প্রসেনজিৎ ধর :-পাথরপ্রতিমার নির্বাচনী সভা থেকে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দিল্লি থেকে বিজেপি নেতারা দলের বিএলএ (২)-দের ফোন করে টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছেন।২০১১ থেকে পাথরপ্রতিমায় জিতছেন সমীর। তৃণমূলের এখনও হাতে গোনা যে কয়েক জন ধুতি-পাঞ্জাবি পরেন, সমীর তাঁদের মধ্যে অন্যতম। তাঁকে পাশে …
Read More »এবার ভোটের কাজে গাড়ি দিলে মিলবে বাড়তি টাকা!বিধানসভা নির্বাচনের জন্য নেওয়া বেসরকারি গাড়ির ভাড়া ১০% বৃদ্ধি
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নির্বাচনের কাজে নেওয়া গাড়ির ভাড়া গতবারের তুলনায় ১০ শতাংশ বাড়ানো হল। রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে। পাশাপাশি গাড়ির সঙ্গে থাকা চালক এবং খালাসিদের জন্য খোরাকিও বৃদ্ধি করা হয়েছে ১০ শতাংশ।পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচনের সময় বিভিন্ন প্রশাসনিক ও …
Read More »বিজেপিতে প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান!গেরুয়া শিবিরে যোগ রাজবংশী সমাজের দুই অন্যতম নেতার
প্রসেনজিৎ ধর :-বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগ দিলেন কোচবিহারের রাজবংশী সমাজের অন্যতম নেতা বংশীবদন বর্মন। তাঁর পাশাপাশি এদিন বিজেপিতে যোগ দিলেন আরও এক রাজবংশী নেতা গিরিজাশঙ্কর রায় এবং মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, দলীয় মুখপাত্র আইনজীবী দেবজিৎ সরকার এবং …
Read More »রাঢ়বঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে মরিয়া বিজেপি!ঘরোয়া দ্বন্দ্ব মেটাতে ৫৬ প্রার্থীকে নিয়ে বিজেপির ‘হাইভোল্টেজ’ বৈঠক
দেবরীনা মণ্ডল সাহা :-প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলায় প্রকাশ্যে আসা গোষ্ঠীদ্বন্দ্বের আবহে এবার ‘ড্যামেজ কন্ট্রোল’-এ নামল গেরুয়া শিবির । বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, চার জেলার ৫৬ জন প্রার্থীকে নিয়ে দুর্গাপুরে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বৈঠক ।দলীয় সূত্রে খবর, সংগঠনের ভিত মজবুত করা, প্রার্থীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি …
Read More »বাম শিবির থেকে তৃণমূলের মুখপাত্র! প্রতীক উর রহমানকে বড় দায়িত্ব তৃণমূলের,উন্নয়নের পাঁচালি তুলে ধরবেন প্রাক্তন বামনেতা
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য রাজনীতিতে চমকপ্রদ পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ করা হল প্রাক্তন বাম নেতা প্রতীক উর রহমান-কে। যিনি মাস দেড়েক আগেও মিটিং-মিছিল থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন, এবার তিনিই দলের হয়ে উন্নয়নমূলক কাজের পক্ষে সওয়াল করবেন। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ …
Read More »২৩ আসনে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর! ভাঙড়ে মুখোমুখি নওশাদ-শওকত, আইএসএফ-এর টিকিটে ক্যানিং পূর্বে প্রার্থী আরাবুল
প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভাঙড় বিধানসভা কেন্দ্রে ফের প্রার্থী বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি । সোমবার ফুরফুরা শরিফে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর রাজ্য কমিটির দফতর থেকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ৩৩টি আসনের মধ্যে এদিন ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। তবে তালিকার সবথেকে বড় চমক— তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ …
Read More »তৃতীয় দফার প্রার্থী তালিকায় বড় চমক বামফ্রন্টের!দেখে নিন এবার কে কোথায় লড়াই করছেন?
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। সোমবার বিকেলেই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ১৫ প্রার্থীর নাম ঘোষণা করে লাল শিবির। নির্ঘন্ট ঘোষণার আগেই সকলকে চমকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বামেরা| রাজ্যের ১৯২ আসনে কারা তাদের টিকিটে লড়বে তা কয়েকদিন আগেই জানিয়ে দেয় লাল …
Read More »জোটের মোহভঙ্গ! ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুন কবীরের,নন্দীগ্রাম-ভবানীপুরে কারা?
প্রসেনজিৎ ধর, কলকাতা :-সিপিএম বা আইএসএফ কোনও দলের সঙ্গেই জোটের জট কাটল না। শেষপর্যন্ত ‘একলা চলো’ নীতিতেই আসন্ন বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন কবীর | রবিবার দুপুরে তাঁর দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হল। জানা গিয়েছে, এবারের নির্বাচনে মোট ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি। …
Read More »প্রচারে বেরিয়ে ‘চমক’ দিলেন বিজেপির অগ্নিমিত্রা!অগ্নিমিত্রার হাত ধরে পদ্ম শিবিরে সিপিএম নেতার ছেলে
দেবরীনা মণ্ডল সাহা :-প্রচারে বেরিয়েছিলেন। বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইছিলেন। কিন্তু এমনটা যে ঘটতে পারে, তা ভাবতে পারেননি খোদ প্রার্থী অগ্নিমিত্রা পাল। পাড়ার একেবারে নামকরা সিপিএম নেতা তিনি। কিন্তু আর পাঁচটা বাড়ির মতো সিপিএম নেতার বাড়িতেও ভোট চাইতে গিয়েছিলেন অগ্নিমিত্রা। কথাবার্তা বলে তখনই দলবদলের সিদ্ধান্ত। প্রাক্তন সিপিএম কাউন্সিলরের ছেলে অগ্নিমিত্রার …
Read More »ভোট প্রস্তুতি বুঝে নিতে বঙ্গ সফরে নিতিন নবীন !আগামী মাসের শুরুতেই ভোট বঙ্গে মোদি
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোটবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সূত্রের খবর, আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ৭ কিংবা ৮ এপ্রিল উত্তরবঙ্গে বিশেষত শিলিগুড়িতে রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । উত্তরবঙ্গের বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব শিলিগুড়িতে …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal