Breaking News

কলকাতা

নিউটাউনে টোটোচালকের রহস্যমৃত্যু!নেপথ্যে পরকীয়া?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-খাস কলকাতায় এবার টোটোচালকের রহস্যমৃত্যু। নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছ থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। পাশেই মিলেছে টোটো। কীভাবে মৃত্যু? খুন নাকি দুর্ঘটনা? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। নেপথ্যে উঠে আসছে পরকীয়ার তত্ত্ব।নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সুশান্তবাবুর প্রেমিকা ও তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ।জানা গিয়েছে, মৃতের …

Read More »

‘ওদের ফাঁদে পা দেবেন না, আপনাদের সঙ্গে দিদি আছে, গোটা সরকার আছে’, রেড রোড থেকে মুখ্যমন্ত্রীর বার্তা!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতার রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকে মেরুকরণের রাজনীতিকেই আরও পোক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রেড রোডের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন অভিষেক। এদিন মমতা স্পষ্ট করে দেন, ‘আপনাদের সাথে গোটা সরকার আছে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে।’সকলকে …

Read More »

‘পদের দাবিতে গলা ফাটান কিন্তু নেত্রীর অপমানে মুখ খোলেন না কেন?’ফেসবুকে দেবাংশুর তাত্‍পর্যপূর্ণ পোস্ট

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‘দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন’। অক্সফোর্ড আবহে এবার জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের বার্তা দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন বিক্ষোভ দেখিয়েছিল বাম-অতি বাম এবং রাম সমর্থকরা। তা নিয়ে তৃণমূল নেতৃত্বের একাংশ চুপ রয়েছে বলে অভিযোগ করেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। …

Read More »

মোথাবাড়ি ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিল!দমদম পার্কে পুলিশ-বিজেপি ধস্তাধস্তি, অবরুদ্ধ ভিআইপি রোড

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- মোথাবাড়িতে সাম্প্রদায়িক অশান্তির জেরে বাংলাজুড়ে প্রতিবাদে সরব বিজেপি নেতৃত্ব। শনিবার দুপুরে এই বিক্ষোভ মিছিলকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে ভিআইপি রোডে দমদম পার্ক-কেষ্টপুর সংলগ্ন এলাকায়। আসলে এদিন লেকটাউন থেকে মিছিল শুরু করেছিলেন বিজেপির নেতা কর্মীরা। দমদম পার্কে পুলিশ সেই মিছিলে বাধা দেয় পুলিশ। তবে সেই বাধা উপেক্ষা …

Read More »

বাংলা নববর্ষের আগের দিন মুখ্যমন্ত্রী মমতা উদ্বোধন করবেন কালীঘাট স্কাইওয়াকের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সব ঠিকঠাক চললে বাংলা নববর্ষের আগের সন্ধ্যায় উদ্বোধন হবে কালীঘাট স্কাইওয়াকের। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে পুজো দিতে আসেন। প্রশাসন সূত্রে খবর, প্রতি বছরের মতো পুজো দিতে ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে …

Read More »

ফের বেআইনি অস্ত্র উদ্ধার! কলকাতা থেকে মালদহের দুই যুবক এসটিএফ-এর জালে,নাশকতার ছক?

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের অস্ত্র উদ্ধার হয়েছে খাস কলকাতায় | বেআইনি আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার অভিযোগে দু’‌জনকে গ্রেফতারও করা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (‌এসটিএফ)‌ গোপন সূত্রে খবর পেয়ে প্রগতি ময়দান থানা এলাকার জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকায় হানা দেয়। সেখান থেকে দুটি ৭ এমএম বন্দুক আর একাধিক কার্তুজ উদ্ধার করেছে। …

Read More »

‘পোস্টার লাগিয়ে হিংসা ছড়ানোর ছক রয়েছে’,ইদ, রামনবমীকে কেন্দ্র করে অশান্তির চক্রান্ত নিয়ে সতর্ক করল রাজ্য পুলিশ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সামনেই ইদ, আর রামনবমী| আর দুটি উৎসবেই বাংলাকে অশান্ত করার ছক করা হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ | আর সেই পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজ্যের সাধারণ মানুষকেও সতর্ক করে পুলিশের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কেউ যেন প্ররোচনায় পা না দেন। ঠিক কী …

Read More »

শহরের বুকে এক টুকরো সুন্দরবন!চারদিন মহা-সুযোগ,কলকাতায় নিখরচায় ট্রাম যাত্রা, চলবে কোন রুটে?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আজ থেকে চারদিন বিনামূল্যে ট্রামে ভ্রমণের সুযোগ শহরবাসীর জন্য।সুন্দরবনের নানা আঙ্গিকে সাজানো হয়েছে ট্রাম। কলকাতার রাস্তায় ঘুরবে এই ট্রাম। একেবারে বিনাপয়সায় এই ট্রামে চড়া যাবে। কোনও পয়সা লাগবে না। এই ট্রামের মধ্যে সুন্দরবনের নানা দিক সম্পর্কে জানা যাবে। সুন্দরবনের লোককথা, সেখানকার মানুষের জীবনযাত্রা, সেখানকার লোকগান এই …

Read More »

ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মায়ের!বাবার চাকরি পাওয়ার পরই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ছেলে, হাইকোর্টের দ্বারস্থ অসহায় বৃদ্ধা

দেবরীনা মণ্ডল সাহা :-বাবার চাকরি পাওয়ার পরই তাঁকে বাড়ি থেকে তাড়িয়েছে ছেলে, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক বৃদ্ধা | বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তিনি জানিয়েছেন, তাঁর স্বামী সরকারি চাকরি করতেন। বেশ কিছুদিন আগে তাঁর ছেলে …

Read More »

যাদবপুরে কোনও রাজনৈতিক নেতাকে নিয়ে মিটিং করা যাবে না, জনস্বার্থ মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও রাজনৈতিক নেতা অথবা গুরুত্বপূর্ণ কাউকে নিয়ে কোনও সেমিনার, মিটিং করা যাবে না। আজ, বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনে বিশেষ বাহিনী মোতায়েনেরও নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি …

Read More »