Breaking News

কলকাতা

বাড়ি গিয়ে মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ!কাঠগড়ায় পুরসভার বাম সমর্থিত সংগঠনের ইঞ্জিনিয়র

নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- এবার বাড়ি গিয়ে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল কলকাতা পুরসভার বাম সমর্থিত সংগঠনের সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই অভিযোগ প্রকাশ্যে চলে আসায় আলোড়ন পড়ে গিয়েছে কলকাতা পুরসভার ১২২ নম্বর ওয়ার্ড এলাকায়। শ্লীলতাহানি করার অভিযোগে পুরসভার ওই ইঞ্জিনিয়ারকে ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। দু’‌ঘণ্টা পরে এই ইঞ্জিনিয়ার …

Read More »

আরও এগিয়ে এল সাইক্লোন ‘দানা’, কখন আছড়ে পড়বে?দুর্যোগের মোকাবিলায় তৈরি রাজ্য,রাতভর নবান্নেই থাকবেন মমতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে তার সম্ভাব্য ‘ল্যান্ডফল’ হতে পারে।এই মুহূর্তে বঙ্গোপোসাগরের উপর অবস্থিত দানা ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘণ্টায় ১২ কিমি বেগে ৷ মৌসম ভবন জানিয়েছে, ওড়িশার ভিতরকণিকা ও ধামরা বন্দরের মধ্যেবর্তী এলাকা দিয়ে …

Read More »

স্কুল থেকে ফেরার পথে মেয়ের সামনেই মেট্রোয় ঝাঁপ, আত্মহত্যার চেষ্টা মহিলার!অফিস টাইমে দুর্ভোগে নিত্যযাত্রীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। সন্তানের সামনেই মেট্রোর লাইনে ঝাঁপ দিলেন এক মহিলা। তবে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় প্রাণে বাঁচেন তিনি। শেষে মেট্রোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মহিলা উদ্ধার করেন মেট্রোর কর্মীরা। তারপরে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা …

Read More »

ঘূর্ণিঝড় দানার জের! রাত ৮টার পর শিয়ালদহ থেকে চলবে না কোনও ট্রেন, বড় ঘোষণা রেলের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। আছড়ে পড়বে পুরী ও সাগর দ্বীপের মাঝে। শুধু দক্ষিণ শাখা নয়, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শিয়ালদহ স্টেশন থেকে বৃহস্পতিবার রাতে কোনও লোকাল ট্রেনই ছাড়বে না। রাত আটটা বাজলেই আর কোনও লোকাল ট্রেন ছাড়বে না শিয়ালদহ স্টেশন থেকে। অপর প্রান্তের শেষ স্টেশন থেকে শিয়ালদহগামী ট্রেন …

Read More »

জোকা-বিবাদীবাগ মেট্রোর কাজ শুরুতে বাধা নেই!গাছ না কেটেই করা যাবে মেট্রোর কাজ,নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রসেনজিৎ ধর,কলকাতা :- জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পের কাজের জটিলতা আপাতত কাটল। বুধবার এই নিয়ে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, নতুন করে কাজ শুরু করাতে কোনও বাধা নেই। তবে গাছ কাটা বা গাছ কেটে স্থানান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। জোকা – বিবাদী বাগ মেট্রো প্রকল্পে ভিক্টোরিয়া স্টেশন তৈরির জন্য …

Read More »

ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’!কত গতিতে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বঙ্গোপসাগরে জন্ম নিয়েই শক্তি বাড়াল ঘূর্ণিঝড় দানা৷ আজ সকালেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা৷ এরপরই গতি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়৷ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকেই কলকাতা এবং শহরতলিতে শুরু হয়ে যেতে পারে ঝড়। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। …

Read More »

ধেয়ে আসছে ‘দানা’!রাজ্যবাসীকে সতর্ক করে কী কী প্রস্তুতি মমতার?২৩ থেকে ২৬ অক্টোবর ন’টি জেলায় সব স্কুল ছুটি

দেবরীনা মণ্ডল সাহা:- ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় সময় থাকতে বাড়তি সতর্কতা নিচ্ছে রাজ্য। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে এ ব্যাপারে বিস্তারিত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে সাগরদ্বীপে বা পুরীতে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় দানা। তখন ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ …

Read More »

কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা!স্কুলে পৌঁছতে গিয়ে ট্যাক্সির ধাক্কা, টালা সেতুর কাছে বাবা-মেয়ের মৃত্যু, ধৃত চালক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- টালা ব্রিজের কাছে মর্মান্তিক দুর্ঘটনা। ট্যাক্সির ধাক্কায় মৃত্যু বাবা ও মেয়ের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা বিটি রোড সংলগ্ন এলাকায়। ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। গ্রেফতার করা হয়েছে ঘাতক ট্যাক্সির চালককে।জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অমিতকুমার সাউ। মঙ্গলবার অন্যান্য দিনের মতোই মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন অমিতবাবু। …

Read More »

ঘণ্টায় ১১০-১২০ কিমি বেগে আছড়ে পড়বে ‘দানা’! ২৪ তারিখ মাঝরাতেই পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়,সতর্ক প্রশাসন, জারি একাধিক নির্দেশিকা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘‌দানা’‌। বৃহস্পতি রাত থেকে শুক্রবারের মধ্যে তা আছড়ে পড়তে চলেছে। তার প্রভাবে বুধবার থেকে শুরু করে কয়েকটা দিন দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আশঙ্কায় দিঘা–সহ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সমস্ত …

Read More »

হাইজ্যাক,বোমার হুমকি কলকাতাতেও!উড়ো ফোনে তীব্র আতঙ্ক,এয়ারপোর্টে আঁটোসাঁটো নিরাপত্তা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-দেশ জুড়ে বিমানে বোমাতঙ্ক এবং হুমকির আঁচ এবার কলকাতায়। মাঝ আকাশে বিমান অপহরণ ও বিমানে হাইড্রোজেন বোমা রাখার হুমকি ফোন এল কলকাতা বিমানবন্দরের ই পোর্টালের ল্যান্ডলাইন নাম্বারে। তড়িঘড়ি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট অথরিটি সিআইএসএফ পুলিশ। আচমকাই কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার সিকিউরিটি চেকিংয়ের ই-পোর্টালের …

Read More »