Breaking News

কলকাতা

মহিলা যাত্রীর সঙ্গে বাসে ‘‌অসভ্যতা’‌!পুলিশ ধরতেই শিয়ালদহে পুলিশ কিয়স্কে ভাঙচুর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাসে উঠে মহিলা যাত্রীর সঙ্গে অসভ্যতা করার অভিযোগ উঠল পুরুষ যাত্রীর বিরুদ্ধে। তখন ওই মহিলা যাত্রী পুলিশে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। তার জেরেই পুলিশ কিয়স্কে চড়াও হয়ে তুমুল ভাঙচুর করার অভিযোগ উঠল অভিযুক্ত ব্যক্তির পরিচিতদের বিরুদ্ধে। সোমবার রাতে এই …

Read More »

কসবা কাণ্ডে ব্যবহৃত স্কুটার খুঁজে পেল পুলিশ,কে এই ‘ছোট্টু’? নম্বর প্লেট পাল্টে সকলের চোখে ধুলো দেওয়ার চেষ্টা?

নিজস্ব সংবাদদাতা , কলকাতা :-অবশেষে মিলল কসবা কাণ্ডে স্কুটির হদিশ। সূত্রের খবর, বন্ডেল গেটের সামনে একটি গলি থেকে পরিতক্ত অবস্থায় স্কুটি উদ্ধার করেছে তদন্তকারী অফিসাররা। যুবরাজ সিংয়ের সঙ্গে এদিন স্কুটিতে চেপে যে আর এক দুষ্কৃতী এসেছিল, তার নাম ছোট্টু বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান, স্কুটির নম্বর বদল করা হয়েছিল, সেই …

Read More »

৫ মাসের মধ্যে দ্বিতীয়বার,ফের অ্যাক্রোপলিস মলে আগুন! ৪ তলায় ফুড কোর্টের কাউন্টার থেকে ছড়ায় আগুন

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের আগুন অ‍্যাক্রোপলিস মলে। সোমবার সকালেই আগুন লাগে অ‍্যাক্রোপলিস শপিং মলে। সূত্রের খবর মলের দ্বিতীয় তলায় লেগেছে আগুন। এর আগে গত জুন মাসেও আগুন লেগেছিল, ফের আগুন লাগল কীভাবে? বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন। সাধারণের জন্য খুলে দেওয়া হল মল।জানা গিয়েছে, সোমবার সকাল ১১টা নাগাদ ফুড কোর্টের একটি …

Read More »

জোড়াসাঁকোর ফুটপাথে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ!খুনের অভিযোগে গ্রেফতার ১

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ সরফরাজ (৩০)। শ্বাসরোধ করে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে জোড়াসাঁকো এলাকায় ফুটপাত থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, বেশ …

Read More »

নিষেধাজ্ঞা না মেনেই শহরের একাধিক বাজারে হানা দিয়ে নিষিদ্ধ চিনা রসুনের হদিশ মিলেছে!সতর্ক করল টাস্ক ফোর্স

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দেশি রসুনের দাম অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। আর সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফের বাজারের দখল নিতে উঠেপড়ে লেগেছে চিন থেকে আমদানিকৃত স্বাস্থের পক্ষে ক্ষতিকর রসুন। যদিও বছর দশেক আগেই এই রসুন নিষিদ্ধ করা হয়েছে। তার পরেও ভারতীয় বাজারে মিলছে চিনা রসুন। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন …

Read More »

‘এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও’,কসবা শুটআউটে পুলিশকে কড়া বার্তা ফিরহাদের!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টায় এবার ফিরহাদ হাকিমের নিশানায় পুলিশ। কসবার তৃণমূল কাউন্সিরকে প্রকাশ্যে খুনের চেষ্টাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবার এই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সাংবাদিক সম্মেলনে ফিরহাদ বলেন, ‘এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে …

Read More »

কলকাতা পুলিসের জালে কসবা শুটআউটের মাস্টারমাইন্ড ইকবাল!ঘটনাস্থল পরিদর্শন সিপির

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ৷ পূ্র্ব বর্ধমানের গলসি থেকে আফরোজ ওরফে গুলজার ওরফে ইকবালকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা৷ গতকাল রাতে কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে প্রাণে মারার চেষ্টা হয়৷ যদিও বরাতজোরে প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর৷ …

Read More »

ইডির অভিযানে কলকাতার বুকে উদ্ধার কোটি কোটি টাকা!

প্রসেনজিৎ ধর,কলকাতা :- খাস কলকাতায় আবার বিপুল টাকার পাহাড় সামনে চলে এল। আর তা প্রকাশ্যে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (‌ইডি)‌ সৌজন্যে। ইডির তল্লাশিতে এই বিপুল পরিমাণ নগদের হদিশ মিলল লেক মার্কেটের এক ব্যবসায়ীর বাড়িতে। সেখানে শুক্রবার সকালে টাকা গোনার মেশিন নিয়ে আসতে হয়েছে। এখনও পর্যন্ত ৩ কোটি টাকা গণনায় উঠে এসেছে। …

Read More »

পর পর দুদিন, কলকাতা পুরসভায় ফের সাপের হানা!আতঙ্কে থর হরি কম্প দশা কর্মীদের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বুধবারের পর বৃহস্পতিবার। ফের সাপের দেখা মিলল, খোদ কলকাতা পুরসভায়| খবর পেয়ে সাপের খোঁজে তল্লাশি চালায় বনদফতরের কর্মীরা। এর জেরে আতঙ্ক সৃষ্টি হয় পুরসভা চত্বরে| বন কর্মীরা নির্দিষ্ট বারান্দায় চিরুনি তল্লাশি চালান। তবে খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের। পুরকর্মীদের সঙ্গে কথা বলার পর বনকর্মীদের অনুমান করছেন, …

Read More »

বেপরোয়া গতির জেরে কলকাতায় ফের দুর্ঘটনা!দাঁড়িয়ে থাকা কন্টেনারে পুলকারের ধাক্কায় আহত পড়ুয়া-সহ ৩

প্রসেনজিৎ ধর,কলকাতা :- কলকাতায় ফের দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা পুলকারের। ঘটনায় জখম এক পড়ুয়া-সহ দু’জন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে ধাপা রোডে। আহত চালক ও পড়ুয়ার নাম রাজু দাস (২২) এবং অঙ্কিতা পাল (১৫)।জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে ইএম বাইপাস লাগোয়া ধাপা রোডের পাশে দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে …

Read More »