প্রসেনজিৎ ধর, কলকাতা :- রবিবার, ৩১ অগস্ট বেলা ৪টে পর্যন্ত মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত কোনও মেট্রো চলবে না। ওই দিনেই পিএসসি মিসলেনিয়াস মেনস এগজ়্যাম রয়েছে। সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু। স্বাভাবিক ভাবেই মেট্রোর এই সিদ্ধান্তের ফলে ভোগান্তি পোহাতে হতে পারে হাজার হাজার পরীক্ষার্থীদের। কলকাতা …
Read More »স্ত্রীকে তাড়া করে বাঁশদ্রোণীর রাস্তায় এলোপাথারি ছুরির কোপ স্বামীর!উধাও স্বামী
প্রসেনজিৎ ধর, কলকাতা :-খাস কলকাতায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা। বুধবার সকালে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় অসীমা নস্কর নামে ওই বধূকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য দিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী হরিপদ নস্কর।জানা গিয়েছে, সীমা নস্কর ও হরিপদ নস্কর সম্পর্কে স্বামী-স্ত্রী। …
Read More »বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! ফের বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগ জেলায় জেলায়, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরেও
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বঙ্গোপসাগরে ফের ঘনীভূত নিম্নচাপ ৷ ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৮ অগস্ট পর্যন্ত ওই অঞ্চলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়া নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম …
Read More »‘নেশা করব, ১০০ টাকা দাও’! টাকা না দিতেই সল্টলেকে মাকে ‘খুন’ করল গুণধর ছেলে
প্রসেনজিৎ ধর, কলকাতা:-নেশা করার জন্য মায়ের থেকে ১০০ টাকা চেয়েছিল ছেলে, কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন মা। টাকা না পেয়ে গর্ভধারিণী মা-কেই ‘খুন’ করল ছেলে । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিধাননগরের সল্টলেকে। মৃতার নাম সরস্বতী মুর্মু (৫০)। পুলিশ তদন্তে নেমে ছেলে মুন্নাকে গ্রেফতার করেছে।এদিনই তাঁকে তোলা হয় বিধাননগর মহকুমা আদালতে। …
Read More »পুরুষসঙ্গীর সঙ্গে দেদার মদ্যপান!আনন্দপুরের হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার বার ডান্সার, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবারে সকালে কলকাতার আনন্দপুরে চাঞ্চল্য। সেখানকার এক হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এক তরুণীকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই তরুণী পেশায় পানশালার নর্তকী বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে।পুলিশ সূত্রে …
Read More »আস্থা নেই সিবিআইতে!খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় সিট গড়ে তদন্তে নামবে সিআইডি,নির্দেশ কলকাতা হাইকোর্টের
নিজস্ব সংবাদদাতা :-খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় শেষমেশ সিআইডি তদন্তেরই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্তের উপর যে তাঁর আস্থা নেই, তা সোমবারই পরোক্ষে বুঝিয়ে দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মঙ্গলবার তিনি নির্দেশ দিলেন, ওই মামলায় সিট গঠন করে তদন্ত করবে সিআইডি।মঙ্গলবার এই মামলার রায়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সাফ নির্দেশ, সিবিআই নয়, …
Read More »ক্ষুদিরাম পর্যন্ত না গিয়ে অনেক মেট্রো টালিগঞ্জ থেকেই নিচ্ছে ‘ইউটার্ন’!মেট্রোর নয়া পদক্ষেপে ভোগান্তি যাত্রীদের
দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ কলকাতার সবথেকে গুরুত্বপূর্ণ মেট্রো লাইন। কিন্তু কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ার পর থেকেই পরিষেবায় বিঘ্ন ঘটেছে। আপাতত প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে বহুগুণ।সোমবার থেকেই ব্লু লাইনে কয়েকটি পরিষেবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তবে এ ব্যাপারে মেট্রো রেল …
Read More »রেড রোডে কুচকাওয়াজে অসুস্থ ৩৫ পড়ুয়া!এসএসকেএম-এ ছুটে গেলেন মুখ্যমন্ত্রী
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গরমে অসুস্থ হয়ে পড়ল ৩৫ জনেরও বেশি। অসুস্থদের মধ্যে বেশিরভাগই স্কুল পড়ুয়া। অসুস্থ হওয়ার পরপরই তাদের সকলকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই অসুস্থদের দেখতে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাদের সঙ্গে দেখাও করেন মুখ্যমন্ত্রী।শুক্রবার সকালে …
Read More »সিঙ্গুরে নার্সের ময়নাতদন্তকে ঘিরে তুমুল বিক্ষোভ!মেডিক্যাল কলেজের মর্গের সামনে বিজেপি-সিপিএমের মধ্যে বচসা গড়াল হাতাহাতি পর্যন্ত
প্রসেনজিৎ ধর, কলকাতা :- সিঙ্গুরের নার্সের মৃত্যুর আঁচ কলকাতায়। মৃতার দেহ নিয়ে বিজেপি ও সিপিএমের মধ্যে টানাটানি, ধস্তাধস্তি। দেহের দখলদারি নিয়ে সংঘর্ষে বিজেপি-সিপিএম।দু’পক্ষের মধ্যে তুমুল হইহট্টগোল চলে। মৃতদেহের দখল কারা নেবে, তা নিয়ে দু’পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। দু’পক্ষকেই সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতাল থেকে শুক্রবার কলকাতা মেডিক্যাল …
Read More »সল্টলেকে পথ দুর্ঘটনায় ঝলসে মৃত্যু তরুণ বাইক আরোহীর!ডেলিভারি বয়ের মৃত্যুতে ১ দিন পর গ্রেফতার গাড়িচালক
দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- সল্টলেকে পথ দুর্ঘটনায় জীবন্ত পুড়ে ডেলিভারি বয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার গাড়িচালক। বিনোদ রায় নামে ওই গাড়িচালককে হাওড়ার মালিপাঁচঘরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবারের ঘটনার পর সেখানে গিয়ে গা ঢাকা দিয়েছিল সে। তদন্তে নেমে বিধাননগর থানার পুলিশ সেখান থেকে গ্রেফতার করে বিনোদকে।গতকাল সল্টলেক ও কেষ্টপুরের মাঝে …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal