Breaking News

কলকাতা

‘কীর্তিমান’ সন্দীপের আরও আরও সম্পত্তির হদিশ মিলল!খোঁজ পাওয়া গেল সন্দীপ ঘোষের আরও ২টি ফ্ল্যাট ও কেনা গাড়ির

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষের আরও ২টি ফ্ল্যাটের খোঁজ পেল সিবিআই। বেলেঘাটার বাড়ির কাছেই একটি আবাসনে সন্দীপ ঘোষের ২টি ফ্ল্যাট রয়েছে বলে জানতে পেরেছেন তাঁরা। সঙ্গে আবাসনের গ্যারাজে পাওয়া গিয়েছে সন্দীপ ঘোষের বিলাসবহুল একটি গাড়ি। আরজি কর মেডিক্যালে দুর্নীতির দায়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন …

Read More »

বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা!এখনই আবেদনে সাড়া দিল না আদালত

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন এক আইনজীবী। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অমৃতা পান্ডে।তাঁর দাবি, আরজি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে বলেছিলেন বিনীত। তাই তাঁকে পদ থেকে …

Read More »

ফের দুর্ঘটনা মা উড়ালপুলে! নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা,৫০ ফুট উঁচু থেকে ছিটকে নীচে পড়লেন বাইক আরোহী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে। দুর্ঘটনার বলি হলেন এক বাইক আরোহী। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে তিলজলা ট্রাফিক গার্ডের কাছে মা উড়ালপুলে। জানা যাচ্ছে, দুর্ঘটনার তীব্রতায় উড়ালপুল থেকে ছিটকে প্রায় ৫০ ফুট নীচে পড়ে যান ওই বাইক আরোহী। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে পরে …

Read More »

সন্দীপদের ৮ দিনের সিবিআই হেফাজতে পাঠাল কোর্ট,আদালত চত্বরেই সন্দীপকে ‘চোর’ স্লোগান!

প্রসেনজিৎ ধর,কলকাতা :- আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ৮ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। আর্থিক দুর্নীতি মামলায় গতকালই তাঁকে গ্রেফতার করে সিবিআই। আজ সন্দীপকে আদালতে পেশ করে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। আদালত শেষ পর্যন্ত ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় সন্দীপ …

Read More »

কলকাতা হাইকোর্টের রায়ে জামিনে মুক্ত ছাত্রসমাজের নেতা সায়ন, সুপ্রিম কোর্টে নবান্ন!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নবান্ন অভিযানের ঘটনায় ধৃত ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ীকে মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এদিন ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পান সায়ন৷ যদিও ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে এ দিনই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার৷নবান্ন অভিযানে অশান্তির পরের দিন গত ২৮ অগাস্ট সায়ন …

Read More »

আর জি কর কাণ্ডে বড় সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের!কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল, কী লিখলেন?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আর জি কর-কাণ্ডের প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল। আগামী ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কনসার্ট হওয়ার কথা ছিল তা এখনই হবে না বলে জানিয়ে দিলেন বাঙালি সঙ্গীতশিল্পী। শনিবার সকালে শ্রেয়া বিবৃতি দিয়ে জানিয়েছেন আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যে …

Read More »

সুপ্রিম কোর্ট বলেছিল ‘সন্দেহজনক’,আর জি করের অ্যাসিসট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আর জি করের অ্যাসিসট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। নিহত ছাত্রীর পরিবারকে ফোন করে প্রথমে অসুস্থতা ও পরে আত্মহত্যার তথ্য দেন আরজিকরের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপারই। এবার তিনি কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখে। সুপ্রিম কোর্টে উঠেছিল আরজি করের মহিলা অ্যাসিসট্যান্ট সুপারের কথা। সে প্রসঙ্গ উঠতে বিচারপতি জেবি পর্দিওয়ালা বলেছিলেন, …

Read More »

কলকাতাবাসীর জন্য সুখবর! রবিবারও গঙ্গার নিচে ছুটবে মেট্রো, কবে থেকে শুরু পরিষেবা?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতাবাসীর জন্য বড় সুখবরের কথা শোনাচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবার রবিবারও চলবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। এদিন বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এবার কলকাতা ও হাওড়াবাসীর জন্য সুখবর। দুর্গাপুজোর আগে শহরবাসীকে বড় উপহার দিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে …

Read More »

নবান্ন অভিযানে পুলিশ সার্জেন্টের চোখে ইটের আঘাত!এবার ২ জনকে গ্রেফতার কলকাতা পুলিশের

দেবরীনা মণ্ডল সাহা , কলকাতা :- পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের দিনে বাবুঘাটে আক্রান্ত হন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। তাঁর বাম চোখে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা তৈরি হয়। সেই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে এক জন মহিলা। হামলাকারী আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।নবান্ন অভিযানের সময় স্ট্র্যান্ড …

Read More »

একুশের পুনরাবৃত্তি!’উস্কানিমূলক বক্তব্য’এর অভিযোগ,বাড়ি থেকে বিজেপি নেতা সজল ঘোষকে আটক করল পুলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- উত্তেজনামূলক কথাবার্তা, অশান্তির চেষ্টার অভিযোগে আটক বিজেপি নেতা সজল ঘোষ। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, মুচিপাড়া থানায় রাখা হবে না সজল ঘোষকে, নিরাপদ অন্য কোনও জায়গায় নিয়ে যাওয়া হবে।পুলিশ সুত্রে জানা গিয়েছে, বুধবার বনধের সকালে অশান্তি ছড়িয়ে পড়ে মুচিপাড়ায়। সকালে স্থানীয় কিছু দোকান খোলা দেখে বিজেপি …

Read More »