয়ারি অভিষেক বন্দোপাধ্যায়ের!

দেবরীনা মণ্ডল সাহা :-সাধারণ মানুষকে বারবার লাইনে দাঁড় করানো কেন্দ্রের বিরুদ্ধে এবার ভোটে চরম আঘাত হানার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়| রবিবার সপ্তগ্রামের জনসভা থেকে আক্রমণাত্মক মেজাজে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাফ জানান, আগামী ২৯ তারিখ হবে বিজেপির ‘ভয়ের রাজনীতির’ শেষ দিন। এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করতে গিয়ে অভিষেক সাধারণ …

Read More »

‘ভোটের সময় বাইরে যে যা দেবে, খাবেন না!’ তৃণমূল কর্মীদের সতর্ক করে ভয়ঙ্কর স্মৃতির কথা শোনালেন মমতা

নিজস্ব সংবাদদাতা :-ঝাড়গ্রামের জনসভা থেকে ফেরার পথে ওআরএস ভেবে ভুল করে ঘাস মারার বিষ পান করেছিলেন তৃণমূল কর্মীরা। বর্তমানে হাসপাতালে আপাতত স্থিতিশীল ন’জন। শনিবারের এই মর্মান্তিক ঘটনাকে হাতিয়ার করেই কর্মী-সমর্থকদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়| রবিবার ছাতনার নির্বাচনী মঞ্চ থেকে দলীয় কর্মীদের তিনি বলেন, “ভোটের সময় বাইরে যে যা দেবে, খাবেন …

Read More »

বিধানসভা নির্বাচনের মুখে বড় চমক!‘বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়তে’ তৃণমূলে যোগ দিলেন নেতাজির পৌত্র চন্দ্র বসু

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় পালাবদল ঘটে গেল রাজ্য রাজনীতিতে। বিজেপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে রবিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্র তথা প্রাক্তন বিজেপি নেতা চন্দ্র কুমার বোস। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল সাংসদ কীর্তি আজাদের উপস্থিতিতে ঘাসফুল শিবিরের …

Read More »

কুড়মালি ভাষা নিয়ে বিজেপিকে পালটা, আদিবাসীদের সারি-সারনা ধর্মকে স্বীকৃতির ঘোষণা মমতার!ঝাড়গ্রামের সভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসেনজিৎ ধর :- ঝাড়গ্রামের জনসভা থেকে আদিবাসী ভোটারদের উদ্দেশে সরাসরি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন বাধার আশঙ্কার কথা তুলে ধরে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই—ধামসা-মাদল বাজিয়েই বুথে পৌঁছে যেতে হবে। একইসঙ্গে প্রতিশ্রুতি দেন, তৃণমূল আবার ক্ষমতায় এলে সারি-সরনা ধর্মকে সরকারি স্বীকৃতি দেওয়া হবে। বক্তব্যে কেন্দ্রের অভিন্ন দেওয়ানি বিধি …

Read More »