Breaking News

কলকাতা

সপ্তাহান্তে জল-দুর্ভোগ কলকাতায়, পাটুলি-গড়িয়া-সহ কলকাতার একাধিক জায়গায় বন্ধ জল পরিষেবা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-আজ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ধাপা জয়হিন্দ প্রকল্পে জলের লাইনের ভালভ মেরামতি, পাম্পের ছিদ্র ও মোটর যন্ত্রের মেরামতি থেকে শুরু করে বিভিন্ন কাজ চলবে আজ। সেই কারণেই শহর তিলোত্তমার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম। পূর্ব কলকাতার মুকুন্দপুর, পাটুলি, …

Read More »

খাস কলকাতায় ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা, মোটরবাইক আরোহীকে পিষে চম্পট গাড়ি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের শহরে পথ দুর্ঘটনা | বেহালার সখেরবাজারের কাছে ডায়মন্ডহারবার রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। আজ সকালে গাড়ির ধাক্কায় রাস্তার পাশে মোটরবাইক নিয়ে উল্টে পড়েন এই আরোহী। তবে গাড়িটি তারপর পিষে দিয়ে সেখান থেকে চম্পট দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে …

Read More »

‘ধর্ষণে অভিযুক্তের স্ত্রীকেই সাক্ষী! তদন্তের নামে প্রতারণা?’পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তাঁর স্ত্রীকেই সাক্ষী! তদন্তের নামে প্রতারণা হচ্ছে? ফের হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য। নদিয়া ধর্ষণ মামলায় এদিন চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি, পরবর্তী শুনানিতে কেস ডায়েরি নিয়ে তদন্তকারী আধিকারিককে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি। পরবর্তী শুনানি আগামী ১৩ ডিসেম্বর।ঘটনার …

Read More »

২৪ ঘণ্টাতেই কিনারা তারদহে বৃদ্ধ খুনের! কলকাতায় বৃদ্ধকে পিটিয়ে খুনে গ্রেপ্তার ভাগ্নি জামাই

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কেএলসির তারদহের খুনের কিনারা। ২৪ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করল কেএলসি থানার পুলিস। খুনের ঘটনায় গ্রেফতার নিহতের ভাগ্নে জামাই। ধৃতের নাম জাকির শেখ। জানা গিয়েছে, স্ত্রীর বাপের বাড়িতে থাকতেন জাকির। ধৃতের দাবি, বিভিন্ন সময় মামা শ্বশুর ভোলা শেখ তাকে মারধর করতেন। গালিগালাজ করতেন। সেই আক্রোশ …

Read More »

শ্যামবাজারের স্কুলের সামনে মিলল রক্তাক্ত মৃতদেহ,মাথায় আঘাত, মুখ থেঁতলানো!তদন্তে পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতায় ফের উদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার |। আজ মঙ্গলবার সকালে শ্যামবাজার এভি স্কুলের প্রধান গেটের একেবারে সামনেই একটি পুলিশ কিয়স্কের কাছ থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে। মৃতের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ থেঁতলানো অবস্থায় পাওয়া গিয়েছে। এছাড়াও মাথায় আঘাতের চিহ্ন আছে। এই অবস্থায় এটি খুনের ঘটনা …

Read More »

বাড়ি ভাড়া নিতে গিয়ে বৃদ্ধের থেকে দেড় লাখ হাতিয়ে নিল ‘সেনাকর্মী’পরিচয় দেওয়া এক ব্যক্তি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সেনাকর্মীর পরিচয় দিয়ে সল্টলেক ডি এল ব্লকের বৃদ্ধকে প্রতারণা। মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতার অভিযুক্ত অভিষেক মাকওয়ানা। গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । পুলিশ সূত্রের খবর, ২০২৩ সালের জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় বাড়ি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেন সল্টলেক ডি এল ব্লকের বাসিন্দা সুশীল কুমার। অভিযোগ, …

Read More »

পোষ্য বিড়ালকে ধরতে গিয়ে ৮ তলা থেকে পড়ে মৃত্যু মালকিনের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পোষ্য বিড়ালকে বাঁচাতে গিয়ে আট তলা থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনা দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউর এক আবাসনের। সোমবার সকালে এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। বিড়ালপ্রেমের এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউ।সন্ধ্যা থেকেই পোষা বিড়ালটিকে খুঁজে পাচ্ছিলেন না মালকিন। এপাশ-ওপাশ সব জায়গায় খুঁজেছেন। কিন্তু …

Read More »

মানসিক সমস্যা দেখা দিয়েছে কালীঘাটের কাকুর,এসএসকেএম-এর রিপোর্ট !এসএসকেএমের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলল ইডি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর মানসিক সমস্যা দেখা দিয়েছে। ইডিকে রিপোর্ট দিয়ে একথা জানাল এসএসকেএম কর্তৃপক্ষ। যদিও এসএসকেএম-এর এই রিপোর্ট মানতে নারাজ ইডি। আদালতের নির্দেশে বলীয়ান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা চলতি সপ্তাহেই সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চান।মানসিক চাপে রয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ …

Read More »

‘কালীঘাটের কাকু’র শারীরিক অবস্থা খতিয়ে দেখতে জোকা ইএসআই-কে মেডিক্যাল বোর্ড গড়তে বলল আদালত!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরিস্থিতি জানতে মেডিক্যাল বোর্ড তৈরির নির্দেশ দিয়েছে বিশেষ ইডি আদালত। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সম্ভব কি না জোকা ইএসআই হাসপাতালের মেডিক্যাল বোর্ড তা দেখবে। কালীঘাটের কাকুর মেডিক্যাল বোর্ড গঠন সংক্রান্ত আদালতের যে নির্দেশ, সেখানে বিশেষ ইডি আদালত এসএসকেএম …

Read More »

নিষ্ঠুরতার বিধিবদ্ধ সংজ্ঞা নেই, দুর্ব্যবহার ও দায়হীনতাও নিষ্ঠুরতা!বিবাহ বিচ্ছেদের মামলায় বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিষ্ঠুরতার কোনও বিধিবদ্ধ সংজ্ঞা নেই। দুর্বব্যবহার বা উদ্দেশ্যপ্রনোদিত ভাবে দাম্পত্য নষ্ট করাও নিষ্ঠুরতা হতে পারে। সম্প্রতি এক বিবাহবিচ্ছেদ মামলায় এমনই পর্যবেক্ষণ আদালতের।নিম্ন আদালত রায় দিয়েছিল বিবাহ বিচ্ছেদের। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় স্বামী। মামলা ওঠে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেখানেই ডিভিশন বেঞ্চ জানায় যে, নিষ্ঠুরতার …

Read More »