নিজস্ব সংবাদদাতা :- ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি দিতে প্রতি বছর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সম্মানিত করে বিগ ইমপ্যাক্ট বিজনেস গ্রুপ। চলতি বছর তাদের ‘বিগ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বিশেষ সম্মান পেল হুগলির কোন্নগর নবগ্রামের রয়্যাল স্টিল ফার্নিচার। ইনোভেটিভ স্টিল ও উডেন ফার্নিচার এবং লিভিং সলিউশনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য …
Read More »টানা বৃষ্টির মধ্যেই চুঁচুড়ার গুরুত্বপূর্ণ রাস্তায় বড়সড় ধস! গৃহবন্দি বাসিন্দারা, কাজের গাফিলতিতে ঠিকাদারকে ধমক বিধায়কের
প্রসেনজিৎ ধর:- টানা বৃষ্টির মধ্যেই চুঁচুড়ার গুরুত্বপূর্ণ রাস্তায় বড়সড় ধস নামায় চাঞ্চল্য ছড়িয়েছে। চুঁচুড়া পুরসভার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে যাওয়া পিপুলপাতি-বকুলতলা রোডের একাংশ আচমকাই বসে যায়। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি শহরের গুরুত্বপূর্ণ পথগুলির মধ্যে অন্যতম হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তায় …
Read More »২০ দিনের জেল জীবন এবার বইয়ের পাতায়, ‘কারাগারের অন্তরালে ২০ দিন’ প্রকাশ করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার!
প্রসেনজিৎ ধর :- বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট না পাওয়ার পর অভিমান থাকলেও দল ছাড়েননি চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। ভোটে দলের বিপর্যয়, একের পর এক নেতার দলবদলের আবহেও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর সেই কারণেই তাঁকে জেলে যেতে হয়েছে বলে দাবি করলেন প্রবীণ এই …
Read More »তিন লক্ষ টাকার সুপারি দিয়ে তৃণমূল নেতাকে খুন! ব্যান্ডেল স্টেশনে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি, সাত অভিযুক্ত দোষী, অধরাই মূলচক্রী মাদক ব্যবসায়ী সমুন্দ্রি
প্রসেনজিৎ ধর :- দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা দিলীপ রাম খুন মামলায় সাত জনকে দোষী সাব্যস্ত করল আদালত। তৃতীয় দায়রা আদালতের বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় মঙ্গলবার এই রায় দেন। দোষীদের সাজা ঘোষণা করা হবে বুধবার। তবে মামলার মূল অভিযুক্ত শকুন্তলা যাদব ওরফে …
Read More »হাওড়া মেট্রো স্টেশনে নিরাপত্তা তল্লাশিতে বড় সাফল্য! ব্যাগ থেকে উদ্ধার প্রায় ১৪ লক্ষ টাকার রুপোর বাট, গ্রেপ্তার ১
নিজস্ব সংবাদদাতা :- হাওড়া মেট্রো স্টেশনে নিরাপত্তা তল্লাশির সময় উদ্ধার হল বিপুল পরিমাণ রুপোর বাট। মেট্রো ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি যাত্রীর ব্যাগ থেকে মোট ৬ কেজি ৪০০ গ্রাম রুপো উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম …
Read More »গ্রেফতারির তিন দিনের মধ্যেই শর্তসাপেক্ষে জামিন শাকির আলির! থানা থেকে বেরিয়ে সংজ্ঞাহীন অপরূপা,হাসপাতালে না গিয়ে ফিরলেন বাড়ি
প্রসেনজিৎ ধর :-এনআইএ-র মামলায় আপাতত স্বস্তি হুগলির রিষড়ার তৃণমূল কাউন্সিলর শাকির আলির। শুক্রবার শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল আদালত। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি মিলেছে তাঁর। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে শাকির আলিকে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না। প্রসঙ্গত, ২০২৩ সালের …
Read More »ভোটে ভরাডুবির পর হুগলিতে তৃণমূলে বড় ধাক্কা, কংগ্রেসে যোগ কোন্নগরের পৌরপতি বিশ্বরূপ-সহ দুই নেতা! বদলাবে কি পুরসভার সমীকরণ?
প্রসেনজিৎ ধর, হুগলি:-হুগলিতে তৃণমূলে বড় ধাক্কা। বৃহস্পতিবার জেলার দুই পরিচিত তৃণমূল নেতা দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। কোন্নগর পুরসভার পৌরপিতা তথা কোন্নগর টাউন তৃণমূলের সভাপতি বিশ্বরূপ চক্রবর্তী এবং রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে গিয়ে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। তাঁদের …
Read More »৫ জুলাই টানা ১২ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু! জরুরি মেরামতির জন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত যান চলাচল
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-৫ জুলাই ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। তাই রবিবার কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের পরিকল্পনা থাকলে আগে থেকেই সতর্ক থাকার পরামর্শ দিল প্রশাসন। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)-এর উদ্যোগে সেতুর জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ …
Read More »‘শাকিরই রামনবমী হিংসার মূল পরিকল্পনাকারী’! ইট-বোমা জোগাড়ের অভিযোগ তুলে হেফাজতের আবেদন এনআইএ-র
প্রসেনজিৎ ধর :- হুগলির রিষড়ার ২০২৩ সালের রামনবমী-হিংসা মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল কাউন্সিলর মহম্মদ শাকির আলিকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার আদালতে এনআইএ জানায়, জিজ্ঞাসাবাদের স্বার্থে অভিযুক্তকে দু’দিনের হেফাজতে প্রয়োজন। তবে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ হলেও জেলে গিয়ে জেরা করতে তাদের কোনও আপত্তি নেই বলেও …
Read More »শাকির আলির গ্রেফতারির পর বাড়ল আইনি চাপ! পুলিশের কাজে বাধার অভিযোগে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা
প্রসেনজিৎ ধর :-তৃণমূল কাউন্সিলর মহম্মদ শাকির আলিকে এনআইএ গ্রেফতার করার পর নতুন করে আইনি জটিলতায় পড়লেন তাঁর স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। স্বামীর গ্রেফতারির সময় কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা ও অসহযোগিতার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। তদন্তের স্বার্থে বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal